হৈচৈ বাংলা এখন কোসেক মার্ট
Hotline: 01712867627
0 ৳ 0.00

Cart

No products in the cart.

ভেক্টর ফাইল কি? কেন ভেক্টর গ্রাফিক্স ব্যবহার করবেন?

ভেক্টর গ্রাফিক্স

ভেক্টর ফাইল সম্পর্কে বিস্তর পড়াশুনার প্রয়োজন নেই। কিন্তু, আপনি যদি এটি সম্পর্কে একেবারেই না জানেন, তবে একজন ডিজাইনার হতে গেলে অবশ্যই আপনাকে এ ফাইল সম্পর্কে জানতে হবে।

ধরা যাক, আপনি ডিজাইনের কিছুই জানেন না, আপনি জাস্ট ডিজাইন ইন্ডাস্ট্রিতে প্রবেশ করতে যাচ্ছেন, তবে কোন প্রকল্পের জন্যে কি ধরণের ফাইল ফরমেট চুজ করবেন তা নিয়ে ঝামেলায় পড়তে পারেন। তবে, বেশি ফরমেটে না গিয়ে মাত্র দু’টি ফরমেট জেনে নিলেই আপনার অনেক কিছু জানা হয়ে যাবে। এ দু’টি হলো-

  • রাস্টার ফাইল
  • ভেক্টর ফাইল

রাস্টার ফাইল সম্পর্কে বিস্তারিত আমরা আগেই বলেছি। এখন আমরা ভেক্টর ফাইল সম্পর্কে বিস্তারিত জানবো।

ভেক্টর ফাইল কি?

ভেক্টর গ্রাফিক্স

ভেক্টর ফাইল একটি কম্পিউটার গ্রাফিক যা ইমেজ রেন্ডার করার জন্যে রাস্টার ফাইলের মতো পিক্সেলের পরিবর্তে গাণিতিক সূত্র ব্যবহার করে থাকে। ভেক্টর ফাইল সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রেজ্যুলেশনের দিক থেকে এটি একটি স্বাধীণ ফাইল। অর্থাৎ, ভেক্টর ফাইলকে আপনি ইচ্ছে মতো বড় কিংবা ছোট করতে পারবেন। কিন্তু তাতে ইমেজের কোয়ালিটি মোটেই নষ্ট হবে না।

যে কোনও ভেক্টর ইমেজ পয়েন্ট দিয়ে শুরু হয়। দুই পয়েন্ট মিলে একটি পাথ (Path) তৈরি হয়। আর একটি পাথ আরো লম্বা পাথ তৈরি কিংবা শেফকে ক্লোজ করার জন্যে আরো অনেক পাথের সঙ্গে যুক্ত হয়। পাথগুলো সোজা কিংবা কার্ভড্ বা বাঁকানো হতে পারে।

তবে প্রতিটি পাথ, কার্ভ বা শেফ এর কিন্তু নিজস্ব ফর্মুলা থাকে। আর এ ফর্মুলার কারণেই মূলত যে কোনও পাথকে ছোট কিংবা বড় করা যায় যেখানে প্রতিটি পাথের সুক্ষতা ও কোয়ালিটি ঠিকই বজায় থাকে। আর এই কোয়ালিটিই ভেক্টর ফাইলকে গ্রাফিক্যাল্লি প্রকাশ করার জন্যে আদর্শ।

ভেক্টর গ্রাফিক্স কেন ব্যবহার করবেন?

যখন একটি গ্রাফিক্স ডিজাইনকে বিভিন্ন সাইজে প্রদর্শণ করার প্রয়োজন হয়, তখন আপনাকে অবশ্যই সেটির ভেক্টর ফাইল ব্যবহার করতে হবে। এক্ষেত্রে, একটি কোম্পানীর লোগোর কথা ভাবুন যে লোগোটি ভিজিটিং কার্ড, ব্রুশিয়ার, ফ্লায়ারসহ আরো বিভিন্ন ডিজাইন ও ডকুমেন্টে ব্যবহার হবে। এমনকি, সেটি কোম্পানীর টি-শার্ট, বিলবোর্ড বা মোবাইল ডিভাইসের স্ক্রিণে ব্যবহৃত হতে পারে। এবার, আপনিই বলুন এ-সব জায়গায় কি লোগোটি একই সাইজ হবে?

নিশ্চয়ই না। লোগোটি অবশ্যই ভিজিটিং কার্ডে এক সাইজ হবে, আবার ব্রুশিয়ারে আরেক সাইজ হবে এবং অন্যান্য জায়গাগুলোতেও ভিন্ন ভিন্ন সাইজ হবে। যদি লোগোটি JPEG কিংবা PNG ফাইল ফরমেটে থাকে, তবে সেটিকে বড় বা ছোট করতে গেলে লোগোটি ফেটে যাবে, কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। সুতরাং, কোয়ালিটি ঠিক রেখে প্রয়োজন মতো সাইজ পরিবর্তণ করতে হলে অবশ্যই ভেক্টর ফরমেটে রাখতে হবে।

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *