Cart
No products in the cart.

বর্তমানে ডাটা স্টোর কিংবা আদান প্রদানের জন্য পেন ড্রাইভ হল গুরুত্বপূর্ণ মাধ্যম। OTG অ্যাডাপ্টারের কারণে স্মার্টফোনেও পেন ড্রাইভ ব্যবহার করা যাচ্ছে। তাই স্টোরেজ বাঁচাতে এবং ফাইল আদান প্রদান করতে পেন ড্রাইভের ব্যবহার আগের থেকে অনেক বেশী বৃদ্ধি পেয়েছে।
পেন ড্রাইভ সাইজে ছোট হলেও এটা অনেক কাজে ব্যবহৃত হয়। অধিকাংশ মানুষ তার গুরুত্বপূর্ণ এবং সেনসিটিভ ডাটা বা ফাইল পেন ড্রাইভে রাখে। এসব সেনসিটিভ ফাইল কোন খারাপ ব্যক্তির হাতে বা পেন ড্রাইভ হারিয়ে গেলে আপনার ফাইল বা ডাটার অপব্যবহার এবং আপনার বিশাল ক্ষতি হতে পারে।
তাই পেন ড্রাইভ লক করা তথা পাসওয়ার্ড সেট করা অনেক জরুরি।
অনলাইনে পেন ড্রাইভে পাসওয়ার্ড সেট করার অনেক সফটওয়্যার রয়েছে। এছাড়া উইন্ডোজ ডিফল্টভাবে পেন ড্রাইভে পাসওয়ার্ড সেট করার সুবিধা দিয়ে থাকে। আজকে আমি ২টি পদ্ধতিই দেখাব।
Turn on BitLocker এ ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করলে নিচের মত ছবি দেখবেন। বক্সে মার্ক দিয়ে পাসওয়ার্ড দিন।
Next এ ক্লিক করুন এবং ভবিষ্যতের জন্য পাসওয়ার্ড সেভ করে রাখুন।এবার Next এ ক্লিক করুন, তারপর এনক্রিপ্ট করা শুরু হবে।বি:দ্র: বিট লকার শুধুমাত্র Windows 10 Pro এবং Windows 10 Enterprise এ সাপোর্ট করে।
একটি পপআপ উইন্ডো ওপেন হবে। এবার এনক্রিপশন চালু করার জন্য Next এ ক্লিক করুন।
শেষ কথা
আমি চেষ্টা করেছি সবচেয়ে সহজ পদ্ধতি গুলো আপনাদের সামনে হাজির করতে। উপরে উল্লেখিত পদ্ধতির মাধ্যমে আপনি খুব সহজে পেন ড্রাইভে পাসওয়ার্ড সেট করতে পারবেন। পাসওয়ার্ড সেট করার মাধ্যমে আপনার পেন ড্রাইভটি হবে নিরাপদ। তবে পাসওয়ার্ড দেয়ার পর অবশ্যই পাসওয়ার্ডটি মনে রাখবেন।
আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত তবে আমি ওয়েব এবং গ্রাফিক্স ডিজাইনার হিসাবে কাজ করি। হৈচৈ বাংলাতে পোষ্ট পড়ার পাশাপাশি লিখার সুবর্ণ সুযোগ পেয়ে ভালোই লাগছে।

otg পেন ড্রাইভ লক করাব কিভাবে?
OTG পেনড্রাইভ কি, আপনি ফোন দিয়ে লক করতে চাচ্ছেন?
জি, আমি আমার পেনড্রাইভে কিভাবে মোবাইল দিয়ে পিন সেট করব। তার সব তথ্য বলেন।
জিজ্ঞাশার জন্যে ধন্যবাদ, আয়ন ভাই। আমারও আপনার কাছে একটি জিজ্ঞাশা আছে। আপনি কি মোবাইলে পেন ড্রাইভ প্রবেশ করাতে পারেন, যেভাবে কম্পিউটারে প্রবেশ করাতে পারেন?
পেনড্রাইভ লক করতে চাচ্ছি, এ পেনড্রাইব অন্য কম্পিটার বা যে কোন ডিভাইসে লাগানোের পর জেনো পাসওয়ার্ড চাই, এমন কোন সিষ্টেম থাকলে জানান, খুব দরকার আমার।
জ্বি ভাই। ফোন দিয়ে করার নিয়ম বললে উপকৃত হবো।
অন্য একটা সমস্যা নিয়েও আলাপ করতে চাই।
০১৮১৪৭১৭৫১৬