Cart
No products in the cart.

মাঝে মাঝেই আমাদের নানা প্রয়োজনে কম্পিউটারের স্ক্রিনে থাকা কোন কিছুর স্ক্রিন শট নিতে হয়। আর কম্পিউটারের স্ক্রিন শট নেয়ার জন্যে কি-বোর্ডে print-screen বা pri-sc নামে একটি কী রয়েছে।
কিন্তু কোন কারণে যদি এই কী-টি কাজ না করে, তাহলে স্ক্রিন শট নেয়ার জন্যে আমাদের বিপাকে পড়তে হয়। এমনকি, অনেকের পক্ষে আর স্ক্রিন শট নেয়া সম্ভবই হয় না। কিন্তু কি-বোর্ডের print-screen কী ছাড়াও কম্পিউটারের স্ক্রিন শট নেয়া যায়।
আসুন, কি-বোর্ড ছাড়া স্ক্রিন শট নেয়ার পদ্ধতিটি শিখে নেই। আপনার কম্পিউটারের সার্চ বারে লিখুন on-screen।

উপরের ছবির মতো কম্পিউটারে থাকা on-screen টুলটি দেখতে পাবেন। এটির উপর ক্লিক করুন, নিচের ছবির মতো একটি ভার্সুয়াল কি-বোর্ড ওপেন হবে।

এবার এই কি-বোর্ডে থাকা PrtScn কী-টিতে ক্লিক করুন। আর তাতেই স্ক্রিন শট নেয়া হয়ে যাবে। এবার Paint কিংবা Photoshop সহ যে কোন ফটো এডিটিং টুলে পেস্ট করে দিন।

আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং-এ অধ্যায়নরত। হৈচৈ বাংলা ওয়েবসাইটে মাঝে মধ্যে শখের বশে লিখি; যদিও টেকনোলোজি আমার পড়াশুনার সঙ্গে সম্পৃক্ত, তবু যে কোন বিষয়েই লিখতে ভাল লাগে।
