Cart
No products in the cart.

গুগল কন্টাক্ট ট্রান্সফারের উপায় সকলেরই জানা প্রয়োজন। আমাদের মাঝে প্রায় সবাই এখন গুগল কন্টাক্ট ইউজ করি এবং সেই সাথে ইউজ করি গুগল অ্যাকাউন্ট। ফলে, এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে কন্টাক্ট ট্রান্সফার করার প্রয়োজন হতেই পারে।
ইন্টারনেট সহজলভ্য হওয়ায় ইদানিং অনেকেই আমরা ক্লাউড ব্যাবস্থার সাথে পরিচিত হচ্ছি, যুক্ত হচ্ছি। প্রতিনিয়তই নানা ধরনের ক্লাউড সেবা নিচ্ছি এবং ধীরে ধীরে অফলাইন সেবা পরিবর্তে ক্লাউড ভিত্তিক সেবা জনপ্রিয় হচ্ছে। ক্লাউড না অফলাইন কোনটি বেশি ভালো তা হয়ত বিতর্কের বিষয়।
কিন্তু সুবিধার কথা চিন্তা করলে ক্লাউড ভিত্তিক সেবাগুলো যে এগিয়ে থাকবে তা বলার অপেক্ষা রাখে না। যে কোন জায়গা থেকে ডিজিটাল তথ্য ব্যবহারের সুবিধা এবং সংরক্ষণের জন্য দুশ্চিন্তা না থাকাই এই জনপ্রিয়তার মূল কারণ।
সে যাই হোক, ক্লাউড ভিত্তিক সেবা প্রদানে বর্তমানে সবচেয়ে বেশি মানুষের কাছে পৌঁছাতে পেরেছে যে প্রতিষ্ঠানটি সেটি হচ্ছে গুগল। গুগলের অনেক সেবার পাশাপাশি আপনিও হয়ত গুগল কন্টাক্ট ব্যবহার করে থাকেন। ফোনের কন্টাক্ট নাম্বার সংরক্ষণ এবং যে কোন জায়গা থেকে এক্সেসের জন্য গুগল কন্টাক্টের চেয়ে ভালো কোন সেবা আমার চোখে পড়ে নি। এর আগের আমরা গুগল কন্টাক্ট কীভাবে ব্যবহার করতে হয় এবং এ থেকে কীভাবে মেনুয়ালি কন্টাক্ট এক্সপোর্ট করা যায় তা নিয়ে ২টি লেখা ছেপেছিলাম, আশা করি সেগুলো দেখেছেন।
আজকের লেখায় আমরা দেখবো, কীভাবে এক গুগল একাউন্ট থেকে অন্য একটি গুগল একাউন্টে কন্টাক্ট ট্রান্সফার করা যায়।
আমাদের অনেকেরই একাধিক গুগল একাউন্ট রয়েছে। আর সে কারণেই কন্টাক্ট ট্রান্সফারের প্রয়োজন হতে পারে। কিন্তু কীভাবে গুগল কন্টাক্ট ট্রান্সফার করবেন? মূলত কম্পিউটার বা ওয়েবঅ্যাপ এবং মোবাইল অ্যাপ ব্যবহার করে গুগল কন্টাক্ট ব্যবহার করা হয়ে থাকে। তাই, এই দুইটি মাধ্যম থেকে দুইভাবে গুগল কন্টাক্ট ট্রান্সফার করা যায়।
চলুন কথা না বাড়িয়ে গুগল কন্টাক্ট ট্রান্সফারের উপায়গুলো ধাপে ধাপে দেখে নিই।

কম্পিউটার থেকে সরাসরি অন্য একটি গুগল একাউন্টে কন্টাক্ট ট্রান্সফার করা যায় না। এজন্য প্রথমে আগে আপনাকে কন্টাক্ট এক্সপোর্ট করে নিতে হবে তারপর আবার ইমপোর্ট করতে হবে।


স্মার্টফোনে গুগল কন্টাক্ট অ্যাপ থেকে কন্টাক্ট ট্রানফার সরাসরি করা যায়। এজন্য যে অ্যাকাউন্ট থেকে কন্টাক্ট ট্রান্সফার করতে চান এবং যে অ্যাকাউন্টে কন্টাক্ট ট্রান্সফার করবেন, সেই দুইটি অ্যাকাউন্টই আপনার ফোনে লগ করা থাকতে হবে।

গুগল কন্টাক্ট ট্রান্সফারের উপায়গুলো একদম সহজ, তাই না? আশা করি, কন্টাক্ট ট্রান্সফারের এই সবগুলো ধাপই পুরোপুরি বুঝতে পেরেছেন। এরপরও যদি গুগল কন্টাক্ট ট্রান্সফার নিয়ে আপনার কোন প্রশ্ন থাকে তাহলে নিঃসঙ্কোচে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন, যতোটা দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো। গুগল কন্টাক্ট নিয়ে এই লেখাটি আপনার ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে এটি শেয়ার করে নিতে ভুলবেন না।

মূলত, পাঠক। পড়তেই ভালো লাগে। সেটা কাগজের বই কিংবা স্ক্রিনে ইবুক, যাইহোক না কেন। পাঠ্যবই না হলেই আমি খুশি।
পড়াশোনা করছি পদার্থবিজ্ঞানে।
প্রযুক্তির বিষয়ক লেখা পড়তে সবসময়ই একটু বেশি ভালো লাগে। আর নতুন কিছু জেনে কাউকে সেটা জানাতে পারলে আনন্দটা একশগুণ হয়ে যায়। অবসরে টুকিটাকি লেখার চেষ্টা করার পিছনে সেই লোভটুকু ভালোভাবেই কাজ করে! 🙂
