Cart
No products in the cart.

মাইক্রোসফট্ ওয়ার্ডে পুরনো কোনও ফাইল ওপেন করে নতুন করে কিছু কাজ করেছেন। এরপর ফাইলটি সেভ দিতে গিয়ে এমন একটা মেসেজ পেলেন-
Word cannot complete the save due to a file permission error.
অনেক সময় নতুন কোনও ফাইল খুলে কাজ করার পর সেভ দিতে গিয়েও এ সমস্যার মুখোমুখি হতে হয়। কিন্তু কেন?
যদিও লেখা রয়েছে ফাইল পারমিশন এরোরের কারণে সেভ করা যাচ্ছে না, তবু এটা কেন হয়, সেটা জানা দরকার নয় কি? আসুন, আজ জানা যাক ফাইল পারমিশন এরোর কেন হয় আর এর থেকে উত্তরণের উপায় কি, কিভাবে এই ওয়ার্ডে ফাইল সেভিং সমস্যার সমাধান করা যায়।
মাইক্রোসফট্ ওয়ার্ডে ফাইল সেভিং সমস্যার কারণ
মাইক্রোসফট্ বা এমএস ওয়ার্ডে লেখা-লেখি করার অনেক মজা আছে। যেমন, এমএস ওয়ার্ড এর ৩০টি শর্টকাট আমাদের কাজকে অনেক সহজ করে দেয়। কিন্তু এই সেভিং এরোর আমাদের কাজের মজা যেমন নষ্ট করে, তেমনই কাজকে করে তোলে কঠিন।
আপনার মতো এই এরোরের মুখোমুখি হয়েছে এবং হচ্ছে অসংখ্য মাইক্রোসফট্ ওয়ার্ড ইউজার। বিশেষ করে, যখন তারা কোনও ফাইল আপডেট করে সেভ দিতে যাচ্ছে, তখনই এই এরোর মেসেজটি দেখতে পাচ্ছে। আসুন, দেখে নেই কি কি কারণে এই এরোর দেখায়-

মাইক্রোসফট্ ওয়ার্ডে ফাইল সেভিং সমস্যার সমাধান
আপনি যদি ওয়ার্ড ফাইল সেভ করতে গিয়ে উপরোক্ত মেসেজটি পান, তবে যতবারই চেষ্টা করুন না, কিছুতেই আর সেভ করতে পারবেন না। তাহলে কি করবেন?
সমাধান খুঁজে নেবেন।
হুম, এই সমস্যারও সহজ সমাধান রয়েছে। আসুন, সেগুলো জানা যাক-


আশা করি, উপরোক্ত উপায়গুলো ব্যবহার করে মাইক্রোসফট্ ওয়ার্ডে ফাইল সেভিং সমস্যার সমাধান হয়ে যাবে। এরপরও যদি না হয়, তবে হয় Open and Repair অপশন থেকে রিপেয়ার করে নিন অথবা নতুন করে উইন্ডোজ সেট-আপ দিয়ে দিন।

আমি টঙ্গী সরকারি কলেজে ইংরেজী সাহিত্যে অনার্স পড়ছি। বইয়ের পোকা হিসেবে বন্ধু-বান্ধবের কাছে ব্যাপক দূর্ণাম রয়েছে। একজন নির্ভেজাল মানুষ হিসেবে নিজেকেই নিজের চারিত্রিক সদনপত্র দিয়ে রেখেছি।
