Cart
No products in the cart.

পিয়ানো বাজানো শিখতে চান? হতে চান একজন দূর্দান্ত কিবোর্ডিস্ট? তাহলে, পিয়ানো প্র্যাকটিসের বিকল্প নেই। আর সেই প্র্যাকটিসের জন্যে প্রয়োজন পিয়ানো শেখার অ্যাপস্ যেগুলো আপনাকে যখন তখন যেখানে সেখানে পিয়ানো শিখতে সাহায্য করবে।
ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছেন কিংবা যাচ্ছেন কক্সবাজার সমুদ্র সৈকতে। অথবা, যে কোনও জরুরী কাজে রওনা দিতে হচ্ছে দেশের যে কোনও প্রান্তে। কিন্তু আপনার পিয়ানো প্র্যাকটিসের কি হবে! চাইলেও আপনি গাড়িতে পিয়ানো প্র্যাকটিস করতে পারবেন না।
গাড়িতে এত বড় পিয়ানো কোথায় সেট করবেন! কোথা থেকে বৈদ্যুতিক লাইন দেবেন! জার্নির সময় পিয়ানো বাজানো বা প্র্যাকটিস করা প্রায় অসম্ভব একটা কাজ। তাই বলে নিয়মিত প্র্যাকটিসটা বন্ধ করে দেবেন, পিছিয়ে পড়বেন!
কিছুতেই না।
কারণ, ফিজিক্যাল পিয়ানো ছাড়াও আপনি প্র্যাকটিস চালিয়ে যেতে পারেন, যেহেতু আপনার জন্যে ভার্সুয়াল পিয়ানো রয়েছে। আসুন, এ-রকম কিছু ভার্সুয়াল পিয়ানো বা কিবোর্ড শেখার অ্যাপের সঙ্গে পরিচিত হওয়া যাক।
এক নজরে দেখে নিন যা আছে এই লেখায়-
আগের পোস্টে গিটার শেখার সেরা কিছু অ্যাপস্ যারা দেখেছেন, তারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে মিউজিক শেখার জন্যে অ্যাপস্ কতোটা কার্যকরী। কিন্তু সবাই তো আর গিটার শেখায় আগ্রহী নন, অনেকেই আছেন যারা কিবোর্ড বা পিয়ানো শিখতে চান, তাদের জন্যেই কিবোর্ড শেখার অ্যাপস্ নিয়ে আমাদের আজকের পোস্ট।

পিয়ানো শেখার জন্যে যারা কোনও ইন্টেলিজেন্ট অ্যাপ খুঁজছেন, তাদের জন্যে Perfect Piano হতে সেরা পছন্দ। অসাধারণ এই মিউজিক্যাল অ্যাপটি শুধু মাত্র আপনাকে পিয়ানো শেখাবে এমন নয়, বরং একই সঙ্গে আপনার মিউজিকের মজা দেবে।
এক নজরে Perfect Piano এর ফিচারসমূহ-
পিয়ানো শেখার জন্যে সেরা অ্যাপ হিসেবে Simply Piano by JoyTunes বহু আগেই মিউজিক লাভারদের মনন কেড়েছে। রিয়েল লাইফ পিয়ানো বাজানোর মজা পেতে হলে আপনাকে এই অ্যাপটি ব্যবহার করতেই হবে যা নিয়মিত আপগ্রেড হচ্ছে।
এক নজরে Simply Piano by JoyTunes এর ফিচারসমূহ-
প্রকৃত নাম আরো অনেক বড়। এটি মূলত একটি ইলেকট্রিক কিবোর্ড সিমুলেটর যা আপনার ভার্সুয়াল ইনস্ট্রুমেন্ট হিসেবে কাজ করবে। Piano Free – Keyboard with Magic অ্যাপ দিয়ে আপনি কর্ডস্ ও মিউজিক নোট শিখতে পারবেন।
এক নজরে Piano Free – Keyboard with Magic এর ফিচারসমূহ-
যারা একেবারেই নতুন করে পিয়ানো শিখতে চাইছেন, কিংবা যারা মোটামুটি পিয়ানো বাজাতে পারেন, উভয়ের জন্যেই Piano Academy একটি অসাধারণ অ্যাপ। যারা নিয়মিত পিয়ানো প্র্যাকটিস করতে চান, তাদের জন্যে Piano Academy হতে পারে সব সময়ের সঙ্গী।
এক নজরে Piano Academy – Learn Piano এর ফিচারসমূহ-
পিয়ানো প্লেয়ারদের জন্যে একটি পারফেক্ট অ্যাপ Piano Scales & Chords Free যা মিউজিক ট্র্যাক, রেকর্ড ও সেভ করার অপশন দিয়ে থাকে। যে কোনও সময় আবার সেভ করা পিয়ানো মিউজিক ভিউ করা যায়, সেই সঙ্গে রয়েছে এডিট করার সুবিধাও।
এক নজরে Piano Scales & Chords Free এর ফিচারসমূহ-
আশা করি, উপরোক্ত ৫টি পিয়ানো শেখার অ্যাপস্ সম্পর্কে জেনে আপনার খুব ভাল লেগেছে। আপনি নিশ্চয়ই এক এক করে সবগুলো পিয়ানো অ্যাপই ব্যবহার করে দেখবেন এবং ফাইনাল্লি সবচেয়ে ভাল অ্যাপটা রেখে দেবেন। আমাদের পাঠকদের জানাতে ভুলবেন না যে কোন পিয়ানো অ্যাপটি আপনার সবচেয়ে ভাল লেগেছে এবং কেন।

আমি টঙ্গী সরকারি কলেজে ইংরেজী সাহিত্যে অনার্স পড়ছি। বইয়ের পোকা হিসেবে বন্ধু-বান্ধবের কাছে ব্যাপক দূর্ণাম রয়েছে। একজন নির্ভেজাল মানুষ হিসেবে নিজেকেই নিজের চারিত্রিক সদনপত্র দিয়ে রেখেছি।
