Cart
No products in the cart.

কখনো কি ফেসবুকে নিজেকে নিজে মেসেজ পাঠানোর কথা ভেবেছেন? ভাবছেন এটা আবার কিভাবে সম্ভব, কেমন করে নিজেকে নিজে মেসেজ পাঠাবো! হ্যাঁ, এটা সম্ভব, চাইলে আপনি নিজেকেই নিজে মেসেজ পাঠাতে পারবেন আর সে উপায়টিই আমি আপনাকে জানাবো আজ।
ফেসবুকের সবচেয়ে বেশি ব্যবহৃত ফিচারটি সম্ভবত ম্যাসেজিং। দিনে-রাতে একে, তাকে, প্রিয়জনের সাথে আড্ডা বা কথা শেয়ার করার জনপ্রিয় একটি প্লাটফর্ম হয়ে উঠেছে এটি গত এক দশকে।
তবে অনেকেই হয়ত জানেন না, শুধু অন্যকেই নয়, চাইলে কিন্তু ফেসবুকে আপনার নিজের আইডি থেকে আপনাকেও ম্যাসেজ পাঠাতে পারেন! এটি যেমন বন্ধুদের অবাক করে দেবার মতো একটি কৌশল, তেমনি কিন্তু বেশ কাজেরও।
ফোন থেকে ছোটখাটো কোন ফাইল নিজেকে সেন্ড করলেই সেটা আপনার কম্পিউটারে লগ ইন করা একাউন্টে পেয়ে যাবেন। অল্প একটু কাজের জন্য আপনাকে ডাটা কেবল, ই-মেইল কিংবা ফাইল শেয়ারিং অ্যাপের প্রয়োজন পড়ছে না।

ম্যাসেঞ্জার ওয়েব এবং ম্যাসেঞ্জার অ্যাপ এই দুইটির যেকোন একটি ব্যবহার করে নিজেকে ম্যাসেজ পাঠাতে পারবেন। তবে ফেসবুকের বেসিক, ফ্রি বা মোবাইল ভার্সন থেকে প্রথমবারের মতো নিজেকে নিজে ম্যাসেজ পাঠাতে পারবেন না।
যারা শুধুমাত্র কম্পিউটার থেকে ফেসবুক ব্যবহার তাদের জন্যই ম্যাসেঞ্জার ওয়েব। এবার ম্যাসেঞ্জার ওয়েব থেকে নিজেকে নিজে ম্যাসেজ পাঠানোর জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।
ম্যাসেঞ্জার অ্যাপ থেকে আরও সহজে নিজেকে নিজে ম্যাসেজ পাঠাতে পারবেন।
এখন এখান থেকে ইচ্ছেমত নিজেকে ম্যাসেজ পাঠান!! ফেসবুকে নিজেকে নিজে ম্যাসেজ পাঠানোর কৌশলটি কেমন লেগেছে কমেন্টে সেটি জানাতে ভুলবেন না।

মূলত, পাঠক। পড়তেই ভালো লাগে। সেটা কাগজের বই কিংবা স্ক্রিনে ইবুক, যাইহোক না কেন। পাঠ্যবই না হলেই আমি খুশি।
পড়াশোনা করছি পদার্থবিজ্ঞানে।
প্রযুক্তির বিষয়ক লেখা পড়তে সবসময়ই একটু বেশি ভালো লাগে। আর নতুন কিছু জেনে কাউকে সেটা জানাতে পারলে আনন্দটা একশগুণ হয়ে যায়। অবসরে টুকিটাকি লেখার চেষ্টা করার পিছনে সেই লোভটুকু ভালোভাবেই কাজ করে! 🙂
