Cart
No products in the cart.

ব্লগিং বিষয়টি সম্পর্কে আপনার নিশ্চয়ই একটু হলেও আইডিয়া আছে। এমনকি বিউটি ব্লগিং বিষয়টিও আপনি হয়তো জানেন বা বুঝেন। ব্লগিং একটি বিশাল ক্যাটেগরি যার ভেতরে অনেক সাব-ক্যাটেগরি রয়েছে, বিউটি রিলেটেড ব্লগিংও একটি সাব-ক্যাটেগরি বা নিশ টপিক।
যে কোন বিষয়ের উপর আপনার জ্ঞান, মেধা, অভিজ্ঞতা কোনও একটি ব্লগের মাধ্যমে অন্যকে জানানোই হচ্ছে ব্লগিং। আর বিউটি রিলেটেড আপনার যে জ্ঞান রয়েছে, সৌন্দর্য্য চর্চার ব্যাপারে আপনি যেসব টিপস্ জানেন, কিংবা বিউটি প্রোডাক্ট কেনা বা বেচার বিষয়ে আপনার যে আহরিত জ্ঞান, সেটাকে মানুষের মাঝে ছড়িয়ে দেয়াই হচ্ছে বিউটি ব্লগিং।
আর যারা সৌন্দয্য চর্চা বিষয়ে কিংবা বিউটি প্রোডাক্ট নিয়ে রিভিউ লিখেন, তারা হচ্ছেন বিউটি ব্লগার। এ রকম ৫ জন বিশ্ব বিখ্যাত বিউটি ব্লগার তাদের আয় সম্পর্কে জানলে আপনি অবাক না হয়ে পারবেন না। এমনকি, আজই আপনি বিউটি নিয়ে ব্লগিং করার সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন।

ছোট্ট এই লেখাটির মাধ্যমে জানলেন বিউটি ব্লগিং কি আর কেন করবেন। আসলে এগুলো আপনি আগে থেকেই জানতেন, আমি জাস্ট নতুন করে আপনাকে মনে করিয়ে দিলাম। যাই হোক, আপনি যদি বিউটি বা সৌন্দয্য চর্চা নিয়ে অনলাইনে নিজের উপস্থিতির জানান দিতে চান, তবে বিউটি ব্লগিংয়ের জন্যে সেরা ২০টি আইডিয়া থেকে যে কোনটি বেছে নিয়ে শুরু করে দিন।

যুক্ত আছি জল-তরঙ্গ, মজার ইশকুল, বিশ্ব-সাহিত্য কেন্দ্রের সঙ্গে, নিজের জীবনে যুক্ত করেছি অনেক অভিজ্ঞতা; এখন যুক্ত হয়েছি হৈচৈ বাংলার সঙ্গে। সবার উৎসাহ পেলে যুক্ত থাকবো দীর্ঘদিন।
