Cart
No products in the cart.
একজন ইন্টারনেট ব্যবহারকারী হিসেবে নিশ্চয়ই কখনো না কখনো ব্রাউজারে 404 Not Found বা 502 Bad Gateway এই ধরণের এরোর মেসেজগুলো দেখেছেন। আপনি যখন একটা ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করেন তখন কোন সমস্যা দেখা দিলে সাধারণত এই এরোর মেসেজগুলো ব্রাউজারে দেখা যায়। আর এগুলোকেই বলা হয়, অনলাইন এরোর।
একটি নাম্বারের সাথে দুই বা তিন শব্দের এই মেসেজ স্বাভাবিকভাবেই আমাদের কাছে দুর্বোধ্য লাগে। যার কারণে সেগুলো সমাধান করাও সম্ভব হয় না। সবসময় সব এরোর যে সমাধান করা সম্ভব তা নয়, তবে বেশিরিভাগ সময়ই এই এরোরগুলো সহজ কিছু পদ্ধতি অনুসরণ করে সমাধান করা যায়।
এক নজরে দেখে নিন যা আছে এই লেখায়-
মূলত এই অনলাইন এরোরগুলো HTTP স্ট্যাটাস কোড দ্বারা চিহ্নিত এবং দেখানো হয়ে থাকে। আমরা যেসব এরোর কোড দেখতে পাই সেগুলো 4 কিংবা 5 দ্বারা শুরু হয়। 4XX বা 5XX এরোর। অর্থাৎ ৪ কিংবা ৫ দ্বারা শুরু হয়ে এর পরে দুইটি অংক থাকে।

4XX এবং 5XX দুইটি সিরিজই অনলাইন এরোর নির্দেশ করা জন্য ব্যবহৃত হলেও এদের মধ্য মৌলিক পার্থক্য রয়েছে। 4XX ব্যবহৃত হয় ক্লায়েন্ট এরোর বোঝানোর জন্য এবং 5XX ব্যবহৃত হয় সার্ভার এরোর বোঝানোর জন্য।
5XX বা সার্ভার এরোর নিয়ে আলোচনা করব আগামী পর্বে। আজকের এই লেখায় শুধুমাত্র ক্লায়েন্ট এরোর অর্থাৎ 4XX এরোরগুলো নিয়ে আলোচনা করব। দেখব এই এরোরগুলোর মানে কী এবং কীভাবে এসব এরোর সমাধান করা যায়।

যখনই আপনি ব্রাউজারে একটি ওয়েব অ্যাড্রেস টাইপ করেন বা কোন লিংকে ক্লিক করেন তখন ব্রাউজার আপনাকে সেই ওয়েবপেজটি দেখানোর জন্য সার্ভারের কাছে একটি রিকোয়েস্ট পাঠায়। 400 এরোরটি তখনই আসে যখন সার্ভার আপনার ব্রাউজারের পাঠানো রিকোয়েস্টটি বুঝতে পারে না। যখন রিকোয়েস্টটি করাপ্টেড হয় তখনই এই ঘটনা ঘটে।
বেশিরভাগ সময়ই লিংকে এমন কিছু ক্যারেক্টার থাকে যা একদমই অপ্রয়োজনীয় কিংবা সেগুলোর অস্তিত্বই থাকার কথা না কিংবা লিংক অসম্পূর্ণ থাকে এমন অবস্থায় 400 Bad Request Error এরোর মেসেজটি দেখানো হয়। নিচে এ সমস্যাটির সংক্ষিপ্ত সমাধান দেয়া হলো। আরো বিস্তারিত জানতে 400 Bad Request Error কী ও এর সমাধান শিরোনামের আরেকটি লেখা থেকে ঘুরে আসতে পারেন।

403 Forbidden এরোর তখনই ঘটে যখন আপনি এমন কোন ওয়েবপেজ বা তথ্য দেখতে চান যেটাতে এক্সেস করার কোন পারমিশন আপনার নেই। সত্যি বলতে, বেশিরভাগ সময়ই এই সমস্যা সমাধানে আপনার কিছুই করার থাকে না। তবে আশার কথা যে এটা যেহেতু এটা রিসোর্স পারমিশনের ব্যাপার, তাই বেশিরভাগ সময়ই সেই পারমিশনের নেওয়া ব্যবস্থা ঐ সাইটে থাকার কথা।
চলুন দেখে নিই, সংক্ষিপ্তভাবে 403 এরোর সমাধানে কী করা যায়। আর বিস্তারতি জানা ও বিস্তারিত সমাধানের জন্যে 403 Forbidden Error কী আর আপনি কীভাবে এর সমাধান করবেন শিরোনামের আমার আরেকটি লেখা থেকে একবার ঘুরে আসতে পারেন।

সবচেয়ে কমন যে এরোরটি সবসময়য় দেখা যায় সেটি হচ্ছে, 404 Not Found। এর মানে হচ্ছে, আপনি যে ফাইল, বা ওয়েবপেজটি খুঁজছেন সেটি সার্ভারে খুঁজে পাওয়া যাচ্ছে না। ভুল ইউআরএল এর জন্যই সাধারণত এই এরোর মেসেজটি দেখানো হয়, যেটির অস্তিত্ব সার্ভারে থাকে না।
কমন কিছু অনলাইন এরোরের এই পর্বে এই ছিলো আজকের আলোচনা। আশা করি এখন এই এরোর মেসেজগুলোর অর্থ বুঝতে পারবেন এবং পরিস্থিতি অনুযায়ী সেসব সমাধান করতে পারবেন। আর সেই সাথে কমন কিছু অনলাইন এরোর এর আগামী পর্ব পড়ার জন্য নিয়মিত চোখ রাখুন আমাদের সাইটে।

মূলত, পাঠক। পড়তেই ভালো লাগে। সেটা কাগজের বই কিংবা স্ক্রিনে ইবুক, যাইহোক না কেন। পাঠ্যবই না হলেই আমি খুশি।
পড়াশোনা করছি পদার্থবিজ্ঞানে।
প্রযুক্তির বিষয়ক লেখা পড়তে সবসময়ই একটু বেশি ভালো লাগে। আর নতুন কিছু জেনে কাউকে সেটা জানাতে পারলে আনন্দটা একশগুণ হয়ে যায়। অবসরে টুকিটাকি লেখার চেষ্টা করার পিছনে সেই লোভটুকু ভালোভাবেই কাজ করে! 🙂
