Cart
No products in the cart.

আজকাল মানুষ ফোনের পাশাপাশি ট্যাব ব্যবহারে অভ্যস্ত হয়ে গিয়েছে। যদিও সম্প্রতি ট্যাব বিক্রির পরিমাণ অনেক কমে গিয়েছে। তবে বড় স্ক্রিনের কারণে ই-বুক, ইন্টারেনট ব্যবহার, ইউটিউব, মুভি দেখা, টিভি দেখা, গেম খেলার জন্য অনেকেই ট্যাব কেনার প্রতি বেশী আগ্রহী হয়ে থাকে। তবে, এর পেছনে বেশি ব্যয় করতে রাজী নন সবাই। ফলে, অনেকেই কম দামে ভাল ট্যাব খুঁজে থাকেন।
যাই হোক বর্তমানে অনেক ব্রান্ডের বিভিন্ন মডেলের ট্যাব পাওয়া যায়। দেখে নিতে পারেন গত বছরের সেরা কিছু ট্যাব এর তালিকা। এত সব ট্যাবের মধ্য থেকে কাঙ্ক্ষিত ট্যাব খুঁজে পাওয়া বেশ কষ্টসাধ্য। সেই কষ্টের পরিমাণ আরও বেশী বেড়ে যায় যদি বাজেট হয় ৫ হাজার থেকে ১০ হাজার টাকা। তবে সমস্যা নেই, আপনি যদি কম দামের মধ্যে ভাল একটি ট্যাব কেনার চিন্তা করে থাকেন, তবে এই লেখাটি আপনার জন্য।
এক নজরে দেখে নিন যা আছে এই লেখায়-
আপনি হয়তো জানেন, যে ১০ কারণে আমাদের সকলেরই একটি ট্যাব থাকা দরকার। কিন্তু অনেকেই ট্যাব কিনতে গিয়ে বাজেট সংক্রান্ত সমস্যায় পড়েন। অর্থাৎ, কম বাজেটে ভাল মানের ট্যাব খুঁজে পান না। তাদেরকে সহযোগীতা করার জন্যেই হৈচৈ বাংলার এই প্রোডাক্ট রিভিউ পোস্ট।
ছবি
একনজরে TwinMOS AQ71 ট্যাবের ফিচারগুলো:

বুঝতেই পারছেন আসলে কম বাজেটের মধ্যে খুব ভাল একটি ট্যাব। সাইজের দিক দিয়ে ছোট হওয়ায় যেকোন জায়গায় ব্যবহার উপযোগী। স্ক্রিন সাইজ ৮০০*৪৮০ পিক্সেল হওয়ায় মোটামুটি চলে যাবে। ৩২ জিবি পর্যন্ত মাইক্রো এস-ডি কার্ড ব্যবহার করা যাবে। তবে ট্যাবটি কেনার আগে মনে রাখতে হবে এই ট্যাবে কোন সিম সাপোর্ট করে না। তবে মডেম ব্যবহার করলে সিম ব্যবহার করতে পারবেন। ট্যাবটিতে আপনি ১ বছরের লিমিটেড ওয়ারেন্টি পাবেন।
একনজরে Symphony T7 Lite ট্যাবের ফিচারগুলো:

ট্যাবটির ফিচার দেখে যদিও মন খারাপ হওয়ার মত। আসলে আজকের দিনে ৫১২ এমবি র্যামের ট্যাব ব্যবহার না করাই উত্তম। কেননা আজকাল অধিকাংশ অ্যাপ, গেম অনেক বেশী র্যাম ব্যবহার করে। তাই আপনার যদি ট্যাব ব্যবহারের উদ্দেশ্য কেবল ই-বুক, ইন্টারনেট, মুভি কিংবা ইউটিউব ব্যবহার করা তবে এটা আপনার জন্য সেরা পছন্দ হতে পারে।
একনজরে SYMTAB 20 ট্যাবের ফিচারগুলো:

ডুয়েল কোরের এই ট্যাবটিতে আপনি খুব খারাপ পারফরমেন্স পাবেন না। ডুয়েল সিম ব্যবহারের এবং ২জি ও ৩জি নেটওয়ার্ক ব্যবহারের সুবিধা পাবেন এই ট্যাবে। এছাড়া ট্যাবটির স্টোরেজ ৩২ জিবি পর্যন্ত বৃদ্ধি করার সুযোগ থাকছে। ইউএসবি মডেম, ওটেজি ব্যবহার করার সুবিধা তো থাকছেই।
একনজরে Walpad G3 ট্যাবের ফিচারগুলো:

আকর্ষণীয় দুইটি কালারের মধ্যে কম দামে ভাল ট্যাব এটি। বেশ কিছু ফিচারের দিক দিয়ে এটা বেশ উন্নত। সিম ব্যবহার করার সুযোগ থাকছে এই ট্যাবটিতে। এইচডি এবং আইপিএস ডিসপ্লে হওয়াতে ট্যাবটি ব্যবহার করে আপনি গেম, ভিডিওতে ভাল মতো উপভোগ করতে পারবেন। সামনে এবং পিছনে উভয় দিকে এটা ২ মেগাপিক্সেল। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এর ব্যাটারি, কেননা আপনি এর সাথে ৪ হাজার এমএএইচ ব্যাটারি পাচ্ছেন। সাথে থাকছে ১ বছরের ওয়ারেন্টি।
একনজরে Amazon Fire 7 ট্যাবের ফিচারগুলো:

অ্যামাজনের সবচেয়ে বেশী বিক্রি হওয়া ট্যাবের মধ্যে অন্যতম এই মডেলের ট্যাবটি। প্রথমে বলে রাখা ভাল এই ট্যাবটিতে আপনি কোন সিম ব্যবহার করতে পারবেন। অসাধারণ পারফরমেন্সের সাথে পাবেন একটি উজ্জ্বল আইপিএস ডিসপ্লে তাই গেম খেলা, ভিডিও দেখা কিংবা ইন্টারনেট ব্রাউজ সব কিছুই হবে প্রাণবন্ত। মাইক্রো এস-ডি কার্ড ব্যবহার করে এটাতে আপনি ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ বৃদ্ধি করতে পারবেন। এছাড়া ফ্রি অ্যামাজনের ক্লাউড স্টোরেজ তো থাকছেই। এর সাথে পাবেন ৩ মাসের ওয়ারেন্টি।
একনজরে Lenovo Tab 3 ট্যাবের ফিচারগুলো:

এই ট্যাবটি প্রসেসর এবং ডিসপ্লে এর দিক দিয়ে সেরা হলেও র্যাম এবং ক্যামেরার দিক দিয়ে তেমন আহামরি না। তাই আপনার যদি ক্যামেরা বা র্যাম নিয়ে খুঁতখুঁত থাকে তবে এই ট্যাবটি এড়িয়ে যেতে পারেন। ট্যাবটিতে আপনি সিম ব্যবহার এবং থ্রিজি স্পিডের সুযোগ পাচ্ছেন। প্রসেসর পাচ্ছেন মিডিয়াটেকের ১.৩ গিগাহার্জ তাই বলা যায় পারফরমেন্স খুব একটা খারাপ হবে না। সাউন্ডের দিক দিয়েও এটা সেরা। ওয়ারেন্টি পাবেন ১ বছরের।

একনজরে Huawei MediaPad T3 ট্যাবের ফিচারগুলো:
আকর্ষণীয় ডিজাইনের এই ট্যাবটিতে আপনার প্রয়োজনীয় সব ফিচার পাবেন। এই ট্যাবের মূল আকর্ষণ এর ব্যাটারি ৪১০০ এমএএইচ এর ব্যাটারি হওয়ায় চার্জ করা নিয়ে খুব বেশী চিন্তা করতে হবে না। সিম ব্যবহার করার সুবিধা থাকলেও আপনি এটাতে মাইক্রো এস-ডি কার্ড ব্যবহারের সুযোগ পাবেন না। তাই এই ট্যাব ক্রয়ের আগে অবশ্যই এই বিষয়টি ভেবে নিবেন। ট্যাবের সাথে ১ বছরের ওয়ারেন্টি পাবেন।
একনজরে Twinmos MQ718G ট্যাবের ফিচারগুলো:
ফিচার দেখে আশা করি অনুধাবন করতে পারছেন এর পারফরমেন্স। উন্নত প্রসেসর এবং ডিসপ্লের পাশাপাশি পাচ্ছেন সেরা মানের ব্যাটারি ব্যাকআপ। ক্যামেরার ব্যাপারে আপনাকে চিন্তা করতে হবে না কেননা এর পেছনে পাচ্ছেন ৫ মেগাপিক্সেল এবং সামনে ২ মেগাপিক্সেল। সিম ব্যবহার করার সুযোগ থাকছে এই ট্যাবটিতে। সাথে থাকছে ১ বছরের ওয়ারেন্টি।
এই ছিল বর্তমান বাজারে থাকা কম দামে ভাল ট্যাব এর তালিকা। বাজারে বর্তমানে চায়না বিভিন্ন নন-ব্রান্ড ট্যাব পাওয়া যায়। কম দামের মধ্যে ভাল ফিচার এবং কনফিগারেশনের ট্যাব পাওয়া যায়। তবে বুদ্ধিমানের কাজ হল এসব নন-ব্রান্ড চায়না ট্যাব না কেনা। কেননা এসব ট্যাবের স্থায়িত্ব থাকে অনেক কম।

আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত তবে আমি ওয়েব এবং গ্রাফিক্স ডিজাইনার হিসাবে কাজ করি। হৈচৈ বাংলাতে পোষ্ট পড়ার পাশাপাশি লিখার সুবর্ণ সুযোগ পেয়ে ভালোই লাগছে।

hello, আমার লাগবে একটা ট্যাব। লিস্টের ২ নাম্বারটা হলেই হবে। ৫৪৯০ টাকা যেটা, সেটা আমার লাগবে। আমি কেমনে নিতে পারবো?
আমরা আন্তরিকভাবে দু:খিত নূহা। এটা অনেক আগের পোস্ট। আমরা অনেক দিন ধরে কাজ করিনি বলে এই পোস্টটা অনেক পুরনো হয়ে গিয়েছে। এর মাঝে আরো কত নতুন নতুন ট্যাব বেরিয়েছে। যাইহোক, আপনি বাজার থেকে দেখে-শুনে একটা ভাল ট্যাব কিনে নেবেন, প্লিজ।