Cart
No products in the cart.

আপনি কি ৭৫, ৫৮৫, ৮৯৫ এবং ৮৯, ৭৩২, ৬১৯ সংখ্যা দুইটি গুণ করতে পারবেন?
নিশ্চয়ই না।
কিন্তু ক্যালকুলেটর আপনার জন্যে এই জটিল গুণ অংকটি সেকেন্ডের মধ্যে সম্পন্ন করে দিতে পারবে।
এটাকে আপনি হয়তো একটা সাধারণ ব্যাপার ভাবছেন। ক্যালকুলেটরের কাজ তো এটাই আর তার কাজ তো সে করবেই!
একদিক থেকে এটা স্বাভাবিকই, কিন্তু আপনি কি জানেন ক্যালকুলেটর কে আবিস্কার করেন আর এর নেপথ্যের গল্পটি কেমন ছিল?
আজ আমরা যত সহজে ক্যালকুলেটর ব্যবহার করে ছোট ও সাধারণ অংক থেকে অনেক বড় ও জটিল সংখ্যার হিসেব করে থাকি, ক্যালকুলেটর তৈরি করাটা এতটা সহজ ছিল না। কারণ, এর পেছনে অনেক সময় ও শ্রম দিতে হয়েছে, আর মেধা খাটানোর বিষয় তো প্রথমেই রয়েছে যাতে এটি ঠিক মতো কাজ করে।
আপনি যদি ঊণিশ শতকের ক্যালকুলেটর পেতেন আর সেটি খুলতেন, তবে এর ভেতরে শতাধিক ইকুইপমেন্ট দেখতে পেতেন। যেমন-
কিন্তু আধুনিক ইলেকট্রিক ক্যালকুলেটর খুলে আপনি অবাক হয়ে ভাববেন, এত কম জিনিস! আমি অবশ্য আপনাকে কিছুতেই উৎসাহিত করছি না যে, আপনার প্রয়োজনীয় ক্যালকুলেটরটি খুলে দেখে নিন। পরে সেটি নষ্ট হয়ে গেলে আমাকে বকবেন। তারচেয়ে জেনে নিন একটা ক্যালকুলেটরে প্রধাণত কি কি পার্ট থাকে।

আমরা যখন দুই আর দুয়ে যোগ করি, তখন আমাদের ব্রেন মূলত একটি নাম্বার লাইন কল্পণা করে থাকে যা দুই থেকে শুরু আর ৪ হওয়ার জন্যে ব্রেন কিছু স্পট হপ করে থাকে। নিদেন পক্ষে, যতক্ষণ না উত্তরটি মাথায় না আসে ততক্ষণ পর্যন্ত ব্রেন এই হপিং প্রক্রিয়াটি চালাতে থাকে। সিম্পল, এটা খুবই সিম্পল। বস্তুত, দুয়ে দুয়ে কত হয় তা ঠিক করার প্রসেসটি আমাদের ব্রেনে অ্যানালগ পদ্ধতিতেই হয়ে থাকে।
কিন্তু ব্রেন যদি নাম্বার লাইন কল্পণা করতে না পারে! বিশেষ করে, বড় সংখ্যার ক্ষেত্রে যে লাইনটি অনেক বড় হয়, তখন ব্রেনের কি অবস্থা হয়!
যদিও আমাদের ব্রেনের ক্ষমতা বিশাল, প্রতি সেকেন্ডে সেটি কম্পিউটারের চেয়ে ৫ গুণ দ্রুত ক্যালকুলেশন করতে পারে। কিন্তু নাম্বার লাইন কল্পণা করতে পারে না। যারফলে, কম্পিউটার বা ক্যালকুলেটরের প্রয়োজন হয়।
আমরা যখন ক্যালকুলেটরে কোনও নাম্বার ইনপুট দেই, তখন সফলতার সঙ্গে ধারাবাহিকভাবে কিছু কার্যক্রম ঘটে। কার্যক্রমগুলো নিচে দেয়া হলো-
আশা করি, ক্যালকুলেটর কিভাবে ক্যালকুলেট করে সেটা বুঝতে আর বাকী নেই। অধিকন্তু ক্যালকুলেটর সম্পর্কে আরো কিছু অতিরিক্ত তথ্য জানলেন যা আপনার জ্ঞানের পরিধি বাড়িয়েছে নিশ্চয়ই।

আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং-এ অধ্যায়নরত। হৈচৈ বাংলা ওয়েবসাইটে মাঝে মধ্যে শখের বশে লিখি; যদিও টেকনোলোজি আমার পড়াশুনার সঙ্গে সম্পৃক্ত, তবু যে কোন বিষয়েই লিখতে ভাল লাগে।

ক্যালকুলেটরের ক্যালকুলেশন সিস্টেম সম্পর্কে আগে জানা ছিল না। এই লেখাটি পড়ে ক্যালকুলেটর সম্পর্কে এমন কিছু তথ্য জানলাম যা উপকারে এসেছে।