Cart
No products in the cart.

আপনি নিশ্চয়ই সিটি স্ক্যান শব্দটির সাথে পরিচিত। এমনকি এমনও হতে পারে যে জীবনে একবার না একবার আপনার সিটি স্ক্যান করা হয়েছে। অথবা, আপনি নিজে আপনার পরিবারের কোনও সদস্য কিংবা পরিচিত কাউকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছেন আর ডাক্তার তার সিটি করিয়েছে। কিন্তু সিটি স্ক্যান আসলে কি ও কেন করা হয়, তা আপনি বিস্তারিতভাবে জানেন না, যেমন আমরা অনেকেই জানি না।
এটি জানার জন্যে ডাক্তার, নার্স কিংবা মেডিকেল প্রপেশনাল হতে হবে, এমন কোনও কথা নেই। মানুষ হিসেবে যেহেতু আমাদেরকে প্রায়ই অসুস্থায় পড়তেই হয় এবং কখনো না কখনো সিটি স্ক্যান করতে হয়, তাই এটি সম্পর্কে বিস্তারিত জেনে রাখা জরুরী।
এক নজরে দেখে নিন যা আছে এই লেখায়-
এম.আর.আই (MRI) সম্পর্কে বিস্তারিত যারা জেনেছেন, তাদের এবং অন্যান্যদের জন্যে আজ সিটি স্ক্যান সম্পর্কে বিস্তারিত নিয়ে হাজির হলাম। প্রথমেই জানা যাক সিটি স্ক্যান আসলে কি।
কম্পিউটারাইজড্ (Computerized) শব্দটি থেকে C আর টমোগ্রাফি (Tomography) শব্দ থেকে T নিয়ে CT আর তার সাথে scan মিলে সিটি স্ক্যান। অর্থাৎ, কম্পিউটাইরাইজড্ টমোগ্রাফি স্ক্যান এর সংক্ষিপ্ত রূপ সিটি স্ক্যান।
সিটি স্ক্যান এর আরেক নাম CAT স্ক্যান।
এটি দিয়ে ডাক্তার হিসেবে আমরা মূলত আপনার শরীরের ভেতরে (Inside your body) তাকিয়ে দেখি। অর্থাৎ, আপনার শরীরের ভেতরে তৈরি হওয়া সমস্যাটাকে বের করে এনে দেখি। এই বের করার কাজটি যিনি করেন, অর্থাৎ আপনার সিটি স্ক্যান করার জন্যে যে ব্যক্তিটি মেডিকেল প্রক্রিয়াটি সম্পন্ন করেন, তাকে রেডিওলোজিস্ট বলা হয়। কিংবা রেডিওলোজি টেকনোলোজিস্ট বলা হয়ে থাকে। একজন রেডিওলোজিস্ট সাধারণত শরীরের যে-সব অর্গানের সিটি স্ক্যান করে থাকেন, সেগুলো হলো-
সংজ্ঞা দিতে হলে বলতে হয়, সিটি স্ক্যান একটি মেডিকেল ইমেজিং টেকনিক যা দিয়ে রোগীর শরীরের ভেতরগত অবস্থার স্ক্যান করা হয়। ইমেজ বা ছবি তোলা হয়, যে ছবি দেখে ডাক্তার হিসেবে আমরা বুঝতে পারে আপনার শরীরের ভেতর কী হয়েছে। যেমন, বুক ব্যথার ট্রিটমেন্ট ও মেডিসিন ঠিক করার আগে বেশিরভাগ ক্ষেত্রেই সিটি স্ক্যানের মাধ্যমে ছবি তুলে দেখে নেয়া হয় কি কারণে ব্যথা হচ্ছে।
তবে, এই ছবি কোনও সাধারণ ছবি নয়। এটি রেডিওলোজির মাধ্যমে তোলা নন-ইনভেনসিভ ছবি।
তবে, এই ছবি কোনও সাধারণ ছবি নয়। এমনকি এক্স-রে এর মাধ্যমে যে ছবি তোলা হয় তার সাথে অনেক মিল থাকলেও এটি কিন্তু এক্স-রে নয়।

এমআরআই ও সিটি স্ক্যান এর মধ্যে প্রধান প্রধান পার্থক্য-
সিটি স্ক্যানের নানা রকম ব্যবহার রয়েছে। তবে, বিশেষভাবে ইনজুরি ইভালুয়েট, হার্ট অ্যাটাক ডিটেকশনসহ বিভিন্ন ডিজিজ ডায়াগনোসিস করার জন্যে সিটি স্ক্যান করা হয়। আরো সহজভাবে বোঝার জন্যে নিচে যে-সব রোগের জন্যে সিটি স্ক্যান করা হয়, সেগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কয়েকটি দেয়া হলো।
এছাড়াও, কিছু মেডিকেল কন্ডিশনের কারণে যাদের এমআরআই করা সম্ভব হয় না, তাদের ক্ষেত্রে সিটি স্ক্যান করতে হয়।
সিটি স্ক্যানের ধরণ এবং হাসপাতালের নীতি-নির্ধারণী অনুযায়ী এর ব্যয় বা খরচে কিছুটা ভিন্নতা লক্ষ্য করা যায়। তবে, এভারেজ বা সাধারণ খরচগুলো নিচে দেয়া হলো-
এছাড়াও, সিটি স্ক্যানের আরো অনেক ধরণ রয়েছে এবং সেগুলোর খরচও ভিন্ন ভিন্ন। এখানে আর বেশি উল্লেখ করলাম না। আপনি যে কোনও হাসপাতালে গিয়ে ওদের রেট লিস্ট চাইলে ওরা আশা করি দিয়ে দেবে যেখান থেকে আপনি সব ধরণের সিটি স্ক্যানের দাম জানতে পারবেন।
যাওয়ার আগে ইসিজি কি ও কেন করা হয় এবং ইসিজির খরচ সম্পর্কে লেখা আমার আরেকটি পোস্ট পড়ে নিতে পারেন। এতে মেডিকেল টেস্ট ও ট্রিটমেন্ট সম্পর্কে আপনার জ্ঞানের পরিধি বাড়বে, আশা করি।

I am physician born serve for humanity, presently works at Dhaka Medical College and Hospital, previously worked at Kasba Upazila Health Complex and Austagram Upazila Health Complex.

ধন্যবাদ স্যার, সিটি স্ক্যান নিয়ে জানার দারুণ ইচ্ছে ছিল, অনেক ভালো লাগলো কাংখিত বিষয়ে লেখা পেয়ে।
প্রস্রাবের সমস্যার জন্য কোন সিটি স্ক্যান করানো হয় প্লিজ জানাবেন স্যার।
CT KUB, CT Urography, CT Abdomen and Pelvis, CT Cystography, ইত্যাদি।
হার্টে সি টি স্ক্যান করলে কত টাকা লাগে?
৫,০০০ থেকে ১০,০০০ টাকা