Cart
No products in the cart.

বিভিন্ন ওয়েবসাইট থেকে ইনকাম করা যায় খুব ছোট ছোট আর সহজ সহজ কাজ করে। না, আপনাকে ফুল টাইম কাজ করতে হবে না। দিনে মাত্র ৫ ঘন্টা কাজ করে এই ডিজিটাল যুগে আপনি ইনকাম করতে পারবেন এই পরিমাণ অর্থ যা আপনার ছোট ছোট প্রয়োজনগুলো মিটিয়ে দেবে। কী কাজ! অনলাইনে বসে সচরাচর আপনি যে কাজগুলো করে থাকেন, এগুলো প্রায় সে-রকমই। আসুন তাহলে ওয়েবসাইটগুলোর সঙ্গে পরিচিত হই।
আরো পড়ুন:
এক নজরে দেখে নিন যা আছে এই লেখায়-

এই ওয়েবসাইটি খুবই মজার। এখানে অ্যাকাউন্ট খুলে ভিডিও টেস্ট সমাপ্ত করার পর আপনি ইমেলে নতুন ভিডিও টেস্টের নোটিফিকেশন পেতে শুরু করবেন। তারা আপনাকে একটা ওয়েবসাইটের রিভিউ বা টেস্ট করার কাজ দেবে আর সেটা সফলভাবে সম্পন্ন করার পাশাপাশি আপনাকে আপনার কম্পিউটারের স্ক্রিন শর্ট তুলে তাদেরকে পাঠাতে হবে। প্রতিটি ওয়েবসাইট টেস্ট করতে ১৫ থেকে ২০ মিনিট সময় লাগবে। মূলত: ওয়েবসাইটি ভিজিট করে টেস্ট করে দেখতে হবে, একজন ইউজারের জন্য ওয়েবসাইটি কতটা গুরুত্বপূর্ণ বা ইউজার ফ্রেন্ডলি। আর প্রতিটি ওয়েবসাইটের টেস্টের জন্য তারা আপনাকে ১০ থেকে ১৫ ডলার বা ১ হাজার টাকা থেকে ১ হাজার ৫০০ টাকা পেমেন্ট দেবে।

এই ওয়েবসাইটি খুব দ্রুত এগোচ্ছে এবং আপনার ইনকামের জন্য তারা প্রতিনিয়তই নতুন নতুন রাস্তা খুলছে। এই ওয়েবসাইটে সবচেয়ে ভাল এবং দ্রুত ইনকামের রাস্তা হচ্ছে তাদের অনেকগুলো অ্যাপের মাঝ থেকে PerkTv সহ যে কোন একটি অ্যাপ ডাউনলোড করে আপনার ঘরে বসে তাদের টিভি দেখতে, যার নাম পার্ক টিভি।
তবে এরা আপনাকে কোন ক্যাশ টাকা না দিয়ে অনলাইন গিফট্ কার্ড দেবে যা দিয়ে আপনি আমাজন, ওয়ালমার্ট, গ্যাপ, স্টারবাক্স, টার্গেটসহ আর অনেকগুলো অনলাইন প্রোডাক্ট সেলিং প্লাটফর্ম থেকে মোবাইল, ট্যাব, ল্যাপটপসহ যে কোন পণ্য কিনতে পারবেন।

এই ওয়েবসাইটি একটা জায়গায় অদ্বিতীয় আর তা হচ্ছে এ ওয়েবসাইটের মাধ্যমে আপনি যে অনলাইন কেনাকাটা করলেই এরা আপনাকে ১০০% কমিশন দিয়ে দেবে। তার মানে আপনি যে টাকার কেনাকাটা করবেন, সে টাকাটাই আবার কমিশন হিসেবে পেয়ে যাবেন। দারুণ না! কিন্তু আপনাকে যদি পুরো টাকাই এরা দিয়ে দেয় তাহলে তাদের ব্যবসা কী! মাথায় ঘুরছে না প্রশ্নটা! তাদের ব্যবসা হচ্ছে হোম পেজে বিভিন্ন কোম্পানীর বিজ্ঞাপন ও প্রোপাইল প্রদর্শন যা থেকে তারা এর থেকে বেশি আয় করে নেয়। এছাড়াও তাদের আরো কিছু ইনকামের রাস্তা রয়েছে যা আপনার না জানলেও চলবে। আপনি কেনাকাটা শুরু করুন আর পুরো টাকাটাই আবার কমিশন হিসেবে ফেরত নিয়ে নিন।

আরো একটি ওয়েবসাইট যা আপনাকে ভিডিও দেখার জন্য পেমেন্ট দেবে। আপনি তাদের ভিডিও দেখবেন আর এ জন্য তারা আপনাকে টাকা দেবে। তবে ভিডিও দেখার বাইরেও গেম খেলাসহ এ ওয়েবসাইট থেকে ইনকাম করার আরো কিছু পথ আছে।

এই ওয়েবসাইটি অনলাইনে তাদের ভিডিও দেখা এবং এফএম রেডিও শোনার আপনাকে পেমেন্ট করবে। তবে এই টিভি এবং রেডিও তাদের নিজস্ব নয়, থার্ড পার্টির যাদের কাছ থেকে তারা পেমেন্ট পায় আর তাদের দর্শক ও শ্রোতাদের পেমেন্ট দেয়।

ভিডিও দেখা, শপিং করা, গেম খেলা, বিভিন্ন অনলাইন প্রতিযোগীতায় অংশ নেয়া সহ আরো নানা ধরণের কাজের জন্য এই ওয়েবসাইটি পেমেন্ট করে থাকে।
ভিডিও দেখা থেকে শুরু করে অনলাইন সার্ভে কিংবা গেম খেলাসহ নানা ধরণের মজার মজার কাজ আছে এই ওয়েবসাইটে যা আপনাকে একই সাথে এগুলো করার জন্য পেমেন্টও করবে। অনলাইনে আপনি যে কাজগুলো সচরাচর এমনিই করে থাকেন, সেগুলোই করে প্রতিদিন এ ওয়েবসাইটে ২৫ থেকে ১০০ ডলার বা ২০০০ টাকা থেকে ৮০০০ টাকা ইনকাম করতে পারবেন।
এছাড়াও এ ওয়েবসাইট থেকে ইনকামের আরো একটি চমকপ্রদ পথ রয়েছে। আর তা হচ্ছে SB Points ফর্মে শপিং করা যা আপনাকে অনলাইনে কেনাকাটার জন্য গিফট্ কার্ড দেবে। আর ওই গিফট্ কার্ড দিয়ে আপনি আমাজান, ওয়ালমার্টসহ আরো কিছু অনলাইন মার্কেটপ্লেস থেকে আপনার নিজের জন্য কেনাকাটা করতে পারবেন।
এই লিস্টটি আরো বড় হতে পারতো। কিন্তু আমরা চাই আপনাদের দ্বিধাদন্ধে না ফেলে আগে শুরু করিয়ে দিতে। তাই এখানে যে অল্প কয়টি ওয়েবসাইট রয়েছে সেখান থেকে যে কোনটিতে অ্যাকাউন্ট খুলে আপনি কাজ করা শুরু করুন। মনে রাখবেন, অনলাইনে ইনকাম করা যেমন সহজ, তেমনই কঠিন। আর আপনার যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে প্রচন্ড ইচ্ছা শক্তি আর লেগে থাকার মানসিকতা। ভাল থাকুন…. বেশি বেশি আয় করুন……………

আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং-এ অধ্যায়নরত। হৈচৈ বাংলা ওয়েবসাইটে মাঝে মধ্যে শখের বশে লিখি; যদিও টেকনোলোজি আমার পড়াশুনার সঙ্গে সম্পৃক্ত, তবু যে কোন বিষয়েই লিখতে ভাল লাগে।

উল্লেখিত সাইটগুলো কতোটা নির্ভরযোগ্য? আর সময় কেমন দিতে হয়? কয়েকটা পিটিসি সাইটে কাজ করে আমি হতাস হয়েছি।কারন ঐগুলো থেকে খুব সামান্যই টাকা পাওয়া যায়।
এখানকার সাইটগুলো সম্পূর্ণ নির্ভরযোগ্য। তবে একটা সমস্যা হচ্ছে, পেমেন্ট মেথড। যেটাতেই কাজ করবেন, পেমেন্ট মেথড দেখে নেবেন। যদি ওদের দেয়া পেমেন্ট মেথডে আপনার জন্য কোন সমস্যা না থাকে, তবেই কাজ করবেন।
পিটিসি সাইট থেকে খুব সামান্যই ইনকাম হয়, এটা তাদের জন্য যাদের আর কিছু করার নেই। আপনার যদি কোন না কোন কাজের কোয়ালিটি থাকে, তাহলে আপওয়ার্ক কিংবা ফাইভারে কাজ করতে পারেন। এগুলোতে অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া, পেমেন্ট মেথড এবং কাজ পাওয়ার জন্যে যা যা করা উচিৎ সে-সব সম্পর্কে আমাদের ওয়েবসাইটে বিস্তারিত দেয়া আছে।
পিটিসি সাইট থেকে খুব সামান্যই ইনকাম হয়, এটা তাদের জন্য যাদের আর কিছু করার নেই।……. এটা দিয়ে কি বুঝাতে চাইছেন? দয়া করে বলবেন?
এটার মানে হচ্ছে, আউটসোর্সিং মার্কেটপ্লেসে কাজ করার জন্য যাদের বিশেষ কোন যোগ্যতা নেই, তাদের জন্যে পিটিসি সাইট। আরো ক্লিয়ার করার জন্যে বলা যায়, আপওয়ার্ক, ফাইভার কিংবা অন্যান্য মার্কেটপ্লেসে কাজ করতে হলে কিছু না কিছু যোগ্যতা ও অভিজ্ঞতার প্রয়োজন হয়। যাদের ওই ধরণের কোন যোগ্যতা বা অভিজ্ঞতা নেই, তারা কি কাজ করবে না! তারাও কাজ করবে এবং তারা কাজ করবে পিটিসি সাইটগুলোতে, যেখানে আয়ের পরিমাণ খুবই কম।
ধন্যবাদ বুঝিয়ে বলার জন্য।
বেকারদের কাজে আসবে।।।।
ধন্যবাদ, জেসিকা জেসমিন। যারা ছোটখাট কাজের মাধ্যমে অনলাইনে আয় করতে চায়, তাদের জন্যে দারুণ উপকারী একটি লেখা। আশা করি, এই লেখাটি পড়ে অনেকেই তাদের কাংখিত কাজ সম্পর্কে জানবে ও কাজের মাধ্যম খুঁজে পাবে। সেই সাথে আরো আশা করি যে ভবিষ্যতেও এ রকম উপকারী লেখা উপহার দেবেন।
ছোট ছোট কাজ করে আয় করার এই ওয়েবসাইটগুলো নিয়ে লেখা এই পোস্টটির জন্যে ধন্যবাদ। পোস্টটির মাধ্যমে অনেকেই অনলাইনে কাজ করার উৎসাহ পাবে।
খুব ভালো লিখেছেন, অনেক গোছানো এবং তথ্য বহুল লেখা। যারা ছোট ছোট কাজের মাধ্যমে আয় করতে চায়, তাদের জন্যে অত্যন্ত উপকারী হবে লেখাটি।
নাইস পোস্ট, যারা বড় বড় কাজ করার জন্যে নিজেদের এখনো তৈরি করে নিতে পারেননি, তাদের জন্যে অত্যন্ত উপকারী একটি পোস্ট যা পড়ে অনেকেই ছোট ছোট কাজের মাধ্যমে আয় করার চিন্তা-ভাবনা করতে পারেন।