Cart
No products in the cart.


প্রথম হোক আর দ্বিতীয়, এই ডিজিটাল যুগে যখনই কোন প্রেমের সম্পর্কে জড়াতে যান, নিশ্চয়ই মনে মনে শংকায় থাকেন এই ভেবে যে, না জানি কতদিন টেকে! যদি সত্যিই জানতে পারেন, আপনার সম্ভাব্য সম্পর্কটি কতদিন টিকে থাকবে, তাহলে কী মজাই না হয়, তাই না!
আপনার মনের চাওয়াটিকে পূরণ করতে আসছে বুদ্ধিমান যন্ত্র। University of Southern California এর একদল গবেষক শুরু করেছেন এমন একটি যন্ত্র বানানোর কাজ যা বলে দেবে যে কোনও সম্পর্কের সম্ভাব্য মেয়াদ।
ছোট্ট একটি যন্ত্রের মাঝে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে তৈরি হতে যাওয়া এই যন্ত্রটি প্রেমিক-প্রেমিকার কথোপকথন, গলার স্বর আর অঙ্গ-ভঙ্গি পর্যালোচণা করে জানিয়ে দেবে সম্পর্কটি কতদিন টিকবে।
গবেষকদলের প্রধান বলেন, সম্পর্ক হোক সম্পূর্ণ স্থায়ী, এটা আমাদের চাওয়া। তাই, আমরা চাই প্রেমে পড়ার শুরুতেই যুগলরা জেনে যাক সেটি কতদিন টিকবে। তাহলে, তাদের সিদ্ধান্ত নিতে সহজ হয়ে যাবে যে, আদৌ তারা সম্পর্কটি কন্টিনিউ করবে কিনা!

আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং-এ অধ্যায়নরত। হৈচৈ বাংলা ওয়েবসাইটে মাঝে মধ্যে শখের বশে লিখি; যদিও টেকনোলোজি আমার পড়াশুনার সঙ্গে সম্পৃক্ত, তবু যে কোন বিষয়েই লিখতে ভাল লাগে।
