Cart
No products in the cart.

কাজ করার সময় কোন ওয়ার্নিং ব্যতীত পিসি অটো রিস্টার্ট নেয়াটা বেশ বিরক্তিকর। এজন্য অধিকাংশ সময় গুরুত্বপূর্ণ অনেক কাজ কিংবা ফাইল হারাতে হয়। যদিও পিসি অযথা রিস্টার্ট নেয় না বরং পিসিতে কোন সমস্যা ধরা পরলে পিসি অটো রিস্টার্ট নিয়ে, তা সমাধান করার চেষ্টা করে।
তবে রিস্টার্ট নেয়ার কারণ গুলো বুঝতে পারলে, এর সমাধানও সহজ হয়ে যায়। মূলত হার্ডওয়্যার এবং সফটওয়্যার রিলেটেড কারণে মূল সমস্যা হয়ে থাকে। সাধারণত রিস্টার্ট অনেক গুলো কারণে নিতে পারে। যেমন:
আজকে আমি সবগুলো সমস্যার সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ, অটো রিস্টার্ট বন্ধ করার উপায় দেখাব।
এক নজরে দেখে নিন যা আছে এই লেখায়-

কম্পিউটার হঠাৎ রিস্টার্ট সাধারণত হার্ডওয়্যার ত্রুটির কারণে হয়ে থাকে। এই অবস্থায় আপনার হার্ডওয়্যার ডিভাইস খুলে চেক করে দেখতে পারেন, পাশাপাশি সেটিংস থেকেও নিশ্চিত হতে পারেন।
মাদারবোর্ড থেকে আপনার হার্ডওয়্যার ডিভাইসগুলো আন-প্লাগ করে পুনরায় প্লাগ করুন। ধূলা-বালি জমা থাকলে অবশ্যই তা পরিষ্কার করবেন। তার আগে, কম্পিউটার সঠিকভাবে পরিস্কার করার পদ্ধতি জেনে নিন।
কাজ করা হয়ে গেলে পিসি চালু করুন। কি-বোর্ড থেকে Win+R ক্লিক করে devmgmt.msc লেখাটা পেস্ট করলে Device Manager দেখতে পারবেন। এখানে যদি হলুদ আইকন দেখতে পান, তবে এর অর্থ আপনি ঠিক মত হার্ডওয়্যার প্লাগ ইন করতে পারেননি। অথবা আপনার ড্রাইভার আপডেট করা প্রয়োজন।
এ সমস্যা সাধারণত উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মধ্যে ঘটে। তবে উইন্ডোজ নিজে থেকেই ত্রুটি সংশোধন করার চেষ্টা করে। এছাড়া উইন্ডোজের ইভেন্ট লগের মধ্যে ত্রুটির ধরন এবং কারণ উল্লেখ থাকে। আপনি স্টার্ট মেনু সার্চ বারে Event Viewer টাইপ করুন Event Viewer এ ক্লিক করে বিস্তারিত দেখতে পারবেন।
এছাড়া আর একটি পদ্ধতিতেও সমাধান করতে পারেন। যেমন:
কিছু কিছু সফটওয়্যারে বাগ তথা ত্রুটি থাকে। এ ধরণের সফটওয়্যারের কারণে সমস্যা হয়। তাই মনে করার চেষ্টা করুন, শেষ কোন সফটওয়্যারটি ইন্সটল বা ব্যবহার করার সময় অটো রিস্টার্ট নিয়েছিল। তা চিহ্নিত করুন এবং আনইনস্টল করুন।
এছাড়া গেমস বা ভারী সফটওয়্যার ব্যবহারের ফলে সিপিউ অনেক সময় গরম বা ওভার লোড হয়ে যায় তখন অটো রিস্টার্ট নিয়ে তা সমাধান করে।
অধিকাংশ সময়ে কম্পিউটার অটো রিস্টার্ট নেয়, মেমরি তথা র্যামের কারণে। জেনে নিন র্যাম কি ও কিভাবে কাজ করে। র্যাম কম্পিউটারের গুরুত্বপূর্ণ অংশ। তাই র্যাম যদি নষ্ট হয়ে যায়, তাহলে পিসি বার বার রিস্টার্ট নিবে। র্যাম নষ্ট কিনা বোঝার উপায়:
ইন্টারনেট ব্যবহারে অসতর্ক থাকার কারণে অনেকেই বিভিন্ন ক্ষতিকর সফটওয়্যার পিসি ইন্সটল করে। ফলে তার অগোচরেই পিসিতে ভাইরাস বসবাস করা শুরু করে। এই ভাইরাস সিপিউ ইউজেস যেমন হাই করে তেমনি কম্পিউটারের স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটায়। তাই ভাইরাসের কারণেও পিসি রিস্টার্ট নিয়ে থাকে।
এসব ক্ষেত্রে আপনি পিসি সেফ মোডে রান করে, একটা ভাল মানের অ্যান্টি ভাইরাস দিয়ে স্ক্যান করুন।
পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ সাপ্লাই না পেলেও পিসি অটো রিস্টার্ট নিয়ে থাকে। তাই আপনার পাওয়ার সাপ্লাই বা ইউপিএসটি চেক করে দেখুন ভাল আছে কিনা।
উপরে বর্ণিত পদ্ধতি গুলো অনুসরণ করলে আশা করি আপনার সমস্যার সমাধান হবে। তবে এসব সমস্যার সহজ সমাধান পেতে আপনি পুনরায় উইন্ডোজ সেটআপ দিতে পারেন। হার্ডওয়্যার জনিত সমস্যা ব্যতীত অন্য সকল সমস্যার সমাধান হবে।

আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত তবে আমি ওয়েব এবং গ্রাফিক্স ডিজাইনার হিসাবে কাজ করি। হৈচৈ বাংলাতে পোষ্ট পড়ার পাশাপাশি লিখার সুবর্ণ সুযোগ পেয়ে ভালোই লাগছে।

পিসি রিস্টার্টিং সমস্যার সমাধান নিয়ে খুব ভালো লিখেছেন। যাদের পিসি বারবার অটো রিস্টার্ট নিচ্ছে তার লেখাটি পড়ে উপকৃত হবে।