Cart
No products in the cart.

গ্রাফিক্স ডিজাইন আমাদের কাছে অতি পরিচিত শব্দ। সময়ের সাথে সাথে এর ক্ষেত্র বৃদ্ধি পাচ্ছে। গ্রাফিক্স ডিজাইনের উল্লেখযোগ্য ক্ষেত্র: ইউ আই বা ইউ এক্স, মার্কেটিং বা অ্যাডভারটাইজিং ডিজাইন, ভিজুয়াল আইডেন্টিফাই ডিজাইন, প্যাকেজিং গ্রাফিক ডিজাইন ইত্যাদি।
তবে বর্তমান সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্রটি হচ্ছে ইউ আই বা ইউ এক্স। যদিও ইউ আই এবং ইউ এক্স দুটি ভিন্ন বিষয় কিন্তু একটি আরেকটির সাথে সম্পর্কযুক্ত। যাই হোক আজকের বিষয় হল, একজন ইউ আই বা ইউ এক্স ডিজাইনার হওয়ার ধাপগুলো কি?
এক নজরে দেখে নিন যা আছে এই লেখায়-

যে কোন ডিজাইন শুরু করার পূর্বে তার নীতি সম্পর্কে ধারণা থাকা উচিৎ। ডিজাইনের নীতি সম্পর্কে ধারণা থাকলে আপনি ডিজাইনের সাগরে সাঁতার কাটতে এবং চিন্তা ভাবনায় হতে পারবেন সৃজনশীল।
তবে একজন ডিজাইন হিসাবে, যে সকল নীতি সম্পর্কে আপনার ধারণা নেয়া উচিৎ:
কি ভাবে ইউ এক্সের ক্রিয়েটিভ প্রসেস সম্পন্ন হয় তা সম্পর্কে জানুন। এর সাধারণত ৪টি প্রক্রিয়া, যথা:
আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার হোন আর ওয়েব ডিজাইনার হোন, ৫টি গুরুত্বপূর্ণ ইউএক্স টিপস অনুসরণ করুন, দারুণ কাজে দেবে।
ডিজাইনের টুলস ব্যবহার হয় হাতে, তবে আইডিয়া না থাকলে হাত কাজ করে না। তাই নিজের চোখকে ডিজাইনের জন্য তৈরি করুন। কোন ডিজাইনটি ভাল, কোন ডিজাইনটি খারাপ কিংবা ডিজাইনের দুর্বলতা চিহ্নিত করার ক্ষমতা তৈরি করুন।
নিজের চোখকে দক্ষ করতে প্রয়োজন অন্য ডিজাইন থেকে অনুপ্রেরণা নেয়া। আর আপনি যদি নতুন ডিজাইনার হন তবে তো আপনাকে অবশ্যই অনান্য বিখ্যাত ডিজাইনারদের ডিজাইন দেখতে হবে।
ডিজাইনের অনুপ্রেরণা পেতে পারেন যে-সব ওয়েবসাইট থেকে:
কোন বিষয়ে অভিজ্ঞ হতে হলে সে বিষয় অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। নিত্য নতুন ডিজাইনের সাথে নিজেকে পরিচিত করতে নিয়মিত ডিজাইন আর্টিকেল পড়ুন। এটাকে অভ্যাসে পরিণত করুন। অনলাইনে অসংখ্য আর্টিকেল রয়েছে ডিজাইন সম্পর্কিত।
ডিজাইন সম্পর্কিত আর্টিকেল পড়ার ওয়েবসাইট:
ডিজাইন আইডিয়া এবং সৃজনশীলতা বৃদ্ধি করতে অন্যের ডিজাইন হুবহু কপি করুণ। তবে সাবধান এসব কপি ডিজাইন নিজের নামে চালিয়ে দিবেন না। কাজ শেষে ডিজাইনটি ডিলিট করে ফেলুন। কপি করার মৌলিক উদ্দেশ্য ডিজাইন অনুশীলন। এভাবে রি-ডিজাইনের দ্বারা এক সময় দেখবেন আপনি নিজেও ইউনিক ডিজাইন করতে পারছেন।
নিজেকে আপডেট রাখতে হলে, সব সময় আপডেট বিষয়ের সাথে নিজেকে জড়িত রাখতে হয়। অনলাইনে অসংখ্য ডিজাইন টুলস বা সফটওয়্যার রয়েছে, তবে আপনাকে সবগুলো জানতে হবে না। বরং জনপ্রিয় এবং আপনার পছন্দের সফটওয়্যার সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করুণ।
জনপ্রিয় কিছু টুলস:
ডিজাইন শিখতে আরেকটি দুর্দান্ত উপায় হল ডিজাইন পরামর্শদাতা বা ডিজাইনার বন্ধুর (যিনি সাহায্য করতে ইচ্ছুক) শরণাপন্ন হওয়া। তারা আপনার শেখার গতিকে আরও দ্রুত এবং শক্তিশালী করতে সাহায্য করবে।
তাদের দেয়া কাজের পর্যালোচনা এবং মন্তব্য আপনার ডিজাইনের ত্রুটি দূর করবে। তাদের কাজের অভিজ্ঞতা বেশী, তাই তাদের দেয়া টিপস এবং কৌশল আপনাকে ডিজাইন জগতে আরও বেশী অগ্রসর করবে। আপনার ডিজাইন শিক্ষক বা বন্ধুকে নিয়মিত প্রশ্ন করুন এবং ডিজাইন নিয়ে আলোচনা করুন।
ইউ আই/ইউ এক্স এর জগৎ অনেক বিশাল, এই ছোট আর্টিকেলে এত কিছু বলা সম্ভব নয়। তবে আমি চেষ্টা করেছি সংক্ষেপে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরার। উপরে উল্লেখিত ধাপ গুলো অনুসরণ করলে আপনি একজন ভাল মানের ইউ আই/ইউ এক্স ডিজাইনার হতে পারবেন।

আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত তবে আমি ওয়েব এবং গ্রাফিক্স ডিজাইনার হিসাবে কাজ করি। হৈচৈ বাংলাতে পোষ্ট পড়ার পাশাপাশি লিখার সুবর্ণ সুযোগ পেয়ে ভালোই লাগছে।
