Cart
No products in the cart.

একটি ভালো মানের ল্যাপটপ না থাকলে বর্তমানে অনেক কাজই করাই কঠিন হয়ে পড়ে। আপনি একটি ডেস্কটপ কম্পিউটার দিয়ে অনেক কাজ করতে পারবেন ঠিকই, কিন্তু ইচ্ছা মতো যেখানে সেখানে বহন করে নিয়ে বেড়াতে পারবেন না। এ কাজটি আপনি খুব সহজেই করতে পারবেন এটি যদি ল্যাপটপ হয়। এই পোস্টে আমরা কয়েকটি কম দামে ভালো মানের ল্যাপটপ সম্পর্কে জানবো যেগুলো আপনি পেতে পারেন মাত্র বিশ হাজার টাকার মধ্যেই।
এক নজরে দেখে নিন যা আছে এই লেখায়-
বর্তমানে বাজারে অনেক ধরণের ল্যাপটপ পাওয়া যায়। একই সাথে হাই কনফিগারের ল্যাপটপও পাওয়া যায়, যার দাম পড়ে যায় অনেক। অনেক সময় ভালো মানের ল্যাপটপ পাওয়া যায় ঠিকই কিন্তু দেখা যায় তা বাজেটের মধ্যে নেই। তো চলুন জেনে নেওয়া যাক মাত্র বিশ হাজার টাকার মধ্যে ভালো মানের কিছু ল্যাপটপ সম্পর্কে।
দাম: ১৬, ৪৯৯ টাকা
সহজে বহনযোগ্য এই ল্যাপটপটি মাত্র ১৬.২ মিমি পুরু। যারফলে খুব সহজেই এটি ধরে যাবে আপনার বহনকৃত ব্যাগে। এই ল্যাপটপটিতে আরও আছে ৩২জিবি পর্যন্ত “Solid State Drive (SSD)” স্টোরেজ।
এক নজরে Zed Air – Intel Atom

দাম: ১৬, ৯৯৯ টাকা
এটি আরেকটি সহজে বহনযোগ্য আর কম দামে ভালো মানের ল্যাপটপ যা আপনি একই সাথে ট্যাব হিসাবেও ব্যবহার করতে পারবেন। ছোট স্ক্রিন এবং ১.১ কেজি ওজনের ল্যাপটপটি সহজেই যে কোনো জায়গায় বহন করে নিতে পারবেন। ল্যাপটপটি ফুল টাচ এবং একটি সাথে ডিটাচেবল।
এক নজরে I-Life Zed Book W

দাম: ১৯, ৯০০ টাকা
স্লিম এবং স্টাইলিশ এই ল্যাপটপটিও আপনি যেমন পাবেন কম দামে, তেমনি পাবেন বিভিন্ন ফিচারও। যার ফলে আপনি সহজেই এই ল্যাপটপটি দিয়ে আপনার যাবতীয় কাজ সুন্দরভাবে সম্পন্ন করতে পারবেন।
এক নজরে I-Life Zed Air H

দাম: ১৯, ৯৯৯ টাকা
কম দামে ভালো মানের ল্যাপটপ এর তালিকায় রইলো আসুসের এই ল্যাপটপটিও। মাত্র ১.৮ কেজির এই ল্যাপটপটিতে আপনি আকর্ষণীয় অনেক ফিচার পাবেন যার ফলে আপনি বেশ সাচ্ছন্দেই ব্যবহার করতে পারবেন এবং একই সাথে বহনও করতে পারবেন এই ল্যাপটপটি।
এক নজরে Asus X540YA-E1

দাম: ১৯, ৩০০ টাকা
লেনেভোর কমদামি ল্যাপটপের মধ্যে এটি অন্যতম জনপ্রিয় একটি ল্যাপটপ। এই ল্যাপটপটিতেও আপনি পাবেন অধিক ফিচার এবং সহজে বহনযোগ্যতা। যার ফলে আপনি ব্যবহার করতে পারবেন সাচ্ছন্দেই।
এক নজরে Lenovo Ideapad 110

বর্তমান সময়ে ল্যাপটপ অন্যতম প্রয়োজনীয় একটি ডিভাইস। এখন প্রায় সকল কাজই করা হয় কম্পিউটার দিয়ে। বহনযোগ্য হওয়াতে এখন অধিকাংশই ল্যাপটপের দিকে ঝুঁকে পড়ছে। কিন্তু কম দামে সেরা ল্যাপটপটি বাছাই করা আসলেই কঠিন হয়ে যায়। আপনার ল্যাপটপ কেনাটাকে সহজ করতে ৫টি কম দামে ভালো মানের ল্যাপটপ নিয়ে আলোচনা করলাম। আশা করি, ল্যাপটপ কেনায় এই লেখাটি আপনাকে সাহায্য করবে।

টেকনোলজি নিয়ে প্রচুর আগ্রহীদের মধ্যে আমি একজন। যে কারণে টেকনোলজি বিষয়ক যে কোন আর্টিকেল আমি খুব আগ্রহ নিয়েই পড়ি।
