Cart
No products in the cart.

ভিটামিন ডি কি আর এটি আমাদের কেন প্রয়োজন তা জেনে রাখা সবার জন্যেই জরুরী। কারণ, শরীরের জন্যে যে-সব ভিটামিন প্রয়োজন তার মাঝে ডি অন্যতম একটি এবং এটির নানা রকম প্রভাব রয়েছে মানব দেহে।
ভিটামিন ডি হচ্ছে আমাদের শরীরের জন্যে প্রয়োজনীয় ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফেটের অন্ত্রের শোষণ বৃদ্ধি কারক একটি ফ্যাট-সলিউবল সেকোস্টেরয়েড। এটি শরীরের অন্যান্য অনেক বায়োলজিক্যাল ইফেক্টের জন্যে রেসপন্সিবল একটি গ্রুপ ভিটামিন।
এই গ্রুপে মানব দেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ কম্পাউন্ড হচ্ছে ভিটামিন ডি২ এবং ভিটামিন ডি৩। মেডিকেল সায়েন্সে ডি২ ভিটামিন এরগোক্যালসিফেরো আর ডি৩ কোলেক্যালসিফেরল নামে পরিচিত।
ভিটামিনের প্রধান প্রাকৃতিক উৎস হচ্ছে কেমিক্যাল বিক্রিয়ার মাধ্যমে ত্বকের এপিডার্মিসের নীচের স্তরগুলিতে কোলেক্যালসিফেরলের সংশ্লেষণ। আর এটা মূলত সূর্যের এক্সপোজারের উপরজেন নির্ভরশীল যাকে ইউভিবি রেডিয়েশন বলা হয়।

সূর্যের অতি বেগুনি রশ্মি যখন আমাদের ত্বকের উপর ট্রিগার করে, তখনই ভিটামিন ডি উৎপাদিত হয়। তবে সূর্যের এক্সপোজার এবং প্রাকৃতিক খাদ্য থেকে পাওয়া ভিটামিন ডি জৈবিকভাবে জড় অবস্থায় থাকে। আর এটিকে অ্যাক্টিভেশনের জন্য অবশ্যই আমাদের শরীরে দুটি হাইড্রোক্লিকেশন ঘটতে হবে।
প্রথম হাইড্রোক্লিকেশনটি লিভারে ঘটে এবং ভিটামিন ডি কে ২৫-হাইড্রোক্সিভিটামিন ডি বা ওএইচ ডি-তে রূপান্তরিত করে। আর এটি মেডিকেল সায়েন্সে ক্যালসিডিল হিসাবেও পরিচিত। দ্বিতীয় হাইড্রোক্লিকেশনটি মূলত কিডনিতে ঘটে। আর এটি শারীরিকভাবে ১, ২৫ ডাইহাইড্রোক্সিভিটামিন ডি বা ওএইচ-2 ডি গঠন করে। এটি ক্যালসিট্রিয়ল নামেও পরিচিত।
জানলেন ভিটামিন ডি কি ও কেন প্রয়োজন। আশা করি, এ জানাটা আপনার কিছুটা হলেও কাজে লাগবে।

আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং-এ অধ্যায়নরত। হৈচৈ বাংলা ওয়েবসাইটে মাঝে মধ্যে শখের বশে লিখি; যদিও টেকনোলোজি আমার পড়াশুনার সঙ্গে সম্পৃক্ত, তবু যে কোন বিষয়েই লিখতে ভাল লাগে।
