Cart
No products in the cart.

এমন অনেক ফেসবুক মার্কেটিং টুলস্ রয়েছে যেগুলো আপনার অনলাইন ব্যবসাকে আরো দ্রুত প্রচার ও প্রসারে সাহায্য করবে। যারা অনলাইন মার্কেটার হিসেবে কোথাও চাকরি করেন, তাদের জন্যে এই টুলগুলো সহায়ক হবে। এমনকি, যারা ডিজিটাল মার্কেটার হিসেবে কোন না কোন আউটসোর্সিং মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সিং করেন, তাদের তো অবশ্যই এগুলোর ব্যবহার সম্পর্কে জানতে হবে।
ফেসবুক মার্কেটিং কি ও কেন করবেন সেটা আপনি নিশ্চয়ই জানেন। এবার জানুন ফেসবুকে যে কোন পণ্য বা সেবার মার্কেটিংকে আরো ইফেক্টিভ করতে আপনার যে টুলগুলো লাগবে।
এক নজরে দেখে নিন যা আছে এই লেখায়-

আপনার পেজের মাধ্যমে কোন প্রতিযোগীতার আয়োজন করতে ব্যবহার করতে পারেন এই টুলটি। এটি দিয়ে কুইজ চালু করতে পারবেন এবং র্যান্ডমলি বিজয়ী সিলেক্ট করতে পারবেন।
ফেসবুক মেসেঞ্জার মার্কেটিং এর জন্যে অসাধারণ একটি টুল মোবাইল মাংকি যা ডিজিটাল মার্কেটিং পাইনিয়র নীল পাটেলের পছন্দ।
ফেসবুক পেজে কাস্টম ট্যাব যোগ করতে, পোস্ট শিডিউল তৈরি করতে এবং ভিজ্যুয়াল পোস্ট তৈরিতে ব্যবহার করতে পারেন পেজমোডো।
নিজের ইচ্ছে মতো এবং সুবিধাজনক সময়ে পোস্ট করার জন্যে শিডিউল তৈরি করতে Buffer আপনাকে ব্যাপক সাহায্য করবে।
ডিজিটাল মার্কেটিং বা ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমে লিড জেনারেট করতে চাইলে Driftrock ব্যবহার করতে পারেন। নানা রকম দরকারি টুলের সমন্বয়ে তৈরি Driftrock আপনার প্রতিটি লিডকে কনর্ভাসনে পরিণত করতে প্রচুর সাহায্য করবে।
এটি আপনার ফেসবুক বিজনেস পেজের সমস্ত অ্যাক্টিভিটি জানাবে।
এটি আপনাকে আপনার ফেসবুক পেজের র্যাংক পজিশন জানাবে।
যে কোন ক্যাম্পেইনের জন্যে অ্যাড তেরি করতে সাহায্য করবে ShortStack নামক টুলটি।
আপনার বিজনেস পেজের হেলথ্ অর্থাৎ সামগ্রিক ভাল-মন্দ অবস্থা জানিয়ে দেবে এই টুল।
আপনার পেজ অ্যানালাইজ করতে FanPage Karma ব্যবহার করতে পারেন।
উপরোক্ত ফেসবুক মার্কেটিং টুলস্ থেকে আপনি যে কয়টি খুশি সে কয়টি ব্যবহার করতে পারেন। এমনকি, ইচ্ছা মতো সবগুলো টুলই ব্যবহার করতে পারেন। একেকটি টুলের একেক রকম কাজ ও সুবিধা রয়েছে আর প্রতিটি টুলই আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং সহজ ও ইফেক্টিভ করে তুলবে।

যুক্ত আছি জল-তরঙ্গ, মজার ইশকুল, বিশ্ব-সাহিত্য কেন্দ্রের সঙ্গে, নিজের জীবনে যুক্ত করেছি অনেক অভিজ্ঞতা; এখন যুক্ত হয়েছি হৈচৈ বাংলার সঙ্গে। সবার উৎসাহ পেলে যুক্ত থাকবো দীর্ঘদিন।
