Cart
No products in the cart.

রমজানের ফজিলতপূর্ণ অনেক আমল রয়েছে। সেগুলো থেকে বাছাই করা সবচেয়ে গুরুত্বপূর্ণ ৩০টি আমল নিয়ে Apps Market BD তৈরি করেছে খুবই উপকারি একটি অ্যাপ। অ্যাপটি ব্যবহার করে রমযানের গুরুত্বপূর্ণ আমলগুলো সম্পর্কে জেনে নিতে পারেন।
আমরা সকলেই রোযা রাখি, তবে সকলে রোযার হক পুরোপুরি আদায় করতে পারি না। কিছুটা ব্যস্ততা, কিছুটা আলসেমী আর অনেকটাই না-জানা আমাদের এই রোযার মাসে অনেক আমল থেকে বঞ্চিত করছে।
রোযার আমল সম্পর্কে বিভিন্নভাবে বয়ান হয় ঠিকই, আমরাও মন দিয়ে শুনি। কিন্তু বয়ান শেষে সবগুলো আমলের কথা আমাদের মনে থাকে না। আর এত এত আমলের কথা মুখস্ত করে রাখাটাও সম্ভব হয়ে ওঠে না।
আমাদের সকলের হাতেই স্মার্টফোন আছে আর আমরা যদি আমাদের ফোনে এই অ্যাপটি ইনস্টল করে নেই, তবে আমাদের আর আমলগুলো মুখস্ত করে রাখতে হবে না। কাজের ফাঁকে ফাঁকে অ্যাপটি ওপেন করে একটি করে আমল জেনে নিলেই হবে। দিনে যদি অন্তত একটি আমলা পুরা করা যায় তো মাসে ৩০টি আমল অনায়াসে শেষ করা যাবে।
সুতরাং, রমযানের গুরুত্বপূর্ণ আমলগুলো সম্পর্কে জানতে নিচের লিংকে ক্লিক করে অ্যাপটি ইনস্টল করে নিন।

আপনি যদি চান যে আপনার বন্ধু-বান্ধবরাও রমযানের এই গুরুত্বপূর্ণ আমলগুলো সম্পর্কে জানুক, তাহলে লেখাটি শেয়ার করে সকল মুসলিম ভাই-বোনদের জানার সুযোগ করে দিন।

আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং-এ অধ্যায়নরত। হৈচৈ বাংলা ওয়েবসাইটে মাঝে মধ্যে শখের বশে লিখি; যদিও টেকনোলোজি আমার পড়াশুনার সঙ্গে সম্পৃক্ত, তবু যে কোন বিষয়েই লিখতে ভাল লাগে।
