Cart
No products in the cart.

করোনা ভাইরাসের কারণে ২০২০ সালটা স্মার্টফোন কোম্পানীগুলোর জন্যে খুব একটা সুখকর ছিল না। কারণ, অন্যান্য বছরেরর তুলনায় এ বছর স্মার্টফোন বিক্রি হয়েছে অনেক কম। স্বাস্থ্য নিরাপত্তার কথা চিন্তা করে কিংবা সরকারি বিধি-নিষেধের কারণে অধিকাংশ মানুষকেই ঘরে বসে থাকতে দেখা গিয়েছে। ফলে, মানুষের আয় ছিল কম। তাই, খরচের দিকটাই বিবেচনায় ছিল বেশি। এ কারণে প্রয়োজন থাকা সত্ত্বেও অনেকে নতুন ফোন কেনা থেকে বিরত থেকেছেন।
প্রয়োজনের তাগিদে হোক আর শখের বশে হোক, এর মাঝেও অনেক মানুষ স্মার্টফোন কিনেছেন। আর এদের সংখ্যাটা একেবারেই কম ছিল না। ঘর থেকে বের হতে না পারলে কি হবে, অনেকেই অনলাইনে অর্ডার দিয়ে পছন্দের স্মার্টফোনটি কিনে নিয়েছেন।
করোনার কারণে প্রাতিষ্ঠানিক ব্যবসায়ীক প্রতিষ্ঠানগুলোর সামগ্রিক বেচা-বিক্রির অবস্থা মন্দা গেলেও, ই-কমার্স ওয়েবসাইটগুলোর ব্যবসা বেশ ভালই চলেছে। বিশেষ করে, বাংলাদেশের জনপ্রিয় ৫টি অনলাইন শপ বেশ ভালই আয় করেছে। কারণ, এগুলো থেকেই মানুষ ভাললাগার ফোনগুলো কিনে নিয়েছে।
কিন্তু সেই ফোনগুলো কি কি ছিল?
না, শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবী জুড়েই ২০২০ সালে যে স্মার্টফোনগুলো সবচেয়ে বেশি বিক্রি হয়েছে, সেগুলো নিয়েই আমাদের আজকের আয়োজন। আসুন, জানা যাক ২০২০ সালের সর্বাধিক বিক্রিত ফোনগুলো সম্পর্কে।

এক নজরে দেখে নিন যা আছে এই লেখায়-
২০২০ সালে পৃথিবী ব্যাপী ৬.৭ মিলিয়ন কপি বিক্রি হয়েছে অ্যাপলের এই স্মার্টফোনটি। এর মাঝে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে অ্যামেরিকায়। ওমডিয়াসহ বিভিন্ন রিপোর্ট থেকে জানা গিয়েছে যে গেল বছর সর্বাধিক বিক্রিত স্মার্টফোনগুলোর মধ্যে দশম স্থানে রয়েছে অ্যাপল আইফোন ১১ প্রো।
এক নজরে Apple iPhone 11 Pro এর ফিচারসমূহ-
শাওমি ব্র্যান্ডের এই ফোনটি বিশ্ব জুড়ে বিক্রি হয়েছে ৬.৮ মিলিয়ন পিস। এর মাঝে সবচেয়ে বিক্রি হওয়া দেশটি হচ্ছে ভারত। বিভিন্ন রিপোর্ট থেকে জানা গিয়েছে যে, বিক্রির দিক থেকে এটি নবম স্থানে রয়েছে।
এক নজরে Xiaomi Redmi 8 এর ফিচারসমূহ-
এই লিস্টের সবচেয়ে ইকোনোমিক্যাল স্মার্টফোন এটি। ৭.৩ মিলিয়ন বা ৭৩ লক্ষ পিস বিক্রি নিয়ে তালিকার ৮ম স্থানে আছে Xiaomi Redmi 8A স্মার্টফোনটি। উল্লেখ্য, সাধ্যের মধ্যে শাওমি কোম্পানীর সেরা ৫টি স্মার্টফোন এর তালিকায় প্রথমেই রয়েছে এই ফোনটি।
এক নজরে Xiaomi Redmi 8 এর ফিচারসমূহ-
বিক্রির দিক থেকে সেরা দশে থাকা অ্যাপল কোম্পানীর আরো একটি ফোন iPhone 11 Pro Max। এটি বছরের শুরুতেই হাজার হাজার কপি বিক্রি হয়ে যায়। আর পুরো বছর জুড়ে বিক্রি হয় ৭৭ লক্ষ কপি।
এক নজরে iPhone 11 Pro Max এর ফিচারসমূহ-
বিশ্ব জুড়ে ২০২০ সালে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকার ৬ নাম্বারটিও দখল করেছে আইফোন। Apple iPhone XR ফোনটি বছর জুড়ে বিক্রি হয়েছে ৮০ লক্ষ কপি।
এক নজরে Apple iPhone XR এর ফিচারসমূহ-
৮৭ লক্ষ কপি বিক্রির রেকর্ড নিয়ে ২০২০ সালের সেরা ১০টি স্মার্টফোনের তালিকার ৫ নম্বর অবস্থানে রয়েছে Apple iPhone SE স্মার্টফোনটি।
এক নজরে Apple iPhone SE এর ফিচারসমূহ-
এটি শাওমি কোম্পানীর প্রথম স্পেশাল গেমিং ফোন। আর পৃথিবী ব্যাপী এটি গত বছর বিক্রি হয়েছে ১ কোটি ২ হাজার পিস। বুঝতেই পারছেন এর মাঝে বাংলাদেশও রয়েছে। ২০২০ সালে বাংলাদেশে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে যেসব স্মার্টফোন, তার মাঝে Xiaomi Redmi Note 8 Pro অন্যতম। গেম লাভার থেকে শুরু করে সাধারণ ইউজারও এই ফোনটি ব্যাপক পরিমাণে কিনেছে।
এক নজরে Xiaomi Redmi Note 8 Pro এর ফিচারসমূহ-
বুঝতেই পারছেন, ২০২০ সালে Xiaomi Redmi Note 8 Pro এর চেয়ে বেশি বিক্রি হয়েছে Xiaomi Redmi Note 8, আগের ভার্সণটা। প্রো বিক্রি হয়েছে ১০.২ মিলিয়ন কপি আর Xiaomi Redmi Note 8 বিক্রি হয়েছে ১১ মিলিয়ন অর্থাৎ ১ কোটি ১০ লক্ষ পিস।
এক নজরে Xiaomi Redmi Note 8 Pro এর ফিচারসমূহ-
২০২০ সালে সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনগুলোর মধ্যে অন্যতম একটি হলো Samsung Galaxy A51 যা শুধু বাংলাদেশেই নয়, বরং পৃথিবীর বিভিন্ন দেশেই তুমুল জনপ্রিয় ছিল। তবে, এশিয়া আর আফ্রিকার দেশগুলোতেই এটি বেশি জনপ্রিয়তা পেয়েছে বলে জানা গিয়েছে। বিশেষ করে, এশিয়ার জনবহুল দেশ ভারতে এটির কাটতি ছিল উল্লেখযোগ্য। পুরো পৃথিবীতে এটি বিক্রি হয়েছে ১ কোটি ৪০ লক্ষ পিস। স্যামসাং কোম্পানীর সেরা কিছু ফোন এর তালিকায় এটি নেই বটে, তবে আইফোনের পরে এটিই বিশ্বের সবচেয়ে বেশি বিক্রিত স্মার্টফোন।
2400 X 1080 পিক্সেল এবং 20.9 অ্যাসপেক্ট রেসিও নিয়ে ৬.৫ ইঞ্চি ইনফিনিটি-ও সুপার অ্যামোলেড ডিসপ্লে Samsung Galaxy A51 ফোনটিকে অনেকের কাছেই্ আকর্ষণীয় করে তুলেছে। তবে, ফোনটির সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল ৬ জিবি র্যাম আর ১২৮ জিবি স্টোরেজ স্পেস। সেই সাথে, ফাস্ট চার্জিং সাপোর্টসহ ৪০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি।
এক নজরে Samsung Galaxy A51 এর ফিচারসমূহ-
এটিই ২০২০ সালে বিশ্ব জুড়ে সবচেয়ে বেশি পরিমাণে বিক্রি হওয়া স্মার্টফোন। অ্যাপল কোম্পানীর এই তুমুল জনপ্রিয়ত ফোনটি সর্বমোট ৩৭.৭ মিলিয়ন বা ৩ কোটি ৭০ লক্ষ ৭ হাজার পিস বিক্রি হয়েছে যা সব কোম্পানীর সব ফোনকেই পিছিয়ে এক নাম্বারে চলে এসেছে।
এক নজরে Apple iPhone 11 এর ফিচারসমূহ-

আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং-এ অধ্যায়নরত। হৈচৈ বাংলা ওয়েবসাইটে মাঝে মধ্যে শখের বশে লিখি; যদিও টেকনোলোজি আমার পড়াশুনার সঙ্গে সম্পৃক্ত, তবু যে কোন বিষয়েই লিখতে ভাল লাগে।
