Cart
No products in the cart.

চ্যাম্পিয়ন হিসেবে শুধু গোল্ডেন ট্রফিই নয়, সাথে ৩৮ মিলিয়ন ডলারও পাচ্ছে ফ্রান্স ফুটবল টিম। বিশ্বকাপ ট্রফিটিতে রয়েছে ৬ কেজি সোনা আর ৩৮ মিলিয়েনে বাংলাদেশী টাকায় ৩১৮ কোটি। ৬ কেজি ওজন সোনার আনুমানিক মূল্য দাঁড়ায় ৮৩ কোটি। তার মানে বিশ্বকাপ জিতে ট্রফির চেয়েও বেশি টাকা পাচ্ছে ফ্রান্স ফুটবল দল।

তবে, রানার্সআপ ক্রোয়েশিয়াকেও খালি হাতে ফেরাচ্ছে না ফিফা। তাদের জন্যেও রয়েছে ২৮ মিলিয়ন ডলার। সাথে রানার্সআপ কাপ তো থাকছেই। কাপের সাথে ২৩৪ কোটি টাকা কম কিসে!
তৃতীয় স্থান অধিকারী বেলজিয়াম পাচ্ছে ২০১ কোটি টাকা, চতুর্থ হওয়া ইংল্যান্ড পাচ্ছে ১৮৪ কোটি টাকা। একইভাবে, পঞ্চম থেকে অষ্টম হওয়া ফুটবল দলগুলোর প্রত্যেকেই পাচ্ছে ১৩৪ কোটি টাকা করে।

আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং-এ অধ্যায়নরত। হৈচৈ বাংলা ওয়েবসাইটে মাঝে মধ্যে শখের বশে লিখি; যদিও টেকনোলোজি আমার পড়াশুনার সঙ্গে সম্পৃক্ত, তবু যে কোন বিষয়েই লিখতে ভাল লাগে।
