Cart
No products in the cart.
কম্পিউটারের অতিরিক্ত নিরাপত্তার জন্য কমবেশি সবাই পাসওয়ার্ড ব্যবহার করে। পাসওয়ার্ড দেয়ার ফলে প্রতিবার কম্পিউটার চালু করার পর পাসওয়ার্ড দেয়ার প্রয়োজন হয়। একবার পাসওয়ার্ড সেট করে দিলে, পরবর্তীতে পাসওয়ার্ড ব্যতীত কম্পিউটারে প্রবেশ করা সম্ভব হয় না। তবে সমস্যা হয় কম্পিউটারের পাসওয়ার্ড ভুলে গেলে কিংবা পাসওয়ার্ড লিখে রাখা কাগজটি হারিয়ে ফেললে।
সেক্ষেত্রে আপনার কি করণীয়? মানুষ ভুলে যাবে এটা স্বাভাবিক, তাই এই ভুল সংশোধনের জন্য মানুষ আবার অনেকগুলো উপায় এবং কৌশল রেখেছে।
আজকে আমরা কম্পিউটারের পাসওয়ার্ড ভুলে গেলে কি করবো তা সম্পর্কে জানবো। আপনি চাইলে শক্তিশালী পাসওয়ার্ড তৈরির নিয়ম জেনে রাখতে পারেন। এতে করে আপনার কম্পিউটার, ফেসবুক অ্যাকাউন্ট, ইমেলসহ অন্যান্য কোন গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টকে নিরাপদ রাখতে পারবেন।
এক নজরে দেখে নিন যা আছে এই লেখায়-

প্রথমত বলে রাখা ভাল কম্পিউটারে বহুল ব্যবহৃত এবং জনপ্রিয় দুটি অপারেটিং সিস্টেম হল উইন্ডোজ এবং ম্যাক ওএস। আর পাসওয়ার্ড সাধারণত অপারেটিং সিস্টেমে দেয়া হয়। তবে অনেকে বায়োসেও পাসওয়ার্ড দিয়ে রাখে, সেটা ভিন্ন বিষয়। আজকে মূলত দুটি অপারেটিং সিস্টেমের পাসওয়ার্ড রিকোভারের উপায় দেখাবো।
উইন্ডোজের নির্মাতা টেক জায়ান্ট মাইক্রোসফট। সবচেয়ে বেশী ব্যবহৃত অপারেটিং সিস্টেম। উইন্ডোজের সর্বশেষ ভার্সন উইন্ডোজ ১০। তবে উইন্ডোজ এক্সপি, ৭ এবং ৮.১ এর অনেক ব্যবহারকারী রয়েছে। তাই সবার কথা বিবেচনা করে, উইন্ডোজের পাসওয়ার্ড ভুলে গেলে কি কি করণীয় তা নিচে দেয়া হল:
আপনি যদি উইন্ডোজ ১০ ব্যবহারকারী হন এবং আপনার পিসিতে মাইক্রোসফট অ্যাকাউন্ট লগ ইন করা থাকে তবে আপনি ভাগ্যবান। এক্ষেত্রে আপনি খুব সহজে পাসওয়ার্ড রিসেট করতে পারবেন।
পদ্ধতি:
আপনার কাজ শেষ, এইবার এই পাসওয়ার্ড দিয়ে পিসিতে লগ ইন করুন।
অ্যাডমিনিস্ট্রেটর নামে উইন্ডোজ পিসির লুকানো অ্যাকাউন্ট থাকে। সাধারণত যেখানে কোন পাসওয়ার্ড থাকে না। এর অর্থ হল আপনি এই অ্যাকাউন্টটি দিয়ে পাসওয়ার্ড ছাড়া আপনার কম্পিউটারে প্রবেশ করতে পারেন। পরবর্তীতে কন্ট্রোল প্যানেল থেকে পাসওয়ার্ড মুছে ফেলতে বা পরিবর্তন করতে পারবেন। আপনি চাইলে এই সুবিধাটি নিতে পারেন।
পদ্ধতি:
সফটওয়্যার ব্যবহার করে খুব সহজে আপনি পাসওয়ার্ড রিসেট করতে পারবেন। আমি এখানে জনপ্রিয় এবং ফ্রি সফটওয়ারের তালিকা দিলাম:
উপরের সবগুলো সাইটে এর ব্যবহারের নিয়ম পাবেন তবে এর মধ্যে থেকে আমি Ophcrack ব্যবহারের টিউটরিয়াল দিলাম।
যদি আপনার ম্যাকটিতে FileVault সক্ষম থাকে এবং আপনি এটি বন্ধ করার পাসওয়ার্ড না জানেন। তবে আপনি এই পদ্ধতিটি ব্যবহার করতে পারবেন না।
শেষ কথা
আমরা অনেকেই কম্পিউটার ও পেন ড্রাইভে পাসওয়ার্ড সেট করে থাকি। কম্পিউটারের পাসওয়ার্ড হারিয়ে গেলে অনেক উইন্ডোজ ব্যবহারকারী পাসওয়ার্ড ভুলে গেলে সরাসরি সেট আপ তথা নতুন করে উইন্ডোজ ইনস্টল দিয়ে থাকে। এটা বেশ ঝামেলার এবং এর ফলে সি ড্রাইভের অনেক গুরুত্বপূর্ণ ফাইল হারাতে হয়। তাই সেট আপ দেয়ার আগে উপরে উল্লেখিত কাজ গুলো করে দেখতে পারেন।

আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত তবে আমি ওয়েব এবং গ্রাফিক্স ডিজাইনার হিসাবে কাজ করি। হৈচৈ বাংলাতে পোষ্ট পড়ার পাশাপাশি লিখার সুবর্ণ সুযোগ পেয়ে ভালোই লাগছে।

পাসওয়ার্ড ভুলে যায়নি পাসওয়ার্ড দিচ্ছি তবুও কম্পিউটার খুলছেনা সমাধান আশা করি