Cart
No products in the cart.

ডকুমেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার আপনার সকল ডকুমেন্ট গুছিয়ে রাখা, সহজে খুঁজে পাওয়া ও সুন্দরভাবে অর্গানাইজ করতে সাহায্য করে থাকে। এই জাতীয় সফ্টওয়্যার ডেটা এবং উল্লেখযোগ্য তথ্যের ট্র্যাক না হারিয়ে একসাথে হাজার হাজার ডকুমেন্ট পরিচালনা করতে সাহায্য করে।
যে-সব কারণে আপনার অবশ্যই ডকুমেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার করা উচিৎ—
ডকুমেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার বা ডিএমএস অসংখ্য মানুষের কাজ একসাথে এক নিমিষেই করে দিতে পারে। এতে করে একটা প্রতিষ্ঠানের প্রোডাক্টিভিটি বেড়ে যায় বহু গুণে।
আগের আর্টিকেলে আমরা বড় ছোট সব ধরণের ব্যবসার জন্য সেরা ৫টি ফ্রি কাস্টমার ম্যানেজমেন্ট সফটওয়্যার সম্পর্কে জেনেছিলাম যেগুলো ফ্রি ছিল। আজকের আর্টিকেলে আমরা বিনামূল্যে পাওয়া যায় এ-রকম ৫টি ডকুমেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার সম্পর্কে জানবো। সেই সাথে সেগুলোর ডাউনলোড লিংকও থাকবে।

OpenDocMan হচ্ছে একটি ফ্রি, ওপেন সোর্স ও ওয়েব বেইজড্ ডকুমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এই সিস্টেমে আপনি খুব সহজেই অসংখ্য ডকুমেন্ট অ্যাড করে রাখতে পারবেন এবং নিজের প্রয়োজন অনুসারে গোছাতে পারবেন।
এক নজরে OpenDocMan-
২. OpenKM
OpenKM একটি অন্যতম গুরুত্বপূর্ণ, ইফিসিয়েন্ট এবং পাওয়ারফুল ডকুমেন্ট ম্যানেজিং সফটওয়্যার। এটি আপনাকে সহজ ও নিরাপদ ডকুমেন্ট ম্যানেজিং এর নিশ্চয়তা দেয়। যে কোন ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান বা এনজিও অর্গানাইজেশনের ডিজিটাল ডকুমেন্ট ম্যানেজ করার জন্যে OpenKM একটি দারুণ সফটওয়্যার।
এক নজরে OpenKM-
৩. SeedDMS
সহজে ব্যবহার যোগ্য ইনিশিউটিভ ডকুমেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার সলিউশন হিসেবে SeedDMS এর অনেক সুনাম রয়েছে। প্রচুর পরিমাণে প্রয়োজনীয়, সফস্টিকেটেড এবং ফাংশনাল ফিচার দিয়ে সাজানো এই সফটওয়্যারটি আপনার ডকুমেন্ট সংক্রান্ত সকল সমস্যার দেবে।
এক নজরে SeedDMS-
আশা করি, উপরোক্ত ৩টি ফ্রি ডকুমেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার থেকে যে কোনটি ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে, বুদ্ধিমানের কাজ হবে আগে সবটিই ব্যবহার করে দেখা এবং পরে সুবিধা মতো একটি সিলেক্ট করা। আপনি ব্যবহারের জন্যে কোনটি সিলেক্ট করেছেন তা কমেন্ট করে আমাদের পাঠকদের জানান।

আমি টঙ্গী সরকারি কলেজে ইংরেজী সাহিত্যে অনার্স পড়ছি। বইয়ের পোকা হিসেবে বন্ধু-বান্ধবের কাছে ব্যাপক দূর্ণাম রয়েছে। একজন নির্ভেজাল মানুষ হিসেবে নিজেকেই নিজের চারিত্রিক সদনপত্র দিয়ে রেখেছি।
