Cart
No products in the cart.

ভ্রমণ কিংবা রাস্তায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অ্যাপ গুগল ম্যাপ। আপনার কাছে যদি গুগল ম্যাপ অপ্রয়োজনীয় মনে হয়, তাহলে গুগলের ম্যাপের ৫টি টিপস এবং ট্রিকস জেনে রাখা উচিৎ। এমন কিছু টিপস, যা আপনাকে আপনার পথ খুঁজে পেতে, রাস্তার জ্যামের আপডেট দিতে, রাস্তার দূরত্ব মেপে দিতে ইত্যাদি আরও অনেক কাজে সাহায্য করবে।
সম্প্রতি গুগল ম্যাপে অনেক পরিবর্তন হয়েছে। অফলাইন ম্যাপ, রিয়েল টাইম ট্র্যাফিক, রুট পরিকল্পনা ইত্যাদি অনেক ফিচার যোগ হয়েছে। তবে এতসব আপডেটের মধ্যে বেশ কিছু ফিচার রয়েছে, যা আপনি জানেন না।
তাই, আজকে আমরা এমন কিছু ফিচার তালিকাবদ্ধ করার চেষ্টা করেছি,যা আপনার প্রতিদিনের ভ্রমণকে আগের চেয়ে আরও বেশি সুবিধাজনক করে তুলবে। এজন্য আপনার গুগল ম্যাপটি আপডেট করে নিতে হবে। আপডেট না করলে, গুগল ম্যাপের অনেক সুবিধা পাবেন না।
এক নজরে দেখে নিন যা আছে এই লেখায়-

অফলাইনে ম্যাপ ডাউনলোড গুগল ম্যাপের অসাধারণ একটি ফিচার। অনেক সময় আমরা এমন কিছু জায়গায় অবস্থান করি, যেখানে ইন্টারনেট সংযোগ থাকে না। সেক্ষেত্রে অফলাইন ম্যাপ কতটা উপকারী তা বলার প্রয়োজন নেই। এই অফলাইন ম্যাপে আপনি সাধারণ ম্যাপের প্রায় সকল সুবিধা উপভোগ করতে পারবেন। প্রথম দিকে কিছু এমবি খরচ করে ডাউনলোড করতে হবে এবং মাঝে মাঝে আপডেট করলেই চলবে।
ডাউনলোড পদ্ধতি:

আমাদের ঢাকাবাসীর জন্য এর উপকার বর্ণনা করা খুব বেশী জরুরি নয়। লাইভ ট্রাফিক আপডেটের সবচেয়ে বড় সুবিধা হল, ঢাকার কোন রাস্তায় কতটুকু জ্যাম তা দেখতে পারবেন।
লাইভ ট্রাফিক আপডেট চালু করার পদ্ধতি:


জ্যাম বোঝার উপায়:
অনেক সময় রাস্তার দূরত্ব মাপার প্রয়োজন পড়ে। দুরত্বের জন্যে অবশ্য আরো কিছু উপায় রয়েছে। যেমন, স্মার্টফোনের জন্যে একটি অ্যাপ আছে যা দিয়ে যে কোনও কিছুর দুরত্ব ও উচ্চতা মাপা যায় খুব সহজেই। যাইহোক, আমাদের আলোচনা গুগল ম্যাপ নিয়ে, আসুন তা নিয়েই কথা বলা যাক।
প্রধান সড়ক বা রাস্তার দূরত্ব অনলাইনে পাওয়া গেলেও, আপনার নিজের বাসা থেকে দূরত্ব কত সেটা পাবেন না। কিন্তু গুগল ম্যাপ ব্যবহার করে খুব সহজেই দূরত্ব পরিমাপ করতে পারবেন।
পদ্ধতি:
হঠাৎ আপনি এমন এক অপরিচিত জায়গায় আছেন, যে জায়গার নাম আপনি জানেন না। এরকম পরিস্থিতিতে সবচেয়ে সহজে জায়গার নাম জানার উপায় হল, আপনার পকেটে থাকা গুগল ম্যাপ।
কিভাবে জানবেন আপনার অবস্থান:

পূর্বের আলোচনার দ্বারা আশাকরি ইতোমধ্যে বুঝে গেছেন কিভাবে নিজের অবস্থান বের করবেন। এইবার জানুন কিভাবে আপনার আশে-পাশে থাকা গুরুত্বপূর্ণ জায়গার ঠিকানা বের করবেন। এই সুবিধা দেয়ার জন্য গুগল ম্যাপের রয়েছে Explore Nearby অপশন।
Explore Nearby এর মাধ্যমে আপনি রেস্টুরেন্ট, কফি শপ, পার্ক, জিমনেশিয়াম, জাদুঘর, সুপার শপ, বাজার, গাড়ি পার্কিং, শপিং মল, এটিএম, হাসপাতাল, ব্যাংক, হোটেল ইত্যাদি আরও অনেক কিছুর নাম ও ঠিকানা সহ বিস্তারিত।
সার্চ করার পদ্ধতি:

উপরে শুধু মাত্র গুগলের অতি গুরুত্বপূর্ণ কিছু ফিচার নিয়ে আলোচনা করা হয়েছে। গুগল ম্যাপের আরও অনেক ব্যবহার রয়েছে। আপনি যদি ইতোমধ্যে এর কোন সুবিধা নিয়ে থাকেন তবে আমাদের সাথে শেয়ার করতে পারেন।

আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত তবে আমি ওয়েব এবং গ্রাফিক্স ডিজাইনার হিসাবে কাজ করি। হৈচৈ বাংলাতে পোষ্ট পড়ার পাশাপাশি লিখার সুবর্ণ সুযোগ পেয়ে ভালোই লাগছে।
