Cart
No products in the cart.

ফেসবুক ক্যাশ ও ডাটা ক্লিয়ার না করলেও ফেসবুক ব্যবহারে নানা রকম ঝক্কি পোহাতে হয়। এর মাঝে বড় ধরণের একটা ঝক্কি হচ্ছে ফেসবুক স্লো হয়ে যাওয়া। যদিও আমাদের স্মার্টফোনে ফেসবুক অ্যাপের স্পিড বাড়ানোর উপায় আছে, তবু জেনে রাখা ভাল যে ক্যাশ ও ডাটা ক্লিয়ার করাটা অনেক বুদ্ধিমানের কাজ।
ফেসবুকে আমরা যা কিছু ব্রাউজ করি, তার কোন কিছুই হারিয়ে যায় না। বরং, ফেসবুকের সার্ভারে আমাদের আইডি বা অ্যাকাউন্টের বিপরীতে সেগুলো জমা হয়ে থাকে। এই জমা হয়ে থাকা ডাটাকে ফেসবুক ক্যাশ বলে। এক কথায়, ফেসবুক আমাদের আইডি থেকে ব্রাউজ করা যা কিছু ক্যাশ করে রাখে, সেগুলোই ফেসবুক ক্যাশ।
ধরুন, আপনি এক বছর ধরে আপনার স্মার্টফোনে ফেসবুক ব্যবহার করছেন। আপনি কি মনে করতে পারবেন এই এক বছরে আপনি কত কি ব্রাউজ করেছেন? পারবেন না। কারণ, আপনি অগণিত ডাটা ব্রাউজ করেছেন। নিজের প্রোপাইলের ডাটা, অন্যের আইডির ডাটা, নিউজ ফিডসহ অসংখ্য ডাটা ব্রাউজ করেছেন।
আপনার ব্রাউজকৃত সমস্ত ডাটাই আপনার ফেসবুক অ্যাপে জমা হয়ে আছে। বুঝতেই পারছেন, সেগুলো আপনার অ্যাপটিকে কতটা ভারী করে রেখেছে। ভারী হয়ে যাওয়ার কারণে আপনার ফেসবুক অ্যাপটি লোড হতে অনেক সময় নিচ্ছে। তাই, জমাকৃত সমস্ত ডাটা ডিলিট করে ফেলা আপনার ফেসবুক ব্রাউজিংকে ফাস্ট করে তুলবে।

ব্যাস্, আপনার ফোনে ফেসবুক ক্যাশ ও ডাটা ক্লিয়ার হয়ে গেল। এখন দেখুন, ফেসবুক আগের থেকে অনেক ফাস্ট হয়ে গিয়েছে। হ্যাপি ফেসবুকিং।

আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং-এ অধ্যায়নরত। হৈচৈ বাংলা ওয়েবসাইটে মাঝে মধ্যে শখের বশে লিখি; যদিও টেকনোলোজি আমার পড়াশুনার সঙ্গে সম্পৃক্ত, তবু যে কোন বিষয়েই লিখতে ভাল লাগে।

ফেসবুক ক্যাশ ও ডাটা ডিলিট নিয়ে একদম গুছিয়ে লেখা হয়েছে। ভালো লাগলো। আমারও একটি সাইট আছে। আমিও আপনার মতো লেখা-লেখি করার চেষ্টা করে যাচ্ছি।