Cart
No products in the cart.

প্রথম দিকে প্রয়োজনীয় ব্যক্তিদের ফোন নাম্বার, ইমেইল এবং অন্যান্য তথ্য ফোনবুকের মতো জিমেইলে সেভ করে রাখার ব্যবস্থা করেছিলো গুগল। উদ্দেশ্য ছিল এমন যাতে করে পরবর্তীতে মেইল পাঠানোর সময় এসব কন্টাক্ট নাম্বার বা ইমেইল সহজেই ব্যবহার করা যায়। যাকে বলা হতো জি-মেইল কন্টাক্ট।
কিন্তু পরবর্তীতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের আকাশচুম্বী জনপ্রিয়তা পাওয়ায় গুগল তাদের এই সেবাটিকে জিমেইল থেকে পৃথক করে ফেলে। আর গুগল কন্টাক্ট নামে স্বতন্ত্র একটি সেবা হিসেবে এটি ব্যবহারকারীর কাছে নিয়ে আসে। তাই, জিমেইল কন্টাক্ট আর গুগল কন্টাক্ট মূলত একই জিনিস।
এটি ব্যবহার করে খুব সহজেই আপনি আপনার কন্টাক্ট নাম্বারগুলো হারিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে পারবেন। কারণ, এটি আপনার সিম বা ফোনে নাম্বার সেভ না করে সরাসরি অনলাইনে আপনার গুগল একাউন্টে সংরক্ষন করে। প্রয়োজন শুধু সিনক্রোনাইজের জন্য একটুখানি ইন্টারনেট। এতে করে আপনার ফোন বা সিমকার্ডটি হারিয়ে গেলেও হারাবে না ফোন নাম্বারগুলো। এমন ফোন ছাড়াও যে কোন ইন্টারনেট কানেকশনযুক্ত কম্পিউটার থেকেও ফোন নাম্বারগুলো দেখতে পারবেন।
বর্তমানে অ্যাপ এবং ওয়েব অ্যাপ অর্থাৎ ওয়েবসাইটের মাধ্যমে গুগল কন্টাক্ট ব্যবহার করতে পারবেন। এটি ব্যবহার করা যাবে জিমেইল থেকেও। ইতিপূর্বে আমরা হৈচৈবাংলায় দেখেছিলাম কীভাবে জি মেইল এ ফোন নাম্বার সেভ করে রাখতে হয়। সেখানে আমাদের এক পাঠক জানতে চেয়েছিলেন, এখান থেকে ম্যানুয়ালি কন্টাক্ট এক্সপোর্ট করার উপায় কী? আমরা বলেছিলাম, এ নিয়ে বিস্তারিত লেখা আসবে। তাই দেরীতে হলেও আজকে আমরা বিস্তারিতভাবে জানার চেষ্টা করবো, ম্যানুয়ালি কীভাবে গুগল কন্টাক্ট থেকে কন্টাক্ট এক্সপোর্ট করা যায়।

গুগল কন্টাক্ট যেহেতু অ্যাপ এবং ওয়েব অ্যাপের মাধ্যমে ব্যবহার করা যায়। তাই, আমরা দুইটি ক্ষেত্র থেকেই দেখবো এক্সপোর্ট করার উপায়। অর্থাৎ, এই দুইটি পদ্ধতিতে আপনি কম্পিউটার এবং স্মার্টফোন থেকে কন্টাক্ট এক্সপোর্ট করতে পারবেন।
প্রসঙ্গত বলে রাখা ভালো, গুগল কন্টাক্ট থেকে ম্যানুয়ালি কন্টাক্ট এক্সপোর্ট করার অর্থ হচ্ছে গুগল কন্টাক্ট থেকে নাম্বারগুলো vcf ফাইলে ফোন মেমরিতে সেভ করে রাখা।

আপনি চাইলে এক বা একাধিক কন্টাক্ট সিলেক্ট করেও এক্সপোর্ট করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে যা করতে হবে তা হলো—

ওয়েবঅ্যাপ থেকে কন্টাক্ট এক্সপোর্ট এর নিয়ম স্মার্টফোন এবং কম্পিউটারে একই।

ওয়েব অ্যাপ থেকেও এক বা একাধিক কন্টাক্ট সিলেক্ট করে এক্সপোর্ট করতে পারবেন, সেক্ষেত্রে—

আশা করি বুঝতে পেরেছেন সবগুলো ধাপ এবং এগুলো অনুসরণ করে আপনি আপনার গুগল কন্টাক্ট থেকে ম্যানুয়ালি কন্টাক্ট নাম্বারগুলো এক্সপোর্ট করতে পারবেন ফোন মেমরিতে। কোন কিছু না বুঝলে বা কোন মতামত এবং প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।

মূলত, পাঠক। পড়তেই ভালো লাগে। সেটা কাগজের বই কিংবা স্ক্রিনে ইবুক, যাইহোক না কেন। পাঠ্যবই না হলেই আমি খুশি।
পড়াশোনা করছি পদার্থবিজ্ঞানে।
প্রযুক্তির বিষয়ক লেখা পড়তে সবসময়ই একটু বেশি ভালো লাগে। আর নতুন কিছু জেনে কাউকে সেটা জানাতে পারলে আনন্দটা একশগুণ হয়ে যায়। অবসরে টুকিটাকি লেখার চেষ্টা করার পিছনে সেই লোভটুকু ভালোভাবেই কাজ করে! 🙂

গুগল থেকে নাম্বার হারিয়ে গিয়েছে, এখন কি করবো?
আমার স্বপ্ন নাম্বার হারিয়ে গিয়েছে, কি করবো?
ধন্যবাদ, মামুন ভাই। আপনার স্বপ্ন নাম্বার বলতে কি বুঝিয়েছেন, ক্লিয়ার হলো না। আপনি লিখেছেন Shopno number, এটা দিয়ে কি সব নাম্বার বুঝাতে চেয়েছেন? যাইহোক, ধরে নিলাম সব নাম্বার হারিয়েছেন। যদি আগে থেকেই গুগল কন্ট্রাক্টে রেখে থাকেন, তবে সবই আছে; কোন নাম্বারই হারায়নি। আর যদি গুগলে না রেখে থাকেন, তবে ভাই কিছু করার নাই। আপনাকে আবার একজন একজন করে নাম্বার কালেকশন করতে হবে।
ভাই, আমার সব নাম্বার গুগলের সেভ করা ছিল। আগে আমি ফোন রিসেট দেওয়ায় পরেও পাইছি। এখন পাচ্ছি না। কি করবো।
গুগল কন্টাক্টে নিরাপদে ফোন নাম্বার রেখে দেয়া যায়। ফলে, ফোন হারালেও নাম্বার হারায় না। গুগল থেকে নতুন সেটে নাম্বার নিয়ে নেয়া যায়। নাম্বার এক্সপোর্টের উপায়টি দেখানোর জন্যে ধন্যবাদ।
আমার একজনের সঙ্গে মেইলে কথা হয়, এই মেইল কোন মোবাইল নম্বর দিয়ে খোলা কিভাবে জানবো?? প্লিজ জানাবেন…
খুব সহজ, জিমেইলে মোবাইল নাম্বার দেখা ও পরিবর্তণ করার এই টিউটোরিয়ালটি পড়ে নিন।