Cart
No products in the cart.


প্রকাশ হওয়া খবর অনুসারে এ বছরের ২৫ ফেব্রুয়ারী এইচএমডি গ্লোবাল তার নোকিয়া ৭ প্লাস মোবাইলটি লঞ্চ করতে যাচ্ছে। যদিও এখনো কিছু দিন হাতে আছে তারপরও এই ফোনটির প্রধান প্রধান ফিচার প্রকাশ পেয়ে গেছে। এমন কি এই আসন্ন ফোনটির বেশ কিছু ছবিও নেট দুনিয়ায় ঘুরে ফিরে বেড়াচ্ছে।
নোকিয়া হল মোবাইল জগতের সবচেয়ে পুরোনো এবং সবচেয়ে নির্ভরযোগ্য একটি ব্রান্ড। এমন অসংখ্য মোবাইল প্রেমী বিশ্বজুড়ে পাওয়া যাবে যারা মোবাইল ফোন বলতে শুধু “নোকিয়া” নামটিই শুনতে ভালোবাসে। তাদের চিন্তা মাথায় রেখেই আমার আজকের এই আলোচনা।
চলুন তাহলে দেখি আসন্ন এই নোকিয়া ৭ প্লাস ফোনটিতে কি কি ফিচার থাকার সম্ভাবনা রয়েছে। এমন কিছু কি নোকিয়া এবার দিতে পারবে যা বিশ্বের মোবাইল প্রেমীদের চমকে দিতে পারবে?
বিস্তারিত আলোচনার শুরুতেই আমরা দেখবো নোকিয়া ৭ প্লাস এ সম্ভাব্য কি কি ফিচার থাকতে পারে তার একটি তালিকা। বিভিন্ন উৎস থেকে প্রকাশিত হওয়া নোকিয়া ৭ প্লাস সম্পর্কিত শুধুমাত্র নির্ভরযোগ্য তথ্য সমুহ নিয়েই সাজানো হয়েছে এই স্পেসিফিকেশনের তালিকাটি। চলুন তাহলে দেখি কি কি থাকছে নোকিয়া ৭ প্লাসে-
সাম্প্রতিক প্রতিবেদনগুলির ভিত্তিতে, নোকিয়া ৭ প্লাস স্মার্ট ফোনটির ডিসপ্লে যে দারুণ রকমের হবে সে বিষয়ে অনেকটাই নিশ্চিত হওয়া যায়। ফুল এইচডি ডিসপ্লে ৬ ইঞ্চি হওয়ার কারণে দেখতে বেশ চমৎকার হবে। স্ক্রিনে করনিং গোরিলা গ্লাস দেয়ার কারণে ফোনটি যে কোন স্ক্র্যাচিং থেকে নিরাপদ থাকবে। একই সাথে ফোনটি আইপি ৫৪ সারটিফাইড হওয়ায় স্প্ল্যাশ প্রুফ, এক কথায় দারুন বলতে হবে।
নোকিয়া ৭ প্লাসের ক্যামেরাও যে সেলফি প্রেমিদের আকর্ষণ করবে সে বিষয়েও ভবিষ্যত বানী করা যেতে পারে। যারা স্মার্ট ফোন ব্যবহার করেন, তাদের একটি বড় অংশ সেলফি প্রেমী। অন্য দিকে যারা নোকিয়াকে ভালোবাসে তাদের ক্যামেরা নিয়ে সব সময়ই হতাশ হতে দেখা যায়। তবে এবার মনে হচ্ছে নোকিয়া প্রেমীদের হতাশার দিন শেষ হতে চলেছে। কারণ ৭ প্লাস ফ্রন্ট ক্যামেরায় ১৬ মেগাপিক্সেল কার্ল Zeiss লেন্স প্যাক দিতে পারে যেটা নিঃসন্দেহে দারুণ সেলফি দিবে।
নোকিয়া ৭ প্লাস সম্ভবত অ্যানড্রইড ৮.০ ওরিও আউট-অফ-বক্স চালাবে এবং ৪ জিবি র্যামের সাথে আসবে। এদিকে, আগের একটি রিপোর্টে বলা হয়েছে যে নোকিয়া ৭ প্লাসে, গত বছরের নোকিয়া ৭ এর বড় সংস্করণ হচ্ছে, এটি একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসরের সাথে আসতে পারে। ৪জিবি র্যামের সাথে স্ন্যাপড্রাগন ৬৬০ ফোনটির অপারেটিং সিস্টেমকে দারুণ স্মুথ করবে বলে আশা করা যায়।
নোকিয়ার ফ্যানদের অপেক্ষার দিন প্রায় শেষ হয়ে এসেছে, খুব শীঘ্রয় বাজারে আসতে চলেছে নোকিয়া ৭ প্লাস। মিড লেভেল রেঞ্জের এই ফোনটির প্রকাশিত তথ্যমতে সকল স্মার্ট ফোন প্রেমীদেরই মন দখল করতে পারবে বলে আশা করা যায়, তাই এখন শুধুই সময়ের অপেক্ষা।

এক সময় পড়তে ভালোবাসতাম, বই মাথার পাশে না থাকলে ঘুম আসতো না। এখন লিখতে ভালোবাসি। তাই সময় সুযোগ পেলেই লিখতে বসে যাই।
