Cart
No products in the cart.

গুগল ডকস এবং গুগল কীপ, গুগলের দুইটির আলাদা আলাদা প্রোডাক্ট হলেও এদের মৌলিক উদ্দেশ্য এক। উভয়ই ব্যবহৃত হয় ডকুমেন্ট তৈরি, সম্পাদনার কাজে। নোট আকারে ছোট হলেও, এটিও একটি ডকুমেন্ট।
গুগল কীপ যেখানে সাধারণ একটি নোট টেকিং অ্যাপ, সেখানে গুগল ডকস একটি পুরাদস্তুর ওয়ার্ড প্রসেসিং অ্যাপ, পার্থক্যটা এখানেই। গুগল কীপ নিয়ে বিস্তারিত লেখার সময় বলেছিলাম, এতে টেক্সট ফরম্যাটিং এর কোন সুযোগ নেই। কিন্তু গুগল কীপের এই ঘাটতি সহজেই পুরণ করে দিতে পারে গুগল ডকস।
তাই, কখনো নোট নিতে গিয়ে যদি আপনার মনে হয়, টেক্সট ফরম্যাটিং অথবা একে আরও উন্নত করে একটি ভালো ডকুমেন্ট আকারে লিখে ফেলবেন, তাহলে সে সুযোগটা রয়েছে গুগল কীপে। আপনি চাইলেই গুগল কীপ থেকে গুগল ডকস এ যে কোন নোট সুন্দরভাবে কপি করে নিতে পারবেন।

গুগল কিপ থেকে গুগল ডকস এ কোন নোট নিয়ে যাওয়া, সেভ করা কিংবা এডিট করা আসলে খুবই সহজ। মোবাইল বা ওয়েব অ্যাপ্লিকেশন দুই জায়গা থেকেই আমরা এই প্রক্রিয়াটি দেখবো।


গুগল কীপ বর্তমানে ওয়েব এবং মোবাইল অ্যাপ্লিকেশনের মাঝেই সীমাবদ্ধ। তাই এই দুইটি জায়গা থেকে গুগল ডকস এ স্থানান্তর করার পদ্ধতি এখানে দেখানো হলো। আশা করি পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ বুঝতে পেরেছেন।

মূলত, পাঠক। পড়তেই ভালো লাগে। সেটা কাগজের বই কিংবা স্ক্রিনে ইবুক, যাইহোক না কেন। পাঠ্যবই না হলেই আমি খুশি।
পড়াশোনা করছি পদার্থবিজ্ঞানে।
প্রযুক্তির বিষয়ক লেখা পড়তে সবসময়ই একটু বেশি ভালো লাগে। আর নতুন কিছু জেনে কাউকে সেটা জানাতে পারলে আনন্দটা একশগুণ হয়ে যায়। অবসরে টুকিটাকি লেখার চেষ্টা করার পিছনে সেই লোভটুকু ভালোভাবেই কাজ করে! 🙂
