Cart
No products in the cart.

প্রায়ই আমাদের মোবাইলের ইন্টারনেট কম্পিউটারে ব্যবহার করার প্রয়োজন পড়ে। বিশেষ করে, যখন কম্পিউটারে কোনও গুরুত্বপূর্ণ নেট ব্রাউজিং করার প্রয়োজন হয়, তখন কম্পিউটারে নেট না থাকায় মোবাইলের নেট ব্যবহার করতে হয়।
জীবনে একবার হলেও এই প্রয়োজনটা দেখা দিতে পারে, যদিও আমাদের প্রায় সকলের কম্পিউটারেই এখন ওয়াইফাই ব্যবহারের সুবিধা রয়েছে।
মোবাইল থেকে ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারে নেট ব্যবহার করার এই প্রক্রিয়াটি অত্যন্ত সিম্পল। টেকনোলোজির ভাষায় এই প্রক্রিয়াটিকে টিথারিং বলে। আসুন, টিথারিং সম্পর্কে আরেকটু ভাল করে জানা যাক।
এক নজরে দেখে নিন যা আছে এই লেখায়-
টিথারিং একটি টেকনোলোজি টার্ম যা ব্যবহার করে যে কোনও মোবাইলকে কম্পিউটারসহ অন্যান্য যে কোনও ডিভাইসের সাথে কানেক্ট করা হয়। এতে করে এক ডিভাইসের ডাটা, ফাইল, ডকুমেন্টসহ যাবতীয় সবকিছুই অন্য ডিভাইস থেকে ব্রাউজ করা যা।
বিশেষ করে, মোবাইলের ইন্টারনেট কম্পিউটার বা অন্য কোন ডিভাইসে ইউজ করার জন্যে এই টিথারিং অপশনটি কাজে লাগে। তিন উপায়ে আপনি টিথার করতে পারবেন অর্থাৎ মোবাইলের ডাটা কম্পিউটারে ব্যবহার করতে পারবেন। উপায়গুলো হলো-
আপনি এগুলো থেকে যেটা দিয়ে কানেক্ট করতে চান, আপনাকে সেটা অন করতে হবে। অর্থাৎ, এখানকার যে কোন একটি দিয়ে আপনি সহজেই কম্পিউটারে মোবাইলের ডাটা ব্যবহার করতে পারবেন। আসুন, আমরা প্রত্যেকটি দিয়ে কানেক্ট করা শিখে নেই।
এর আগে আমরা কম্পিউটারের ইন্টারনেট মোবাইলে ব্যবহার করার উপায় জেনেছিলাম। আজ জানবো ঠিক তার উল্টোটা। অর্থাৎ, মোবাইল বা স্মার্টফোনের ইন্টারনেট কিভাবে কম্পিউটারে ব্যবহার করা যায় তার নানা উপায়। যে উপায়গুলো উপরে পয়েন্ট আকারে আগেই উল্লেখ করা হয়েছে, এখন জানবো সেগুলোর বিস্তারিত।

মোবাইল ও কম্পিউটারের মধ্যে ইন্টারনেট আদান-প্রদানের সবচেয়ে জনপ্রিয় মাধ্যমটি হচ্ছে ওয়াইফাই হটস্পট। মোবাইল ইন্টারনেট ও ওয়াইফাই কানেকশন ব্যবহার করে আমাদের স্মার্টফোন একটি প্রাইভেট নেটওয়ার্ক তৈরি করে থাকে যা পাসওয়ার্ডের মাধ্যমে সিকিউরড্ করা হয়। আসুন, জানা যাক কিভাবে ওয়াইফাই হটস্পট চালু করে কম্পিউটারে মোবাইলের নেট ব্যবহার করবেন।
যা কিছু লাগবে-
স্টেপ-১: স্মার্টফোনের Settings এ যান, সেখান থেকে Hotspot & Tethering এ যান সেটি On করে দিন।
স্টেপ-২: আপনার নেটওয়ার্ক নেমের উপর ক্লিক করুন এবং পাসওয়ার্ড দিন।
স্টেপ-৩: এবার কম্পিউটারের Settings এ যান। Settings থেকে Network & Internet ওপেন করুন। সেখান থেকে Wi-Fi এ যান। আর ওয়াইফাই থেকে Show Available Networks এ যান এবং Connet with mobile network এ ক্লিক করে পাসওয়ার্ড দিন। একই পাসওয়ার্ড, মোবাইলেরটা।
নোট: Settings এ না গিয়েও ইন্টারনেট চালু করতে পারবেন। আপনার কম্পিউটারের মনিটরের ডান পাশের নিচে দেখুন Wi-Fi এর সাইন রয়েছে। এই সাইনের উপর ক্লিক করলেই বাকী অপশনগুলো পেয়ে যাবেন।
ব্লুটুথ দিয়ে মোবাইলের ইন্টারনেট ও ডাটা কম্পিউটারে খুব সহজেই ইউজ করা যায়। বর্তমান সময়ে ব্লুটুথ ৫.০ আগের তুলনায় অনেক দ্রুত, ২ এমবিপিএস স্পিডে ডাটা ট্রান্সফার করতে পারে এবং ৮ শ ফিট দুরত্ব পর্যন্ত কাভার দিতে পারে।
যদিও, ব্লুটুথ ওয়াইফাইয়ের চেয়ে দ্রুত নয়, তবু এটির ব্যবহার আপনার ব্যাটারির পাওয়ার সেভ করবে কয়েক গুণ পর্যন্ত। যাইহোক, ব্লুটুথ দিয়ে কম্পিউটারে মোবাইলের ইন্টারনেট ব্যবহার করার জন্যে নিচের পদক্ষেপ গ্রহণ করুন।
যা যা লাগবে-
স্টেপ-১: আপনার স্মার্টফোনের মেইন সেটিংস্ এ যান এবং ব্লুটুথ টিথারিং খুঁজে বের করুন। ব্র্যান্ড অনুযায়ী এই অপশনটি বিভিন্ন স্মার্টফোনে বিভিন্নভাবে থাকতে দেখা যায়। যাইহোক, ব্লুটুথ টিথারিং খুঁজে নিয়ে অন করে দিন।
স্টেপ-২: স্মার্টফোনে ইন্টারনেট ডাটা চালু করে দিন যা পিসির সাথে শেয়ার করার জন্যে আগে থেকেই চালু থাকতে হবে।
স্টেপ-৩: কম্পিউটারের ডান পাশের কর্নারে থাকা ব্লুটুথ আইকনের উপর রাইট ক্লিক করুন। পপ-আপ থেকে Add a Bluetooth Device সিলেক্ট করুন।
স্টেপ-৪: Bluetooth & Other Devices থেকে Add Bluetooth or Other Device এ থাকা Bluetooth অন করে দিন।
স্টেপ-৫: এবার স্মার্টফোন ও কম্পিউটারকে পেয়ার করে দিন এবং উভয় ডিভাইস থেকে join Personal Area Network সিলেক্ট করুন। ব্যস্, এখন আপনি কম্পিউটারে নেট ব্রাউজিং শুরু করতে পারেন।
কম্পিউটার এবং মোবাইলকে একে অপরের সাথে কানেক্ট করার সবচেয়ে পুরনো মাধ্যম হচ্ছে USB। সাধারণত ডাটা শেয়ারিং করার জন্যে USB দিয়ে কানেক্ট করা হয়। তবে, সেই সাথে ইন্টারনেটও ব্যবহার করা যায়।
যা যা লাগবে-
স্টেপ-১: USB ক্যাবলের এক মাথা কম্পিউটারে আর অন্য মাথা মোবাইলের সাথে সংযুক্ত করুন।
স্টেপ-২: ফোনের Settings এ গিয়ে Network & Internet অপশন খুঁজে বের করুন। সেখান থেকে এবার Hotspot & Tethering এ যান এবং Bluetooth Tethering অন করে দিন।
সবশেষে, চেক করে দেখুন যে, কানেক্ট হয়েছে কিনা। আপনি ঠিক মতো USB ক্যাবল কানেক্ট করলেই Internet কানেকশন পাবেন।
শেষ কথা
মোবাইলের ইন্টারনেট কম্পিউটারে ব্যবহার করার ৩টি উপায় জানলেন। এখন, আপনার পছন্দ মতো যে কোন উপায়ে অনায়াসে মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট অ্যাক্সেস নিতে পারেন।

আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং-এ অধ্যায়নরত। হৈচৈ বাংলা ওয়েবসাইটে মাঝে মধ্যে শখের বশে লিখি; যদিও টেকনোলোজি আমার পড়াশুনার সঙ্গে সম্পৃক্ত, তবু যে কোন বিষয়েই লিখতে ভাল লাগে।
