Cart
No products in the cart.

শিরোনামটা দেখে আশ্চর্য হওয়ার কিছু নেই, বরং আপ্লুত হতে পারেন; হওয়াই উচিৎ। কারণ, সত্যিকার অর্থেই শুধুমাত্র আর্টিকেল লিখে আয়, তাও আবার এ রকম একটা মোটা অংক, ভাবা যায়! না, শুধু ভাবা যায় না, করাও যায়; অনেকেই করছেন। আপনি কেন নন?
কারণ, আপনার হয়তো জানা নেই যে আর্টিকেল লিখে আয় করা যায়, শুধু ৫০ হাজার কেন, লক্ষাধিক টাকা আয় করা সম্ভব । কিংবা আপনি হয়তো জানেন, কিন্তু তৈরি নন। কিংবা আর্টিকেল রাইটিং কিভাবে শুরু করতে হবে, আর কোথা থেকে শুরু করতে হবে, এ নিয়ে রয়েছে সংশয়। ইস! যদি আগে জানতেন, এতদিনে হয়তো সব সংশয়, সীমাবদ্ধতা কাটিয়ে তৈরি হয়ে যেতেন আর এখন হয়তো ৫০ হাজার কেন, তারও বেশি আয় করতেন প্রতি মাসে। কিভাবে? পড়তে থাকুন-

এক নজরে দেখে নিন যা আছে এই লেখায়-
এখানে এমন কয়েকটি ওয়েবসাইটের সাথে আপনার পরিচয় করিয়ে দেবো, যারা প্রতি লেখার জন্য ২৫ ডলার থেকে ৫০০ ডলার পর্যন্ত অর্থ্যাৎ ২ হাজার টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত লেখক সন্মানী দিয়ে থাকে। এমন সাইট রয়েছে যেখানে একটা মাত্র আর্টিকেল লিখেই পাওয়া যায় ৫০০ ডলার বা ৩৫ হাজার টাকা। যদিও আপনার পক্ষে হয়তো প্রতিদিনই একটা করে আর্টিকেল লেখা সম্ভব, তবু আমি ধরে নিলাম একটা আর্টিকেল লিখতে আপনার ২ দিন লেগে যাবে। তাতেই মাসে আপনার আর্টিকেল লেখা হবে ১৫টি। আর ২৫ থেকে ৫০০ ডলার নয়, ধরে নিলাম আপনি গড়ে মাত্র ৫০ ডলার করে পাবেন। হিসেব করে দেখুন ১৫ X ৫০ ডলারে কত হয়। পেয়ে গেছেন, তাই না? ৭৫০ ডলার, তাই তো?
ডলারের দাম যেহেতু সচরাচর ৭২ থেকে মোটামুটি ৮৫ পর্যন্ত উঠা-নামা করে, আমরা গড় হিসেবে প্রতি ডলারের দাম ৭৫ টাকা ধরি, কি বলেন? তাহলে, ৭৫০ ডলারে কত হয়? ৫৬, ২৫০ টাকা যেটাকে আমি ৫০ হাজার বলেছি লেখাটির শিরোনামে। ভুল বলেছি?
আর্টিকেল লিখে আয় করার উপায় জানতে লেখাটা শেষ পর্যন্ত ভাল করে পড়ুন এবং প্রত্যেকটা ওয়েবসাইটে গিয়ে আরো বিস্তারিত জানুন এবং যাচাই করুন আসলেই তারা এত টাকা সন্মানি দেয় কিনা। আপনার সন্দেহ দূর করার জন্য আমি স্ক্রিন শট নিয়ে প্রতিটি আর্টেকেল লেখার সন্মানির অংকটা লাল রং এর বৃত্ত দিয়ে মার্ক করে দিয়েছি।
‘কলেজ হিউমার’ মূলত আমেরিকার নিউইয়র্ক সিটির বিখ্যাত এন্টারটেইনমেন্ট কোম্পানী ‘কলেজ হিউমার মিডিয়া’র একটি অনলাইন পোর্টাল। দুই কলেজ বন্ধু মিলে ১৯৯৯ সালে এই পোর্টালটি চালু করে। পোর্টালটির মূল বিষয় বস্তুর মধ্যে রয়েছে কলেজ জীবনের আনন্দ-কৌতুক, ভিডিও, ছবি, লাইফ স্টাইল ইত্যাদি।
এখানে প্রতিটি এক পৃষ্টার ছোট আর্টিকেলের জন্য ৩৫ ডলার, প্রায় ২৬২৫ টাকা আর একের অধিক পৃষ্টার বড় আর্টিকেলের জন্য ৫০ ডলার, প্রায় ৩৭৫০ টাকা প্রদান করা হয়।

কি লিখবেন:
কিভাবে লিখবেন-
ওয়াও উইমেন-এর একটা চমৎকার দিক হচ্ছে, তারা মহিলাদের প্রাধান্য দেয়, প্রমোট করে, লেখার জন্য উৎসাহ-উদ্দীপণার যোগান দেয়। তার মানে আবার এ নয় যে, পুরুষরা লিখতে পারবে না, তারাও লেখার জন্য অনুমতিপ্রাপ্ত। তবে লেখার বিষয়বস্তু হতে হবে মহিলাদের জন্য।
ওয়াও উইমেনের মূল উদ্দেশ্যই হচ্ছে মহিলাদেরকে লেখালেখিতে এক্সপার্ট করে তোলা, তাই তাদের আর্টিকেলগুলোর বেশিরভাগই লেখালেখি বিষয়ক। এ সাইটটি মূলত লেখক তৈরি করার কারখানা। এখানে লিখে শুরুর দিকে প্রতি লেখার জন্য ৫০ ডলার বা ৩৭৫০ টাকা এবং পরবর্তীতে ৭৫ ডলার বা ৫৬২৫ টাকা দেয়া হয়।

কি লিখবেন-
কিভাবে লিখবেন-
ওয়ার্ক অনলাইন ব্লগ লন্ডনের অন্যতম প্রতিষ্ঠিত কোম্পানী Gadgitech Ltd এর একটি সিস্টার কনসার্ন। লেখক, প্রিলেন্সার, ব্লগার এবং অনলাইন ক্যারিয়ার ও অনলাইন ব্যবসা নিয়ে কাজ করেন যারা, তাদের জন্য একটি উপযুক্ত সাইট হল ওয়ার্ক অনলাইন ব্লগ। এই ব্লগে কমপক্ষে ১৫০০ ওয়ার্ডের একটা আর্টিকেল লিখলে প্রতি আর্টিকেলের জন্য আপনাকে সন্মানি দেয়া হবে ৫০ ডলার। আমাদের টাকায় যা প্রায় ৩৭২৫ টাকা।

কি লিখবেন-
কিভাবে লিখবেন-
লিস্ট ভার্স আমেরিকার একটি টপ লিস্টেট সাইট যারা মূলত টপ টেন লিস্টিং করে থাকে। এখানে একটা লিস্টিং আর্টিকেল পাবলিশ করলেই পাবেন ১০০ ডলার। প্রায় ৭ হাজার ৫০০ টাকা।

এখানে লেখার জন্য আপনাকে এক্সপার্ট হতে হবে না। ইংরেজীতে মোটামুটি ভাল হতে হবে, সেন্স অব হিউমার থাকতে হবে, আর থাকতে হবে অস্বাভাবিক, যা সচরাচর ঘটে না এমন জিনিসের প্রতি আপনার ঐকান্তিক ভালবাসা।
কি লিখবেন-
কিভাবে লিখবেন-
শুধু এ সাইটই নয়, প্রায় সব ওয়েভসাইটেরই পেমেন্ট অপশন পে-পাল। পে-পাল অ্যাকাউন্ট না থাকলে অনেক সাইটেই আপনি লিখতে পারবেন না। কি করবেন তাহলে? উপায় আছে, আস্তে আস্তে জানবেন। আমাদের সাথেই থাকুন, আমাদের সাইটটি বুকমার্ক করে রাখুন, কাজে দেবে।
আর্টিকেল লিখে আয় করার উপায় নিয়ে এ লেখার ১ম পর্ব এখানেই থাকুক। পরবর্তী পর্বে পাবেন আরো অনেকগুলো গুরুত্বর্পূর্ণ সাইটের ঠিকানা যেগুলোতে লেখালেখি করে আপনি নি:সন্দেহে আয় করতে পারবেন মাসে কমপক্ষে ৫০ হাজার টাকা। আপনি যদি নিজেকে পুরোপুরি প্রস্তুত করে নেন, আর এটাকেই গ্রহণ করেন নিজের পেশা হিসেবে, তাহলে ৫০ হাজার নয়, আয় করতে পারবেন তারচেয়েও অনেক বেশি।
কিভাবে?
ফ্রিল্যান্সিং করার সেরা কিছু ওয়েবসাইট এর মধ্যে প্রত্যেকটিতেই প্রচুর আর্টিকেল রাইটিংয়ের কাজ রয়েছে। এগুলোতে এমন অনেক রাইটার রয়েছেন যারা কেবল লেখা-লেখি করেই মাসে লক্ষাধিক টাকা আয় করছেন। আপনিও পারবেন, শুধু দরকার আগ্রহ আর কাজের প্রতি মনোযোগ।
এ লেখাটি শেয়ার করতে ভুলবেন না যেন। আপনার চারপাশের পরিচিতজনরা যদি চেষ্টা শুরু করে, সেটা আপনার জন্য লাভই হবে। আইডিয়া শেয়ার করতে পারবেন, একজন আরেকজনকে সহযোগীতা করতে পারবেন।

আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং-এ অধ্যায়নরত। হৈচৈ বাংলা ওয়েবসাইটে মাঝে মধ্যে শখের বশে লিখি; যদিও টেকনোলোজি আমার পড়াশুনার সঙ্গে সম্পৃক্ত, তবু যে কোন বিষয়েই লিখতে ভাল লাগে।

Well done brother
Need more information, easiest way to earn, article writing is not easy for normal people.
We are delighted to provide you more information. Why don’t you visit the source pages for having more information you need? Moreover, a post in 3 parts on how to write article has been linked with this one. Hope you have also read those which are highly helpful to make one easy to write article. What you exactly need is just English skills & research capabilities on a topic you want to write with.
Really awesome & helpful for newcomer or experienced people who want writing article & earn money at home. Thanks for giving us a wonderful clue.
Thanks
Arman.
Thanks for your wonderful opinion & being with Tech Trainee. Hope you will get the great help in making money by writing articles online.
Is there any site from where i can earn by writing bangla article or stories?
You should contact with Bangla newspapers for having this opportunity. We are also looking for some writers for having bangla articles for our blog. If you can prove that you are capable to write in a way we exactly want, you can contact us by using the contact form of our blog, BN Tech Trainee.
দাদা, বাংলায় লিখলে চলবে? নাকি সবকিছুই English এ লিখতে হবে?
এখানে যে সাইটগুলো সম্পর্কে লেখা হয়েছে সেগুলোর সবক’টির ভাষাই ইংলিশ। সুতরাং, এগুলোতে লিখতে হলে ইংলিশেই লিখতে হবে। আপনি যদি বাংলায় লিখতে চান, তবে আমাদের সাইটে বাংলায় আর্টিকেল লিখতে পারেন এবং বিকাশে পেমেন্ট নিতে পারেন।
আমি বাংলাতে লিখতে পারি, যে কোন বিষয়ে । আমি আপনাদের সাইটে লিখতে চাই। আশা করি খুব ভালো কাজ করতে পারবো। আপনার নিকট থেকে সাহায্য ও উপযুক্ত তথ্য পাওয়ার আশায় রইলাম ।
আমাদের সাইটে লেখার আগ্রহ প্রকাশের জন্যে আপনাকে ধন্যবাদ, নাসিম হোসাইন।
আপনি কি বিশেষ কিছু বিষয়ে লিখতে চান, নাকি কি যে কোনও টপিকে লিখতে পারবেন? আমাদের সাইটের ক্যাটেগরিগুলো দেখে জানান আপনি কোন কোন ক্যাটেগরিতে লিখতে চান। তাহলে, আমরা সে-সব ক্যাটেগরিতেই আপনাকে টপিক দেবো যেগুলোতে আপনি স্বাচ্ছন্দ্যবোধ করবেন। আর যদি যে কোনও বিষয়েই লিখতে চান, তাহলে তো কোন কথাই নেই; সেটাই সবচেয়ে ভাল।
কিভাবে আপনার সাইটে লিখবো, লিংক দেন আপনার সাইটের।
ভাই, এই পোস্টটি কিন্তু আমাদের সাইটে লিখার জন্যে নয়, বরং কিছু ইংরেজী ওয়েবসাইটে লিখার জন্যে। আমাদের সাইট বাংলায় আর এখানে লেখার জন্যে কিছু নিয়ম-কানুন রয়েছে যেগুলোর লিংক এই লেখায় দিতে পারছি না। আপনি বরং আমাদের ফেসবুক পেজ এ এসে ইনবক্সে যোগাযোগ করুন, সেখানেই আপনাকে প্রয়োজনীয় লিংকগুলো দেয়া হবে।
What language, Bengali or English, should we use to write this type of articles?
Hello Rakhi,
As all these websites in English, you must write in this international language. If you are willing to write in Bengali, you can contact with some Bangla online portal.
আমার মত করে কোন লেখা লিখতে হবে? নাকি কোন ক্লাইয়েন্টের লেখা লিখতে হবে?
যে-সব ওয়েবসাইটগুলো সম্পর্কে বলা হয়েছে সেগুলোতে আপনার মত করেই লিখতে হবে। এখানে কোন ক্লায়েন্ট নেই। আপনি যদি লিখেন আর ওদের পছন্দ হয় এবং লেখা ছাপায় তাহলেই আপনি টাকা পাবেন। ক্লায়েন্টের জন্য লিখতে হয় আউটসোর্সিং এর ওয়েবসাইটগুলোতে। ওই সব সাইটে আপনাকে আগে অ্যাকাউন্ট খুলতে হবে এরপর ক্লায়েন্টের দেয়া জব পোস্টে আবেদন করতে হবে। এরপর ক্লায়েন্ট যদি আপনাকে কাজ দেয়, তাহলে কাজ শেষ করে টাকা পাবেন। ওয়েবসাইটগুলোতে ক্লায়েন্ট আপনাকে টপিক বলে দেবে। ওই টপিকের উপর অনলাইন রিসার্চ করে আপনাকে আর্টিকেল লিখে দিতে হবে। কিন্তু এখানে আপনি যে-সব ওয়েবসাইটগুলো সম্পর্কে জেনেছেন, সেগুলোতে লিখতে হলে আপনার মত করেই লিখতে হবে।