Cart
No products in the cart.

কাউকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে তাৎক্ষণিক উত্তর না পাওয়া খুবই বিরক্তিকর একটা বিষয়। আর যদি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়, তবে তো বিরক্তি শেষ থাকে না।
আপনারও যদি এমন বিরক্তিকর অভিজ্ঞতা হয়ে থাকে, তবে আপনি নিশ্চিত জানেন এটা কতটা পেইনফুল।
যাইহোক, যারা মেসেজের উত্তরের অপেক্ষায় থাকতে থাকতে বোরড্ হয়ে যান, আমাদের এই লেখা তাদের জন্যে নয়। লেখাটি মূলত তাদের জন্যে যারা বুঝতে পারেন না যে তাদের মেসেজটি কি দেখা হয়েছে নাকি হয় নাই।
কিন্তু, কিভাবে বুঝবেন আপনি যাকে মেসেজ দিয়েছেন সে দেখেছে কিনা। হুম, এটা বোঝার সহজ উপায় আছে।

হোয়াটসঅ্যাপ হচ্ছে এমন একটা অ্যাপ, যার একটা সিম্পল সিস্টেম রয়েছে যা দিয়ে সহজেই বোঝা যায় যাকে মেসেজ পাঠানো হয়েছে, সে অনলাইনে আছে কিনা। মেসেজটি দেখেছে কিনা কিংবা মেসেজটি পড়েছে কিনা।
এই লেখাটি আপনাকে সেই সিস্টেমটি সম্পর্কে স্বচ্ছ একটি ধারণা দেবে।
হোয়াটসঅ্যাপের একটি অসাধারণ ফিচার হচ্ছে এর চেক মার্ক সিস্টেম। প্রতিটি মেসেজ পাঠানোর পরই আপনি এর ডান পাশে বিভিন্ন ধরণের চেক মার্ক দেখতে পাবেন। আর বিভিন্ন চেক মার্কের ভিন্ন ভিন্ন অর্থ রয়েছে। আসুন, কোনটার কি অর্থ দেখে নেয়া যাক-
আশা করি, জেনে গিয়েছেন যে কিভাবে বুঝবেন আপনার মেসেজ পড়া হয়েছে কি হয় নাই। এটা বোঝার অবশ্য আরো পদ্ধতি আছে, কিন্তু আমরা সেদিকে যেতে চাচ্ছি না। কারণ, এটাই সবচেয়ে সহজ পদ্ধতি এবং এরপর আর অন্য পদ্ধতির প্রয়োজন নেই। তবে, আপনি যদি কাউকে ভয়েস মেসেজ পাঠান, সেটা শোনা হয়েছে কিনা তা জানার পদ্ধতি জেনে নিতে পারেন।
ভয়েস মেসেজের ক্ষেত্রে আপনি দুই ধরণের চিহ্ন দেখতে পাবেন। একটা হচ্ছে উপরে বর্ণিত চেকমার্ক বা টিকমার্ক। আর অন্যটি হচ্ছে মাইক্রোফোনের আইকন (Microphone Icon)।
আশা করি, এখন আপনি জানেন যে কিভাবে বুঝে নেবেন যাকে মেসেজ দিয়েছেন সে দেখেছে কিংবা দেখেনি। এবার জেনে নিন কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন কিভাবে।

আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং-এ অধ্যায়নরত। হৈচৈ বাংলা ওয়েবসাইটে মাঝে মধ্যে শখের বশে লিখি; যদিও টেকনোলোজি আমার পড়াশুনার সঙ্গে সম্পৃক্ত, তবু যে কোন বিষয়েই লিখতে ভাল লাগে।

ধন্যবাদ জেসিকা। এমন কোন উপায় বলতে পারেন যেখানে মেসেজ পড়া হলেও সেন্ডার বুঝতে পারবে না মেসেজ পড়া হয়েছে কি-না?
হোয়াটস্ অ্যাপ মেসেজ নিয়ে অনেক সুন্দর পোস্ট পড়লাম, অনেক কিছু জানলাম।
Though I don’t know Bengali well, I love this post that describes the way of knowing whether receiver of whatsapp message read or not read it.
এটা আগে ঝামেলা ছিল, বোঝা যেত না; এখন সহজেই বোঝা যায়।
হোয়াটস্অ্যাপ মেসেজ এখন সহজেই বোঝা যায়, এটার জন্যে টিউটোরিয়ালের দরকার নেই।
ঢাকাসহ আশেপাশে ইন্টেরিওর ডিজাইন করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। Alif’s Engineering