Cart
No products in the cart.

ফেসবুকে পুরনো স্টেটাস আপডেট খুঁজে পাওয়া সাধারণভাবে সহজ ছিল না। স্ক্রলিং করে নিচে যেতে যেতে এক সময় পুরনো আপডেট দেখা যেতো। কিন্তু কতটা স্ক্রলিং করা যায়! এক বছর কিংবা দুই বছর আগের কোন পোস্ট খুঁজতে হলে কত শতবার স্ক্রলিং করা লাগবে!
না, এতটা ধৈর্য্য রাখা কারো পক্ষেই সম্ভব নয়। ফেসবুক সেটা জানে বলেই ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে নিয়ে আসে গ্রাফ সার্চ নামে নতুন ফিচার। ফলে, যে কোনও পুরনো স্টেটাস এখন নিমিষেই খুঁজে পাওয়া যায় কয়েক সেকেন্ডের মধ্যে।
কিন্তু সার্চ করার প্রক্রিয়াটা জানা না থাকলে তো সেই আগের অবস্থাই থেকে যাবে! অর্থাৎ, স্ক্রলিং করে করে খুঁজতে থাকতে হবে। তাই, পুরনো হলেও আজ নতুন করে আপনাদের জানাতে চাই কিভাবে আপনার পুরনো কোনও স্টেটাস সহজেই খুঁজে পাবেন।

উপায়টি একেবারেই সহজ। এতটাই সাধারণ যে আপনার কাছে মনে হতে পারে এটার উপর আবার টিউটোরিয়ালের দরকার আছে নাকি! আছে, কারো কারো জন্যে দরকার আছে। কারণ, সবাই তো আর আপনার মতো পুরনো বা এক্সপার্ট ইউজার না। তাই, ফেসবুকের নতুন ইউজারদের জন্যে পুরনো পোস্ট আপডেট খুঁজে নেয়ার উপায় নিচে আলোচনা করা হল।
তার আগে এক্সপার্টরা চাইলে এই ২৫টি ফেসবুক টিপস্ জেনে নিতে পারেন যেগুলো আপনাদেরকে করে তুলবে বুদ্ধিমান ও নিরাপদ। তবে, ফেসবুকে দেয়া কোন পুরনো স্টেটাস খুঁজে নেয়ার জন্যে খুব বেশি বুদ্ধিমান হওয়ার প্রয়োজন নেই। সাধারণভাবে সার্চ করেই গ্রাফ সার্চের সহযোগীতায় সহজেই এই কাজটি করতে পারবেন। আসুন, প্রক্রিয়াটি জানি।
মোবাইল বা কম্পিউটার, যে ডিভাইস থেকেই ফেসবুকে লগইন করুন না কেন, বামপাশের একদম উপরে দেখবেন একটি সার্চ বক্স রয়েছে। বক্সের ভেতর হালকা রঙে Search শব্দটিও রয়েছে, নিচের ছবির মতো।

এই বক্সে আপনার পুরনো পোস্টের কি-ওয়ার্ড লিখে সার্চ দিন। আপনি যা যা লিখে সার্চ দিতে পারেন, তার কয়েকটি সম্ভাব্য শব্দমালা-
অর্থাৎ, আপনি যে পুরনো স্টেটাসটি খুঁজছেন, সেটির সম্ভাব্য ক্যাপশন লিখে সার্চ দিলেই স্টেটাসটি পেয়ে যাবেন। কারণ, ফেসবুকের গ্রাফ সার্চ এতই স্ট্রং একটি ফিচার যে আপনি যদি আপনার পুরনো স্টেটাসের আগের, পরের কিংবা মাঝখানের কোনও কথা লিখেও সার্চ দেন, তাতেও এই ইন্টেলিজেন্ট ফিচারটি আপনার কাংখিত ফলাফল খুঁজে বের করে দেবে।
এছাড়াও আপনি আরো যেসব লিখে সার্চ করতে পারেন-
আপনার ফেসবুক টাইমলাইনে দেয়া পুরনো স্টেটাস আপডেট খুঁজে পাওয়ার এ উপায়টি আপনি হয়তো আগে থেকেই জানতেন। তবে, কি লিখে সার্চ দেবেন বা কিভাবে কোন নির্দিষ্ট স্টেটাস খুঁজে পাবেন, এটা হয়তো আপনি জানতেন না। তাই, আশা করি এ লেখাটি আপনার ফেসবুক ব্যবহারে একটু হলেও উপকারে এসেছে, হ্যাপি ফেসবুকিং।

আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং-এ অধ্যায়নরত। হৈচৈ বাংলা ওয়েবসাইটে মাঝে মধ্যে শখের বশে লিখি; যদিও টেকনোলোজি আমার পড়াশুনার সঙ্গে সম্পৃক্ত, তবু যে কোন বিষয়েই লিখতে ভাল লাগে।

আমার অনেক পুরনো একটা স্টেটাস খুব দরকার ছিলো, অনেক খোঁজাখুজি করেও পাইনি; এই লেখাটি পড়ে খুব সহজেই খুঁজে পেলাম।