Cart
No products in the cart.

বিশ্বের অন্যতম গবেষণাকারী প্রতিষ্ঠান রেডিক্যাটির মতে, ২০১৭ সালে ২৯শে ডিসেম্বর পর্যন্ত ইমেইল অ্যাকাউন্ট বেড়ে দাড়িয়েছে ৪.৯ বিলিয়ন। আর বর্তমানে সারা বিশ্বে ইমেইল ব্যবহারকারীর সংখ্যা ২.৭ বিলিয়ন। বলা বাহুল্য যে, ইমেইল মার্কেটিং এখন পর্যন্ত সবচেয়ে সহজ এবং সবচেয়ে বেশী গ্রহনযোগ্য পথ, যেটার মাধ্যমে আপনি পরিশ্রম করে টাকা উপার্জণ করতে সক্ষম হবেন।
সক্রিয় ইমেইল ব্যবহারকারীরা তাদের ব্রেকফাস্ট বা শাওয়ারের তুলনায় ইমেইলগুলি বেশী পড়ে থাকেন এবং সেগুলোর প্রতিক্রিয়া জানান। অন্যান্য বিপনণের তুলনায় ইমেইলগুলি গ্রাহকদের ইনবক্সে থাকে এবং অতিরিক্ত খরচ ছাড়াই ইমেইলগুলি বার বার পড়া যায় এবং ক্লিক করা যায়।
আমি যদি আপনাকে বলি, ইমেইল মার্কেটিং কেন এত গুরুত্বপূর্ণ এবং কিভাবে ইমেইল মার্কেটিং থেকে ২০২০ সালে অনেক আয় করা যাচ্ছে, তাহলে আপনাকে আমার লেখাটি বিস্তারিত পড়তে হবে। বুঝতে হবে কেন ইমেইল মার্কেটিং গুরুত্বপূর্ণ এবং এই সেক্টর থেকে কিভাবে আয় করা সম্ভব।

এখানে একটি জনপ্রিয় ব্লগ ট্রাফিক বিশ্লেষণ দেওয়া হচ্ছে যেটাতে প্রতি মাসে ৩.৯ মিলিয়ন পরিমাণ ভিজিটরস পরিদর্শন করে থাকে এবং গড়ে প্রতি মাসে $৩৩২০০০ ডলার বা ২ কোটি ৭৫ লক্ষ ৫৬ হাজার টাকা আয় করে থাকে।
এখন, ট্রাফিক সূত্র বিশ্লেষণ করা যাক, যাতে অনুমান হিসেবে প্রতিটি চ্যানেলে কত খরচ হয়।
এ ব্লগের এসইও প্রতি মাসে ২.৯ বিলিয়ন ভিজিট তৈরী করে, যার গুণগত মান এবং সরঞ্জামাদির জন্য তাদের প্রতি মাসে $ ৯০০০ ডলার বা ৯ লক্ষ ৪৭ হাজার টাকা খরচ হয়। অন্যদিকে ইমেইল, ১৯৯ ডলারের জন্য প্রতি মাসে ২৩ লাখ গ্রাহকের জন্য প্রতি মাসে ৮২.২ হাজার বার ভিজিট করে থাকে।
কাজেই, আপনি যদি ইমেইল মার্কেটিং থেকে আয় করতে চান, তবে এ বছরেই শুরু করা আপনার জন্যে বুদ্ধিমানের কাজ হবে। সুতরাং, আউটসোর্সিং এর জন্য সেরা ওয়েবসাইটগুলো থেকে বেছে নিয়ে যে কোনটিতে কিংবা একের অধিক ওয়েবসাইটে কাজ করা শুরু করুন।

আমি একজন আর্টিকেল রাইটার। আর্টিকেল লেখার মাধ্যমে অনেক জানা-অজানা গুরুত্বপূর্ণ তথ্যগুলো সবার কাছে তুলে ধরতে চাই।
