Cart
No products in the cart.

আপনাদের অনেকেরই ইউটিউব চ্যানেল রয়েছে, নিদেন পক্ষে একটা ফেসবুক পেজ রয়েছে। আর তার জন্যে মাঝে মধ্যেই ভিডিও করতে হচ্ছে। এমনকি, ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল ছাড়াও অনেকেই ভিডিও তৈরি করে থাকেন।
আর এ-সব ভিডিওতে টেক্সট্ বা কথা বসানোর প্রয়োজন পড়ে। বিশেষ করে ভিডিও টাইটেল ও ভিডিও বর্ণনা, চ্যানেল সাবস্ক্রাইব করার প্রমোশনাল টেক্সট্ ইত্যাদি ব্যবহার করতে হয়। এ-সব টেক্সট্ যদি অ্যানিমেটেড হয়, তাহলে দেখতে যেমন সুন্দর লাগে, দর্শককেও টানা যায় সহজে।
এখানে আমি এমন একটি অ্যান্ড্রয়েড অ্যাপ নিয়ে আলোচনা করছি যা আপনার তৈরি বা রেকর্ড করা ভিডিওতে অ্যানিমেটেড টেক্সট্ যোগ করতে সাহায্য করবে। অ্যাপটির নাম Legend – Animate Text in Video যা প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে পারেন।


আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং-এ অধ্যায়নরত। হৈচৈ বাংলা ওয়েবসাইটে মাঝে মধ্যে শখের বশে লিখি; যদিও টেকনোলোজি আমার পড়াশুনার সঙ্গে সম্পৃক্ত, তবু যে কোন বিষয়েই লিখতে ভাল লাগে।

ভিডিও মেকারদের জন্যে দরকারি এই টিউটোরিয়ালটি লেখার জন্যে লেখককে ধন্যবাদ।