Cart
No products in the cart.

কম্পিউটার ব্যবহার করে না, এমন কোম্পানি খুঁজে পাওয়া অসম্ভব। যে কোন কঠিন কাজ আজকাল খুব সহজে এবং কম সময়ের মধ্যে সমাধান করা সম্ভব কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে। সফটওয়্যার তৈরি করার মূল উদ্দেশ্যই হল কঠিন কাজকে সহজ করা।
এরকম একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার ওয়ার্কফ্লো ম্যানেজমেন্ট সফটওয়্যার। ওয়ার্কফ্লো ম্যানেজমেন্ট সফটওয়্যার সাধারণত কোম্পানি পরিচালনা এবং তাদের কাজকে স্বয়ংক্রিয় করতে সাহায্য করে।
২০১৭ সালের এক জরিপে দেখা যায়, ওয়ার্কফ্লো ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার করার দ্বারা বাড়তি খরচ হ্রাস এবং কর্মীদের তথ্য ব্যবস্থাপনাকে অনেক সহজ করে দেয়। যেমন, কোন কাজের জন্যে সময় নির্ধারণ করা, কাজটি ঠিক সময়ে সম্পন্ন হয়েছে কিনা তা দেখাশুনা করা, ইত্যাদি কাজের জন্যে টাইম ম্যানেজমেন্ট সমফট্ওয়্যার প্রয়োজন। তেমনি, যে কোন কাজের ফ্লো ঠিক রাখার জন্যে ওয়ার্কফ্লো ম্যানেজমেন্ট টুলস্ বা সফট্ওয়্যারের প্রয়োজন হয়।
ওয়ার্কফ্লো ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহারের সুবিধা:
এগুলো ছাড়াও আরও অনেক সুবিধা রয়েছে। তবে আপনি ব্যবহার করলে এর সুবিধা সম্পর্কে আরও বেশী জানবেন। তাই আজকে সেরা ৫টি ওয়ার্কফ্লো ম্যানেজমেন্ট সফটওয়্যার নিয়ে আলোচনা করবো।
এক নজরে দেখে নিন যা আছে এই লেখায়-

বৈশিষ্ট্য:
BPM Online একটি পরিপূর্ণ ওয়ার্কফ্লো ম্যানেজমেন্ট সফটওয়্যার। এটা আপনার বিভিন্ন ক্রিয়াকলাপ পরীক্ষা, নিয়ন্ত্রণ এবং উন্নত করার সুবিধা প্রদান করে। ইন্টারফেস অত্যন্ত ইন্টারেক্টিভ এবং গুরুত্বপূর্ণ বিষয় গুলোতে ফোকাস করতে সহায়তা করে।
স্যোশাল নেটওয়ার্কিং এর মত BPM Online আপনার ব্যবসায়ের সমস্ত দিক পরিচালনা করার জন্য নেতৃত্ব, বিক্রয় এবং অ্যাকাউন্টিং ক্রিয়াকলাপ পরিচালনা করার সুবিধা প্রদান করে।

বৈশিষ্ট্য:
Nintex এর আকর্ষণীয় ডিজাইন, আপনার ওয়ার্কফ্লো তৈরি করাকে অনেক বেশী সহজ করে দিবে। আপনার জন্য প্রয়োজনীয় কাজটি কে স্বয়ংক্রিয় ভাবে তৈরি করে দিবে। প্রতিটি ওয়ার্কফ্লো কে মানুষের জন্য বোধগম্য করে তুলতে Nintex এর তুলনা হয় না।
Nintex এর দাম কম হওয়াতে, একদম ছোট থেকে শুরু করে অনেক বড় বড় কোম্পানিও এই সফটওয়্যার ব্যবহার করতে পারবে।

বৈশিষ্ট্য:
KiSSFLOW একটি ক্লাউড ভিত্তিক এবং সহজে কাস্টমাইজড করার সফটওয়্যার। KiSSFLOW তে প্রায় ৫০ টি প্রি-ইন্সটল বিজনেস অ্যাপ রয়েছে যেমন: পেমেন্ট, ক্রয় অর্ডার, কর্মচারী অনবোর্ডিং সহ আরও অনেক কিছু। আপনি এই অ্যাপ গুলো ইন্সটল করতে পারেন এবং আপনার প্রয়োজনীয়তা অনুসারে সম্পাদনা করতে পারেন অথবা আপনি স্ক্র্যাচ থেকে নিজের মত করে তৈরি করতে পারেন।
ডেটা সংগ্রহ করার জন্য রয়েছে ফর্ম। এছাড়া মানুষ এবং সিস্টেমের কার্যক্রমের নোটিফিকেশন ও রিপোর্ট প্রদান করতে সক্ষম এই সফটওয়্যার। KiSSFLOW এর ১২১ এর বেশী কাস্টমার রয়েছে এদের মধ্যে উল্লেখ যোগ্য হল ফ্লিপকার্ট, ড্যানোনে, মিচেলিন, সিসকো, ডমিনিস এবং পেপসি ইত্যাদি।

বৈশিষ্ট্য:
Serena Business Manager সফটওয়্যারটি বিশ্বব্যাপী ২৫০০ এরও বেশি এন্টারপ্রাইজ গ্রাহকদের সুবিধা প্রদান করে আসছে। এর বেশীরভাগ ফিচারের মাধ্যমে ওয়ার্কফ্লো, ফর্ম এবং অর্কেস্ট্রেশনের খুব সহজে ড্র্যাগ এবং ড্রপ তৈরি করা যায়। কাস্টমাইজড করার সুবিধা রয়েছে।

বৈশিষ্ট্য:
Zapier অনলাইন ভিত্তিক সফটওয়্যার। ব্যবহারকারীরা যাতে গুরুত্বপূর্ণ বিষয় গুলোতে ফোকাস করতে পারে, তাই বিভিন্ন ওয়েব অ্যাপ্লিকেশানের মধ্যে থেকে ডেটা সরানোর জন্য এটি একটি শক্তিশালী প্রযুক্তি ব্যবহার করে। বেশ কিছু অসাধারণ টুলস ব্যবহার করে কম সময়ে অনেক বেশী কাজ করা যায়।

লেখাটি পড়ার পর আপনার পছন্দ মত যেকোন একটি সফটওয়্যার ব্যবহার করে দেখতে পারেন। তবে ব্যবহার করার পূর্বে অবশ্যই আপনার জন্য যেটা উপযোগী সেই সফটওয়্যারটিকে বাছাই করে নিবেন।

আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত তবে আমি ওয়েব এবং গ্রাফিক্স ডিজাইনার হিসাবে কাজ করি। হৈচৈ বাংলাতে পোষ্ট পড়ার পাশাপাশি লিখার সুবর্ণ সুযোগ পেয়ে ভালোই লাগছে।
