Cart
No products in the cart.

হঠাৎ করে কম্পিউটারের স্পিকার সমস্যা দেখা দিলে মাথা গরম হয়ে যায়। কারণ, হয়তো সে মূহুর্তেই দরকারি কোনও ভিডিও দেখছেন কিংবা স্কাইপিতে কথা বলছেন অথবা কোনও লাইভ ভিডিও প্রোগ্রামে অংশ নিয়েছেন। এমন সময় স্পিকার বন্ধ হয়ে যাওয়া,সাউন্ড না পাওয়া, কিংবা সাউন্ড গরগর করা মাথা গরম করার মতোই ব্যাপার।
মাঝে মাঝে উইন্ডোজেরই মাথা গরম হয়ে যায়, উল্টা-পাল্টা আচরণ করতে শুরু করে; আর তখনই এ জাতীয় সমস্যা দেখা দেয়। তবে, এটা যে কেবল উইন্ডোজেরই সমস্যা তা কিন্তু নয়। বেশিরভাগ ক্ষেত্রেই সফটওয়্যার কিংবা হার্ডওয়্যার সমস্যার কারণে এমন হয়ে থাকে।
অন্য কারণেও হতে পারে। সম্ভাব্য সব কারণই এখানে উল্লেখ করা হবে। আর যে কারণেই ডেস্কটপ বা ল্যাপটপের স্পিকারে সমস্যা দেখা দিক না কেন, আপনি সেটির উপযুক্ত সমাধান করতে পারবেন। আসুন, স্পিকারের নানা রকম সমস্যা ও সম্ভাব্য সমাধান সম্পর্কে জানা যাক।
এক নজরে দেখে নিন যা আছে এই লেখায়-

অনেক সময় দেখা যায় যে, সবখানে ঠিক আছে, কিন্তু বিশেষ একটি সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সাউন্ড কাজ করছে না।
সম্ভাব্য সকল সমাধান-
নির্দিষ্ট কোনও অ্যাপ্লিকেশন নয়, বরং কোনটাতেই সাউন্ড আসে না। সেটা মিডিয়া প্লেয়ার হোক, কিংবা ব্রাউজারে হোক, অথবা ইউটিউব কিংবা ফেসবুকে হোক।
সম্ভাব্য সব সমাধান-
কারো কারো স্পিকারের ক্ষেত্রে দেখা যায় যে, উপরোক্ত সমস্যাগুলো নেই। অর্থাৎ, স্পিকারে সাউন্ড আছে কিন্তু সেটি ক্লিয়ার না। গান শুনতে গেলে কিংবা কোনও ভিডিও চালালে চু চু বা কিচ কিচ শব্দ করে।
সম্ভাব্য সকল সমাধান-
প্রায় সকল কম্পিউটারের ক্ষেত্রেই ইন্টারনাল সাউন্ড স্পিকার এত ক্ষুদ্র করে ডিজাইন করা হয় যে সেটি একটি ছোট জায়গায় বসানো হয়। যারফলে, কিছু কিছু ল্যাপটপ বা ডেস্কটপের ক্ষেত্রে ভাল সাউন্ড পাওয়া যায় না।
আল্টিমেট সমাধান-১: এত কিছু করেও যদি দেখেন যে, স্পিকারে সাউন্ড নেই, তবে সাউন্ড ড্রাইভার আন-ইনস্টল করে দিন এবং আবারও আবারও ইনস্টল করে নিন। এটার জন্যে টাস্কবার সার্চ বক্সে Device Manager লিখে সেখান থেকে Sound, video and game controller এ যান। এরপর, সেখান থেকে অডিও কন্ট্রোলার সিলেক্ট করুন।
আল্টিমেট সমাধান-২: উইন্ডোজ সেট-আপ দিন। সবগুলো ডিভাইস নতুন করে কাজ করবে এবং আপনার কম্পিউটারের স্পিকার সমস্যা চলে যাবে। ড্রাইভারও অটো ইনস্টল হয়ে যাবে এবং সাউন্ড সমস্যার সমাধান পেয়ে যাবেন। কম্পিউটারের স্পিকারের যত ধরণের সমস্যাই থাকুক না কেন, তার প্রায় ৯০ ভাগই সমাধান হয়ে যায় উইন্ডোজ সেট-আপ দিলে।
সুতরাং, ডেস্কটপে থাকা সকল ফাইল ও ফোল্ডারের একটা ব্যাকআপ নিয়ে উইন্ডোজ সেট-আপ দিয়ে দিন আর ক্লিয়ার সাউন্ডে অডিও বা ভিডিও উপভোগ করুন। আর চাইলে আপনি নিজের স্মার্টফোনকেই কম্পিউটারের মাইক্রোফোন হিসেবে ব্যবহার করতে পারেন।

আমি টঙ্গী সরকারি কলেজে ইংরেজী সাহিত্যে অনার্স পড়ছি। বইয়ের পোকা হিসেবে বন্ধু-বান্ধবের কাছে ব্যাপক দূর্ণাম রয়েছে। একজন নির্ভেজাল মানুষ হিসেবে নিজেকেই নিজের চারিত্রিক সদনপত্র দিয়ে রেখেছি।
