Cart
No products in the cart.

ফেসবুকে ভিডিও পোষ্ট করে আয় করার ইচ্ছা এদেশের মানুষের আজকের নয়। সবার কাছে সহজবোধ্য হবার কারণে অধিকাংশ মানুষই এই প্লাটফর্মটিকে কাজে লাগিয়ে ইনকাম করতে আগ্রহী।
কিন্তু ইচ্ছা থাকলেও কিছু সীমাবদ্ধতার কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। আর তাই ভিডিও পোষ্টিং করে ইনকাম করার ক্ষেত্রে এককভাবে ইউটিউবের উপরেই সবাইকে নির্ভরশীল থাকতে হয়েছে।
ফেসবুক পেজ থেক আয় করার উপায় সম্পর্কে আমরা প্রায় সকলেই জানি। পেজ ছাড়াও ফেসবুক থেকে মানুষ বিভিন্নভাবে ইনকাম করেছে আমরা জানি, কিন্তু সেটা পরোক্ষভাবে।
ইউটিউবের মতো ফেসবুক সরাসরি কখনও কাউকে কোন অর্থ প্রদান করেনি। ফেসবুকে যাদের পেজে লক্ষ লক্ষ লাইক আর ফলোয়ার রয়েছে একমাত্র তারাই এতোদিন স্পন্সরড পোষ্ট এবং বিভিন্ন পণ্য বা সেবা বিক্রয়ের মাধ্যমে ফেসবুককে কাজে লাগিয়ে ইনকাম করেছে।
কিন্তু “ফেসবুককে কাজে লাগিয়ে ইনকাম করা” আর “ফেসবুক থেকে ইনকাম করা” দুটি বিষয়ই সম্পূর্ণভাবে আলাদা।

অনেক আগে থেকেই ফেসবুক ইউটিউবের মতো ভিডিও মানিটাইজ করার সুবিধা দেওয়ার কথা চিন্তা করে আসছিল। সেই সূত্র ধরে কিছু দিন আগেই পরীক্ষামূলকভাবে নির্দিষ্ট কয়েকটি দেশের জন্য ভিডিও মনিটাইজ করার সুবিধা উন্মুক্ত করে দেয়।
ভিডিও মানিটাইজ ফিচারটি উন্মুক্ত করার পরপরই তা ফেসবুক ব্যবহারকারী এবং পেজ ব্যবস্থাপনাকারীদের মধ্যে তুমলভাবে জনপ্রিয় হতে শুরু করে। পাশাপাশি অন্যান্য দেশের জন্যের এই সুবিধা চালু করার জন্য ফেসবুক কর্তৃপক্ষের কাছে অসংখ্য অনুরোধ আসতে থাকে। আর তারই ধারাবাহিকতায় এবার বাংলাদেশের জন্যে ফেসবুকে ভিডিও মনিটাইজেশন সুবিধা চালু করে দিয়েছে।
ইউটিউবের মতো এই ফিচারকে কাজে লাগিয়ে আপনি আপনার করা ভিডিও পোষ্ট থেকে ইনকাম করা ছাড়াও লাইভ ভিডিও স্ট্রিমিং করার সময় অ্যাড ব্রেক ফিচারকে কাজে লাগিয়ে আয় করতে পারবেন।
আপনার ভিডিও থেকে যে পরিমাণ টাকা ইনকাম হবে তার ৫৫% ফেসবুক আপনাকে প্রদান করবে। তাই চলুন দেরি করে জেনে নিই কিভাবে আপনার ফেসবুক ভিডিও থেকে আয় করতে হবে।
ফেসবুকে ভিডিও পোষ্ট করে আয় করার জন্য আপনাকে তাদের দেয়া কিছু নির্দিষ্ট যোগ্যতা অর্জণ করতে হবে। একই সাথে কিছু শর্তাবলী পূরণ করতে হবে যেগুলো নিচে আলোচনা করা হল।
উপরের সব শর্ত সঠিকভাবে পূরণ করতে পারলেই আপনি আপনার পেজ থেকে ভিডিও পোষ্ট করে আয় করতে পারবেন। আরো বিস্তারিত জানার জন্য ফেসবুক মনেটাইজেশন পেজটি ভিজিট করতে পারেন।
আপনি যদি ফেসবুকের সকল শর্তাবলী পূরণ করে থাকেন অর্থাৎ আপনার পেজ যদি ১০ হাজার লাইক এবং ৫০০ ঘন্টার ওয়াচটাইম থাকে, তাহলে এখন সময় এসেছে আপনার পেজের সেটিংসগুলি পরিবর্তণ করে নেওয়ার।



আর যে একটি বিষয় নিয়ে আলোচনা না করলেই নয়, তা হলো পেমেন্ট। আপনি ফেসবুকে ভিডিও ভিউ এর জন্য কত পরিমাণ টাকা পাবেন তা নির্ভর করবে আপনার ভিডিওটি কোন দেশ থেকে দেখা হচ্ছে এবং কতবার তাতে বিজ্ঞাপন প্রদর্শিত হচ্ছে তার উপর।
একই সাথে আপনার টাকা উত্তোলনের জন্য ক্রিয়েটর ষ্টুডিও মেন্যুতে রয়েছে পেআউট অপশন। সেখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা কার্ড যোগ করে আপনি টাকা উত্তোলন করতে পারবেন।
ফেসবুকে ভিডিও পোষ্ট করে আয় করার বিষয়টি অনেকের কাছেই স্বপ্ন পূরণের মতো। আমার মতো যারা এখন পর্যন্ত ফেসবুকে বৃথা সময় না কাটিয়ে সেই সময়কে কাজে লাগিয়ে আয় করার কথা ভাবছিলেন, তাদের জন্য এটি একটি সূবর্ণ সুযোগ। এই সুযোগকে কাজে লাগাতে তাই আজ থেকেই ফেসবুকের জন্যে ভিডিও তৈরি করা শুরু করে দিন। ভিডিও তৈরির জন্যে এ ২টি ফ্রি সফট্ওয়্যার ব্যবহার করতে পারেন।
আমাদের দেশে যেখানে এখনো একজন সফল ইউটিউবার হওয়ার ধারণাটি সবার কাছে পরিষ্কার নয়, সেখানে ফেসবুক ব্যবহারে অভ্যস্ত হওয়ার কারণে এটির সহজবোধ্য ইন্টারফেসকে কাজে লাগিয়ে খুব সহজেই সাধারণ ব্যবহারকারীরাও ইনকাম করতে পারবে বলে আমার বিশ্বাস।

আমি একজন টেকনলোজি বিষয়ক ফ্রিল্যান্স আর্টিকেল রাইটার। বিভিন্ন টেকনলোজি বিষয়ে বিশদ রিসার্চ করার পরে অনলাইনে সবার সাথে সে-সব তথ্য শেয়ার করায় আমি আনন্দ অনুভব করি। টেক ট্রেইনির সাথে যুক্ত হতে পেরে আমি আনন্দিত।

ভাই, ফেসবুক পেইজে ১০ হাজার ফলোয়ার কি ২মাসের ভিতরে আসতে হবে। একটু ক্লিয়ার করলে ভালো হয়।। কারণ, আমার একটা পেইজ রয়েছে এটার লাইক ৫৯১ ফলোয়ার ৯৮১+ এটা প্রায় ১ বছর হলো তৈরি করছি।
ফলোয়ারের জন্যে নির্দিষ্ট্য কোনও সময়সীমা নেই। আপনার ফলোয়ার যেদিন ১০ হাজার রিচ করবে, আপনি সেদিন থেকে যে কোনও দিনই মনেটাইজ করতে পারবেন। তবে, শর্ত রয়েছে ভিউ এর ক্ষেত্রে। মনেটাইজের জন্যে আবেদন করার আগে নিশ্চিত হয়ে নিন যে আপনার ভিডিউর ভিউ ৩০ হাজার হয়েছে।