Cart
No products in the cart.

সম্প্রতি সাইবার সিকিউরিটির বিশেষজ্ঞরা ম্যালওয়্যার ধারণ করে এমন অ্যাপ আবিষ্কার করেছেন। আর এই সবগুলো অ্যাপ প্লে স্টোরে বিদ্যমান। এ-সব অ্যাপ আপনার অজান্তে আপনার লগ ইন তথ্য, পাসওয়ার্ড, ব্যাংকের তথ্যসহ অনেক সেনসিটিভ তথ্য চুরি করতে সক্ষম।
ব্যাংকের তথ্য ব্যতীত, এই অ্যাপ্লিকেশনগুলো স্যোশাল মিডিয়া এবং ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্টের বিবরণ চুরি করতেও সক্ষম।
যাইহোক ইতোমধ্যে ESET এরকম ২৯টি অ্যাপ সনাক্ত করেছে। ESET ইস্যুটি গুগলকে অবহিত করার পরে প্লে স্টোর থেকে উক্ত অ্যাপ গুলো সরানো হয়েছে। তবে ধারণা করা হয়, এখনও এসব অ্যাপ প্রায় ৩০ হাজার ব্যবহারকারীর ফোনে ইন্সটল করা থাকতে পারে।

এই ট্রোজান বা ম্যালওয়্যারগুলো দূর থেকে নিয়ন্ত্রণ করা যায় এবং টার্গেট ডিভাইসে থাকা অন্যান্য অ্যাপেও নজরদারি করতে সক্ষম। তারা টু-ফ্যাক্টর ভ্যারিফিকেশনকে বাইপাস, কল লিস্ট, মেসেজ দেখতে সক্ষম। এমনকি তারা আপনার অ্যাপের এইচটিএমএল কোড নিয়ে ফিশিং ফর্ম তৈরি করতে সক্ষম।
অ্যাপ ইন্সটল হওয়ার পরে একটি ভুল বার্তা প্রদর্শন করে যে উক্ত অ্যাপটি আপনার ডিভাইসের সাথে অসঙ্গতিপূর্ণ হওয়ায় আনইন্সটল করা হয়েছে। কিন্তু এটা তখনও ব্যাকগ্রাউন্ডে সচল থাকে।
কিছু ক্ষেত্রে, অ্যাপগুলো স্বাভাবিক আচরণ করায় স্বাভাবিক বলে মনে হয়।
এবার আসুন দেখি ESET কোন ২৯টি অ্যাপে ম্যালওয়্যার খুঁজে পেয়েছে-
অ্যাপগুলো সহজেই সেটিংস থেকে আনইন্সটল করা যায়। ইন্টারনেট ব্যাংকিং অ্যাকাউন্ট চেক করার পর সন্দেহজনক কিছু মনে হলে পাসওয়ার্ড / পিন কোড পরিবর্তন করে রাখুন।
ESET পরামর্শ দিয়েছে কেবল গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড এবং তার রেটিং পরীক্ষা করে দেখার। পাশাপাশি অ্যাপগুলো ইন্সটল হওয়ার সময় কি ধরণের পারমিশন চায় তা যাচাই করা।
মোদ্দা কথা, অ্যাপ ব্যবহারে আমাদের সতর্ক থাকতে হবে। এ লিস্টের বাইরেও আরো অনেক অ্যাপ থাকতে পারে যা এখনো পুরোপুরি যাছাই করা হয়নি। কাজেই, যে অ্যাপই ডাউনলোড দিন না কেন, তার ইউজার রেটিং দেখে নিন, রিভিউগুলো পড়ে নিন, তারপর ডাউনলোড করুন। এছাড়া, আরো জেনে নিন যে-সব অ্যাপ আপনার ফোনের ব্যাটারির বারোটা বাজিয়ে দিচ্ছে।

আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত তবে আমি ওয়েব এবং গ্রাফিক্স ডিজাইনার হিসাবে কাজ করি। হৈচৈ বাংলাতে পোষ্ট পড়ার পাশাপাশি লিখার সুবর্ণ সুযোগ পেয়ে ভালোই লাগছে।

আমি এই কাজগুলো করতে চাই,
হুম, আমি সবসময়ই অ্যাপ ব্যবহারে সতর্ক। তবে, এই লেখাটি পড়ে আরো সতর্ক হলাম।
ধন্যবাদ, এস কে ইয়াসিন আহমেদ ভাই। আপনার সতর্কতার পাশাপাশি অন্যদেরকেও সতর্ক করার জন্যে এই লেখাটি তাদের দেখান।