Cart
No products in the cart.

ডিফল্টভাবে সিস্টেম ফাইলে থাকা ‘Downloads’ মজিলা ফায়ারফক্সের ডাউনলোড ফোল্ডার হিসেবে থাকে। অর্থাৎ এই ব্রাউজার দিয়ে আপনি যা কিছু ডাউনলোড করবেন তা গিয়ে জমা হবে ‘Downloads’ ফোল্ডারে। তাই, আপনার এই লোকেশনটি আজই পরিবর্তণ করে নেয়া উচিৎ।
কারণ, এই ফোল্ডারটি সিস্টেম ফাইলের ভেতরে থাকার কারণে এটি আপনার অপারেটিং সিস্টেমকে প্রায়ই স্লো করে দেয়। আমরা যখন উইন্ডোজ সেট-আপ দেই, তখন সমস্ত ফাইল ও ফোল্ডার গিয়ে জমা হয় ‘C’ ড্রাইভে। আর যখন আমরা উইন্ডোজ অন করি এবং কম্পিউটারে নানা রকম কাজ করতে থাকি, তখন আমাদের সহযোগীতা করে ‘C’ ড্রাইভে থাকা সিস্টেম ফাইলগুলো। যে কোন প্রোগ্র্রাম রান করতেই এই ফাইলগুলো আমাদের হেল্প করে থাকে।
কিন্তু এই ড্রাইভে যদি আমরা ডাউনলোড করা ফাইলগুলোও রাখতে থাকি, তবে স্বাভাবিকভাবেই পিসি স্লো হয়ে যাবে। কারণ, পিসির মেমোরি ইউজ বেড়ে যাবে। তাই, বুদ্ধিমানের কাজ হচ্ছে ব্রাউজার থেকে ডাউনলোড লোকেশন পরিবর্তণ করে অন্য কোনও ফোল্ডার সিলেক্ট করে দেয়া। চলুন, জেনে নেই কিভাবে এই ফোল্ডার পরিবর্তণ করা যায়-

কিছু বিশেষ সুবিধা, বিশেষ করে ফায়ারফক্সের কিছু দরকারি অ্যাড-অন থাকার কারণে অনেকেই এই ব্রাউজারটি ব্যবহার করে থাকেন। কিন্তু ডাউনলোড লোকেশন পরিবর্তণ না করার কারণে সিস্টেম স্লো হয়ে থাকে। আপনি যদি এখনো এই লোকেশন পরিবর্তণ না করে থাকেন, আজই পরিবর্তণ করে নিন।



ব্যস্, এখন থেকে মজিলা ফায়ারফক্স দিয়ে আপনি যা কিছু ডাউনলোড করবেন, সবই এই ফোল্ডারে চলে আসবে। আশা করি, ফায়ারফক্সের ডাউনলোড ফোল্ডার পরিবর্তণের এই ছোট টিউটোরিয়ালটি আপনার ভাল লেগেছে।

যুক্ত আছি জল-তরঙ্গ, মজার ইশকুল, বিশ্ব-সাহিত্য কেন্দ্রের সঙ্গে, নিজের জীবনে যুক্ত করেছি অনেক অভিজ্ঞতা; এখন যুক্ত হয়েছি হৈচৈ বাংলার সঙ্গে। সবার উৎসাহ পেলে যুক্ত থাকবো দীর্ঘদিন।
