Cart
No products in the cart.

শিরোনামটা দেখে আশ্চর্য হওয়ার কিছু নেই, বরং আপ্লুত হতে পারেন; হওয়াই উচিৎ। কারণ, সত্যিকার অর্থেই শুধুমাত্র আর্টিকেল লিখে আয়, তাও আবার এ রকম একটা মোটা অংক, ভাবা যায়! না, শুধু ভাবা যায় না, করাও যায়; অনেকেই করছেন। আপনি কেন নন?
কারণ, আপনার হয়তো জানা নেই যে আর্টিকেল লিখে আয় করা যায়, শুধু ৫০ হাজার কেন, লক্ষাধিক টাকা আয় করা সম্ভব । কিংবা আপনি হয়তো জানেন, কিন্তু তৈরি নন। কিংবা আর্টিকেল রাইটিং কিভাবে শুরু করতে হবে, আর কোথা থেকে শুরু করতে হবে, এ নিয়ে রয়েছে সংশয়। ইস! যদি আগে জানতেন, এতদিনে হয়তো সব সংশয়, সীমাবদ্ধতা কাটিয়ে তৈরি হয়ে যেতেন আর এখন হয়তো ৫০ হাজার কেন, তারও বেশি আয় করতেন প্রতি মাসে। কিভাবে? পড়তে থাকুন-

এক নজরে দেখে নিন যা আছে এই লেখায়-
এখানে এমন কয়েকটি ওয়েবসাইটের সাথে আপনার পরিচয় করিয়ে দেবো, যারা প্রতি লেখার জন্য ২৫ ডলার থেকে ৫০০ ডলার পর্যন্ত অর্থ্যাৎ ২ হাজার টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত লেখক সন্মানী দিয়ে থাকে। এমন সাইট রয়েছে যেখানে একটা মাত্র আর্টিকেল লিখেই পাওয়া যায় ৫০০ ডলার বা ৩৫ হাজার টাকা। যদিও আপনার পক্ষে হয়তো প্রতিদিনই একটা করে আর্টিকেল লেখা সম্ভব, তবু আমি ধরে নিলাম একটা আর্টিকেল লিখতে আপনার ২ দিন লেগে যাবে। তাতেই মাসে আপনার আর্টিকেল লেখা হবে ১৫টি। আর ২৫ থেকে ৫০০ ডলার নয়, ধরে নিলাম আপনি গড়ে মাত্র ৫০ ডলার করে পাবেন। হিসেব করে দেখুন ১৫ X ৫০ ডলারে কত হয়। পেয়ে গেছেন, তাই না? ৭৫০ ডলার, তাই তো?
ডলারের দাম যেহেতু সচরাচর ৭২ থেকে মোটামুটি ৮৫ পর্যন্ত উঠা-নামা করে, আমরা গড় হিসেবে প্রতি ডলারের দাম ৭৫ টাকা ধরি, কি বলেন? তাহলে, ৭৫০ ডলারে কত হয়? ৫৬, ২৫০ টাকা যেটাকে আমি ৫০ হাজার বলেছি লেখাটির শিরোনামে। ভুল বলেছি?
আর্টিকেল লিখে আয় করার উপায় জানতে লেখাটা শেষ পর্যন্ত ভাল করে পড়ুন এবং প্রত্যেকটা ওয়েবসাইটে গিয়ে আরো বিস্তারিত জানুন এবং যাচাই করুন আসলেই তারা এত টাকা সন্মানি দেয় কিনা। আপনার সন্দেহ দূর করার জন্য আমি স্ক্রিন শট নিয়ে প্রতিটি আর্টেকেল লেখার সন্মানির অংকটা লাল রং এর বৃত্ত দিয়ে মার্ক করে দিয়েছি।
‘কলেজ হিউমার’ মূলত আমেরিকার নিউইয়র্ক সিটির বিখ্যাত এন্টারটেইনমেন্ট কোম্পানী ‘কলেজ হিউমার মিডিয়া’র একটি অনলাইন পোর্টাল। দুই কলেজ বন্ধু মিলে ১৯৯৯ সালে এই পোর্টালটি চালু করে। পোর্টালটির মূল বিষয় বস্তুর মধ্যে রয়েছে কলেজ জীবনের আনন্দ-কৌতুক, ভিডিও, ছবি, লাইফ স্টাইল ইত্যাদি।
এখানে প্রতিটি এক পৃষ্টার ছোট আর্টিকেলের জন্য ৩৫ ডলার, প্রায় ২৬২৫ টাকা আর একের অধিক পৃষ্টার বড় আর্টিকেলের জন্য ৫০ ডলার, প্রায় ৩৭৫০ টাকা প্রদান করা হয়।

কি লিখবেন:
কিভাবে লিখবেন-
ওয়াও উইমেন-এর একটা চমৎকার দিক হচ্ছে, তারা মহিলাদের প্রাধান্য দেয়, প্রমোট করে, লেখার জন্য উৎসাহ-উদ্দীপণার যোগান দেয়। তার মানে আবার এ নয় যে, পুরুষরা লিখতে পারবে না, তারাও লেখার জন্য অনুমতিপ্রাপ্ত। তবে লেখার বিষয়বস্তু হতে হবে মহিলাদের জন্য।
ওয়াও উইমেনের মূল উদ্দেশ্যই হচ্ছে মহিলাদেরকে লেখালেখিতে এক্সপার্ট করে তোলা, তাই তাদের আর্টিকেলগুলোর বেশিরভাগই লেখালেখি বিষয়ক। এ সাইটটি মূলত লেখক তৈরি করার কারখানা। এখানে লিখে শুরুর দিকে প্রতি লেখার জন্য ৫০ ডলার বা ৩৭৫০ টাকা এবং পরবর্তীতে ৭৫ ডলার বা ৫৬২৫ টাকা দেয়া হয়।

কি লিখবেন-
কিভাবে লিখবেন-
ওয়ার্ক অনলাইন ব্লগ লন্ডনের অন্যতম প্রতিষ্ঠিত কোম্পানী Gadgitech Ltd এর একটি সিস্টার কনসার্ন। লেখক, প্রিলেন্সার, ব্লগার এবং অনলাইন ক্যারিয়ার ও অনলাইন ব্যবসা নিয়ে কাজ করেন যারা, তাদের জন্য একটি উপযুক্ত সাইট হল ওয়ার্ক অনলাইন ব্লগ। এই ব্লগে কমপক্ষে ১৫০০ ওয়ার্ডের একটা আর্টিকেল লিখলে প্রতি আর্টিকেলের জন্য আপনাকে সন্মানি দেয়া হবে ৫০ ডলার। আমাদের টাকায় যা প্রায় ৩৭২৫ টাকা।

কি লিখবেন-
কিভাবে লিখবেন-
লিস্ট ভার্স আমেরিকার একটি টপ লিস্টেট সাইট যারা মূলত টপ টেন লিস্টিং করে থাকে। এখানে একটা লিস্টিং আর্টিকেল পাবলিশ করলেই পাবেন ১০০ ডলার। প্রায় ৭ হাজার ৫০০ টাকা।

এখানে লেখার জন্য আপনাকে এক্সপার্ট হতে হবে না। ইংরেজীতে মোটামুটি ভাল হতে হবে, সেন্স অব হিউমার থাকতে হবে, আর থাকতে হবে অস্বাভাবিক, যা সচরাচর ঘটে না এমন জিনিসের প্রতি আপনার ঐকান্তিক ভালবাসা।
কি লিখবেন-
কিভাবে লিখবেন-
শুধু এ সাইটই নয়, প্রায় সব ওয়েভসাইটেরই পেমেন্ট অপশন পে-পাল। পে-পাল অ্যাকাউন্ট না থাকলে অনেক সাইটেই আপনি লিখতে পারবেন না। কি করবেন তাহলে? উপায় আছে, আস্তে আস্তে জানবেন। আমাদের সাথেই থাকুন, আমাদের সাইটটি বুকমার্ক করে রাখুন, কাজে দেবে।
আর্টিকেল লিখে আয় করার উপায় নিয়ে এ লেখার ১ম পর্ব এখানেই থাকুক। পরবর্তী পর্বে পাবেন আরো অনেকগুলো গুরুত্বর্পূর্ণ সাইটের ঠিকানা যেগুলোতে লেখালেখি করে আপনি নি:সন্দেহে আয় করতে পারবেন মাসে কমপক্ষে ৫০ হাজার টাকা। আপনি যদি নিজেকে পুরোপুরি প্রস্তুত করে নেন, আর এটাকেই গ্রহণ করেন নিজের পেশা হিসেবে, তাহলে ৫০ হাজার নয়, আয় করতে পারবেন তারচেয়েও অনেক বেশি।
কিভাবে?
ফ্রিল্যান্সিং করার সেরা কিছু ওয়েবসাইট এর মধ্যে প্রত্যেকটিতেই প্রচুর আর্টিকেল রাইটিংয়ের কাজ রয়েছে। এগুলোতে এমন অনেক রাইটার রয়েছেন যারা কেবল লেখা-লেখি করেই মাসে লক্ষাধিক টাকা আয় করছেন। আপনিও পারবেন, শুধু দরকার আগ্রহ আর কাজের প্রতি মনোযোগ।
এ লেখাটি শেয়ার করতে ভুলবেন না যেন। আপনার চারপাশের পরিচিতজনরা যদি চেষ্টা শুরু করে, সেটা আপনার জন্য লাভই হবে। আইডিয়া শেয়ার করতে পারবেন, একজন আরেকজনকে সহযোগীতা করতে পারবেন।

আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং-এ অধ্যায়নরত। হৈচৈ বাংলা ওয়েবসাইটে মাঝে মধ্যে শখের বশে লিখি; যদিও টেকনোলোজি আমার পড়াশুনার সঙ্গে সম্পৃক্ত, তবু যে কোন বিষয়েই লিখতে ভাল লাগে।

আমি লিখতে চাই। কারণ আমি কবিতা, অনুকাব্য উপন্যাস ইত্যাদি লিখতে পারি। প্লিজ হেল্প মি।
আমি এখানে কাজ করতে চাই কিন্তু কিভাবে করবো?