Cart
No products in the cart.

নাটক সিনেমায় অনেক লাভ স্টোরি দেখেছেন। নিজের জীবনেও নিশ্চয়ই ২/১টি লাভ স্টোরি রয়েছে। প্রায়ই হয়তো মনে হয়, আহ্, যদি এমন হতো, তখন যদি ওই ভুলটা না করতাম কিংবা ও যদি তখন ভুল না বুঝতো! নিজের মত করে নিজের লাভ স্টোরি সাজাতে পারেননি। সমস্যা নেই, এখন সাজিয়ে নিন, হোক না সেটা ভার্সুয়ালি, তাতে কি! আপনার অ্যান্ড্রয়েড ফোনে নামিয়ে নিন এখানকার যে কোন লাভ স্টোরি গেম আর মনের মত করে সাজিয়ে নিন নিজ জীবনের লাভ স্টোরি।
এক নজরে দেখে নিন যা আছে এই লেখায়-
রোমাঞ্চকর প্লট আর উত্তেজনায় পরিপূর্ণ স্টোরি লাইনের জন্য লাভ স্টোরি গেমগুলো খেলতে দারুণ মজা। সুন্দর আর আকর্ষণীয় চরিত্র, ধাঁধা আর রহস্যময় চাল-চলন, প্রেমময় দ্বন্দ্ব আর সংঘর্ষ নিয়ে এখানকার লাভ স্টোরি গেমগুলো সত্যিই দারুণ উপভোগ্য।
আকর্ষণীয় চরিত্র এবং অসাধারণ দৃশ্যপটে Teen Romance দিয়ে আপনি আপনার নিজের প্রেম কাহিনী তৈরি করতে পারবেন। আপনি চলে যেতে পারবেন আপনার হাই স্কুল লাইফে, সেখান থেকে নির্বাচন করে নিতে পারবেন আপনার ভবিষৎ বয়ফ্রেন্ডকে এবং তার সাথে তৈরি করতে পারবেন আপনার প্রেমের গল্প। অকর্ষণীয় গল্প আর কাল্পনিক উপন্যাসে আপনি আপনার নিজের পছন্দ মত সব কিছু করতে পারবেন। আর আপনার এই পছন্দ পরিবর্তন করবে গেমসের অনেক বিষয়।
Teen Romance এর রয়েছে কিছু বৈশিষ্ট্য যেখানে আপনি আপনার নিজের নাম, চেহারা পরিবর্তন করতে পারবেন। আকর্ষণীয় চেহারার সাথে নিজস্ব স্টাইল এবং বয়ফ্রেন্ডের সাথে কি সংলাপ দিবেন তাও পরিবর্তন করতে পারবেন। হাই স্কুল জীবনের প্রেমের যাত্রা তাহলে এখনই শুরু করে দিন, নিচের লিংক থেকে Teen Romance গেমসটি ডাউনলোড করে নিন।

কলেজ লাইফের প্রেম কাহিনী নিয়ে অ্যান্ড্রয়েডের সেরা গেম College Love Story। এই গেমসের মাধ্যমে আপনি আপনার বর্তমান জীবন থেকে আপনার কলেজ জীবনে ফিরে যেতে পারবেন। রোম্যান্সের জন্য প্রচুর জায়গা পাবেন যেখানে আপনি আপনার বন্ধুকে সত্যিকারের ভালবাসা খুঁজে পেতে আমন্ত্রণ জানাতে পারেন।
ভাল নম্বর পেয়ে এবং উচ্চ স্কোরে থাকার মাধ্যমে, আপনি আপনার কলেজের হটেস্ট মেয়ে হতে পারবেন এবং আপনার সাথে প্রেম করার জন্য যে কোন ব্যক্তিকে আকর্ষণ করতে পারবেন। College Love Story তে আছে নতুন সব ফ্যাশনেবল পোষাক এবং মেক-আপ। মনোযোগ আকর্ষণ করার জন্য কলেজে যাওয়ার সময় আপনাকে প্রথম দিকে খুব ভালভাবে সাজু গুজু করতে হবে।
এই গেম মূলত একটি ত্রিভুজ প্রেমের গল্প। গল্পের শুরুতে আপনি বাচ্চা থাকবেন এবং একটি সুদর্শন বালক আপনার ক্রাশ থাকবে। আপনার কাছে তার দেয়া উপহারগুলো খুব ভাল লাগবে, সেটা হতে পারে প্রজাপতি। কিন্তু, যখন আপনি হঠৎ ঘুরতে গিয়ে অন্য কোন সুদর্শন ছেলের সাথে দেখা করবেন, তখন আপনি দ্বিধার মধ্যে পড়ে যাবেন এই ভেবে যে কাকে বয়ফ্রেন্ড বানাবেন। আপনি যদি গেমটি ডাউনলোড না করেন এবং খেলা শুরু না করেন তবে আপনি তার মজা উপভোগ করতে পারবেন না।

Teenage Crush
Teenage Crush আরেকটি ক্রাশ গেম যা আপনাকে দিবে দু: সাহসিক প্রেমের মজা। এই লাভ স্টোরি গেম খেলায় আপনি অত্যন্ত আকর্ষণীয় নায়িকা হিসাবে নেতৃত্ব দিবেন। আপনার অবশ্যই একটি রোমান্টিক চেহারা এবং অকর্ষণীয় পোষাক থাকতে হবে যেন আপনি সুদর্শন যুবকদের আকর্ষণ করতে পারেন। একই সময়ে, আপনার ভালবাসার জন্য লড়াই করার শক্তি থাকতে হবে। আপনার শত্রুকে পরাজিত করতে হবে, না হলে আপনার নায়ককে হারাতে হবে। এই সব ঘটনা Teenage Crush গেমটিকে আরও বেশী আকর্ষণীয় করে তুলেছে।
আপনি আপনার পছন্দ মত কাহিনী পরিবর্তণ করতে পারবেন, তবে আপনাকে বুদ্ধিমতী হতে হবে আপনার ক্রাশের কাছে। এছাড়াও, আপনি তাকে সাহায্য করতে পারবেন যখন সে অন্য মেয়েদের সঙ্গে কোন ঝামেলায় পড়ে যাবে। এই সাহসিক প্রেমের গল্পে আপনাকে অনেক পার্টিতেও যোগ দিতে হবে আপনার বয়ফ্রেন্ডের সাথে। তো আর দেরি না করে Teenage Crush ডাউনলোড করুন।

এক সাথে দুইজনের প্রেমে পড়লে কি হবে? হ্যাঁ, এই চমৎকার গল্পটি পাবেন আপনি Date with Twin গেমসে। আপনার ব্যক্তি জীবনের পরিবার, চাকুরি আর শত ব্যস্ততার মাঝে ভারসাম্য রেখে আপনাকে এই প্রেমের খেলা খেলতে হবে। আর এই গেমসে থাকবেন আপনি প্রধান চরিত্র। আপনার পোষাক, স্টাইল এবং পছন্দের উপর ভিত্তি করে পরিবর্তণ হবে আপনার পুরো জীবন।
এই গেমসে আপনি বাচ্চা পালনের একটা পার্ট-টাইম চাকুরি করবেন এবং এন্ডরিয়া নামে আপনার এক কাজিনকে তার ওয়েডিং পার্টিতে সাহায্য করবেন। আপনার কাজ হল, তার ওয়েডিং পার্টির জন্য সুন্দর একটি পরিকল্পনা করা। ওয়েডিং এর ভেন্যু সাজানো, চমৎকার সব সামগ্রী এবং আকর্ষণীয় পোষাক মোট কথা একটি ওয়েডিং পার্টির জন্য যা কিছু প্রয়োজন সব কিছূ আপনার নিয়ন্ত্রণ করতে হবে। আর এর পাশাপাশি আপনার দুইজন বয়ফ্রেন্ডের সাথে দেখা সাক্ষাৎ ও প্রেম চালিয়ে যেতে হবে।

লায়লা একটি সুন্দর মেয়ে, যে স্যাম নামের একটি সুদর্শন ছেলেকে ভালবাসে। যখন স্যাম লায়লার প্রেমের প্রস্তাব গ্রহণ করে এবং প্রথমবারের জন্য ডেটে যেতে প্রস্তুত হয়, তখন লায়লা একটি বড় বিউটি পার্লারে যাওয়ার চিন্তা করে। এই প্রেমের খেলায় একজন নিখুঁত খেলোয়াড় হতে হলে লায়লাকে আপনার সঠিক মেকআপ নিতে সাহায্য করতে হবে।
আর সঠিকভাবে লায়লাকে সাহায্য করলে, প্রথম ক্রাশ হিসাবে চিরদিনের জন্য আপনার হয়ে যাবে। লায়লাকে সাহায্য করার জন্য, ‘High School Girlfriend’ গেমসটি এখনই ডাউনলোড করুন এবং খেলতে শুরু করুন।

আশা করি, লাভ স্টোরি গেম নিয়ে আমার এই লেখাটি আপনাদের ভাল লেগেছে। অনেক রকম গেমই তো খেলেছেন জীবনে। এবার না হয় একটু ভিন্ন ধরণের গেম খেললেন, যেগুলোতে খুঁজে পাবেন নিজের স্কুল, কলেজ কিংবা ভার্সিটি লাইফের লাভ। এই লেখাটি ফেসবুকে শেয়ার করে আপনার কোন বয়ফ্রেন্ড কিংবা গার্লফ্রেন্ডকে আমন্ত্রণ জানাতে পারেন আপনার সঙ্গে খেলতে।

আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত তবে আমি ওয়েব এবং গ্রাফিক্স ডিজাইনার হিসাবে কাজ করি। হৈচৈ বাংলাতে পোষ্ট পড়ার পাশাপাশি লিখার সুবর্ণ সুযোগ পেয়ে ভালোই লাগছে।
