Cart
No products in the cart.


ডাটা ফেব্রিক এমন একটি টার্ম যা আইটি স্ট্রাকচার ডিস্ট্রিবিউশন করতে Gartner রিসার্চ ফার্ম ব্যবহার করে থাকে। বিভিন্ন দেশের সরকার নিয়ন্ত্রিত নেটওয়ার্ক ব্যবস্থার ক্ষেত্রে এই শব্দটি বেশি ব্যবহৃত হয়ে থাকে।
ডাটা ইন্টিগ্রেশন ও ম্যানেজমেন্ট পলিসি তৈরি করাই মূলত ডাটা ফেব্রিক এর কাজ। যে কোনও রাষ্ট্রীয় বা বেসরকারি সংস্থার যাবতীয় সকল ডাটা যাতে সব সময় মওজুদ থাকে এবং চাওয়া মাত্রই সেটা পাওয়া যায়, তা নিশ্চিত কল্পে একটা ইউনিভাইড ফেব্রিক তৈরি করে রাখতে হয়। আর এটাই হচ্ছে ডাটা ফেব্রিক টার্ম।
সফটওয়্যার তৈরি, ম্যানেজমেন্ট, ক্লাউড সার্ভিস ইত্যাদি সকল টার্মের ক্ষেত্রেও ডাটা ফেব্রিক শব্দ দু’টি প্রায়ই ব্যবহৃত হয়ে থাকে।
গার্টনার এর ভবিষ্যদ্বাণী হচ্ছে, ২০২৬ সালের মধ্যে বিশ্ব জুড়ে ডাটা ফেব্রিক প্রায় ৪ বিলিয়ন ডলারের এক বিশাল মার্কেট হতে যাচ্ছে। সফটওয়্যার ম্যানেজমেন্ট, ক্লাউড সার্ভিসসহ অন্যান্য যে কোনও প্লাটফর্মের অ্যাগনোস্টিক ও অ্যাগনোস্টিক প্রসেস তৈরিতে ডাটা ফেব্রিকের প্রয়োজনীয়তা অপরিসীম।

আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং-এ অধ্যায়নরত। হৈচৈ বাংলা ওয়েবসাইটে মাঝে মধ্যে শখের বশে লিখি; যদিও টেকনোলোজি আমার পড়াশুনার সঙ্গে সম্পৃক্ত, তবু যে কোন বিষয়েই লিখতে ভাল লাগে।
