Cart
No products in the cart.

শিক্ষা বিষয়ক ওয়েবসাইট এর নাম ঠিক করা অনেক হিসেব নিকেশের বিষয়। যেন তেন একটা নাম দিয়ে শিক্ষা সংক্রান্ত ব্লগ শুরু করে দেয়া উচিৎ নয়। কারণ, এডুকেশন রিলেটেড একটি ব্লগ বা ওয়েবসাইট দীর্ঘ মেয়াদী পরিকল্পণার অংশ। সুতরাং, সেটির নাম নির্বাচনের ক্ষেত্রে সতর্ক ও সচেতন হওয়া দরকার।
অন্যথায়, আপনাকে বারবার নাম পরিবর্তণ করতে হবে এবং ডোমেইনও পাল্টাতে হবে। এতে একদিকে যেমন আপনার বাড়তি অর্থ খরচ হবে, অন্যদিকে অতিরিক্ত শ্রম ও মেধার অপচয় হবে।
বস্তুত, শিক্ষা বা পড়াশুনা সংক্রান্ত একটি ব্লগ বা ওয়েবসাইটের জন্যে সুন্দর একটি নাম নির্বাচন করা আসলেই অনেক কঠিন। এই কঠিন কাজটিকে আপনার জন্যে সহজ করে দিতেই আমাদের আজকের পোস্ট।
এই পোস্টে আমরা শতাধিক শিক্ষা সংক্রান্ত ওয়েবসাইটের নাম সাজেস্ট করছি যেখান থেকে আপনি পছন্দ মতো একটি নাম নিয়ে এডুকেশন ব্লগ স্টার্ট করতে পারেন।
যারা ছোটদের জন্যে ইউটিউব চ্যানেল খুলেছেন, তারা চাইলে সেটাকে শিক্ষা বিষয়ক ওয়েবসাইটে রূপ দিতে পারেন।
এক নজরে দেখে নিন যা আছে এই লেখায়-
নিচে শিক্ষা সংক্রান্ত বিভিন্ন ক্যাটেগরি থেকে ১৩১টি নাম প্রস্তাব করা হলো। আপনার এডু ব্লগ বা ওয়েবসাইটের জন্যে প্রথমে ১০টি, পরে ৫টি, এরপর সেখান থেকে ৩টি রেখে, সর্বশেষ সেগুলো থেকে একটি বাছাই করে নিন। উল্লেখ্য, আপনার পছন্দের নাম অনুযায়ী যদি ডোমেইন না পান, তবে আগে কিংবা পরে কোনও ছোট শব্দ যোগ করে নিন। যেমন হতে পারে বিডি (bd)। bd education aid, bd study time, bd teaching state, ইত্যাদি।
ওয়েবসাইটের নামগুলোতে যাওয়ার আগে বাংলাদেশের জনপ্রিয় কিছু শিক্ষা মূলক ওয়েবসাইট দেখে নিতে পারেন।

শিক্ষা বিষয়ক ওয়েবসাইট এর নাম নিয়ে আপনাকে আর মাথা ঘামাতে হবে না। কারো কাছ থেকে নামের সাজেশনও চাইতে হবে না। কারণ, শিক্ষা বিষয়ক ব্লগের জন্যে যত ধরণের নাম হতে পারে তার প্রায় সবটিই এখানে দেয়া হলো।

আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং-এ অধ্যায়নরত। হৈচৈ বাংলা ওয়েবসাইটে মাঝে মধ্যে শখের বশে লিখি; যদিও টেকনোলোজি আমার পড়াশুনার সঙ্গে সম্পৃক্ত, তবু যে কোন বিষয়েই লিখতে ভাল লাগে।
