Cart
No products in the cart.
আপনি সম্ভবত ইউটিউবে মানুষের নিয়মিত অর্থ উপার্জনের গল্প শুনেছেন। জেনেছেন ইউটিউব থেকে আয় করা যায় এবং মনে মনে চিন্তা করেছেন, “আরে, আমিও তো এটা করতে পারি!”. অবশ্যই পারেন, ইউটিউব ভিডিও তৈরির সেরা আইডিয়া থেকে বেছে নিন আপনার পছন্দের আইডিয়াটি আর শুরু করুন আয়।
যদিও এখান হাজার হাজার ডলার রোজগার সম্ভবত বাস্তবসম্মত নয়, কিন্তু আপনি দ্রুত টাকা রোজগার শুরু করতে পারেন। বিশেষ করে যদি আপনার একটি শক্তিশালী গ্রাহক বেস থাকে। অর্থাৎ আপনার চ্যানেলের অনেক সাবস্ক্রাইবার থাকে। মূলত, সাবস্ক্রাইবাররাই হচ্ছে আপনার চ্যানেলের ভিউয়ার্স যারা আপনার চ্যানেলটি নিয়মিত ভিজিট করবে।
তো ইউটিউবে আপনার ভিডিও মনেটাইজ করতে এখনই এই লেখাটি অনুসরণ করুন। এখানে চ্যানেল খোলা হইতে শুরু করে স্টেপ বাই স্টেপ সমস্তা গাইডলাইন দেয়া হয়েছে।

১. ইউটিউব চ্যানেল গঠন করা: প্রথমেই জেনে নিন কিভাবে একটি ইউটিউব চ্যানেল খুলবেন। মনে রাখবেন, আপনার চ্যানেলটি ইউটিউবে আপনার ব্যক্তিগত বহিঃপ্রকাশ। প্রতিটি ইউটিউব অ্যাকাউন্টে একটি চ্যানেল সংযুক্ত থাকে। একটি ইউটিউব চ্যানেল একটি গুগল অ্যাকাউন্টেরই মতো, এবং একটি ইউটিউব অ্যাকাউন্ট তৈরি করলে আপনি গুগলের অন্যান্য পণ্য ও ব্যাবহার করতে পারবেন ঠিক জিমেইল বা ড্রাইভের মতো।

২. কনটেন্ট যোগ করাঃ এমন কনটেন্ট আপলোড করার চেষ্টা করুন যার কোয়ালিটি খুব ভাল এবং খুব দীর্ঘ নয়। এই অপশনটি আপনি কি ধরনের কনটেন্ট আপলোড করছেন সেই বিষয়বস্তুর উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। এছাড়াও নিয়মিত আপলোড করার চেষ্টা করুন এবং আপনার আপলোডের বিষয়বস্তুর সঙ্গে সামঞ্জস্য রাখুন।
প্রথমে আপনার ভিডিও যদি খুব ভাল নাও হয়, এটা ধরে রাখুন। অনুশীলন সাফল্যর চাবিকাটি। প্রতিটি ভিডিও গত বারের ভিডিওর চেয়ে ভাল করতে চেষ্টা করুন। আপনি করতে করতেই অনেক কিছু শিখবেন।

৩. শ্রোতা লাভঃ শ্রোতা তৈরি করাই আপনার উপার্জন বৃদ্ধির চাবিকাঠি। মানুষ যদি বিজ্ঞাপন দেখে তাহলেই আপনার উপার্জন হবে। একমাত্র ভাল কনটেন্ট তৈরি করা ছাড়া শ্রোতা বৃদ্ধির কোন গোপন সুত্র নেই।

৪. ভিডিও মনেটাইজ করাঃ আপনার ভিডিও থেকে অর্থ উপার্জন শুরু করার জন্য, মনেটাইজ নিশ্চিত করতে হবে। এর মানে হল আপনি ইউটিউবকে আপনার ভিডিওতে বিজ্ঞাপন স্থাপন করার অনুমতি দিচ্ছেন। এছাড়া আপনি স্বীকার করছেন যে আপনার ভিডিওতে কোন কপিরাইটযুক্ত উপাদান নেই।

৫. গুগল অ্যাডসেন্স সেট আপঃ আপনি অ্যাডসেন্স ওয়েবসাইট এ বিনামূল্যে গুগল অ্যাডসেন্স সেট আপ করতে পারেন। আপনার অ্যাকাউন্ট তৈরি করার জন্য সাইন আপ বাটনে ক্লিক করুন। আপনাকে আপনার নিজের অ্যাকাউন্ট তৈরি করতে ১৮ বছর অথবা তার বেশী বয়স্ক হতে হবে। আপনি যে এর চেয়ে ছোট হন, তাহলে আপনার একজন পূর্ণবয়স্ক ব্যাক্তির সাহায্য প্রয়োজন হবে।

৬. অ্যানালিটিক্স চেকঃ আপনি একবার কিছু ভিডিও আপলোড, নগদীকরণ, এবং দেখা হোলে, আপনি তাদের উপর বিশ্লেষণধর্মী অ্যানালিটিক্স চেক করতে পারবেন। আপনার চ্যানেল মেনুতে অ্যানালিটিক্স অপশনে ক্লিক করুন। এখানে আপনি আপনার আনুমানিক আয়, বিজ্ঞাপন কর্মক্ষমতা, ভিডিও দেখার পরিমান, এবং আরো অনেক কিছু দেখতে পারবেন।

৭. অন্যত্র আপনার ভিডিও মার্কেটিং করুনঃ শুধু ইউটিউবে আপনার ভিডিও দেয়া না! একটি ব্লগ শুরু করুন, একটি ওয়েবসাইট বা অন্যান্য ভিডিও বা সামাজিক মিডিয়া সাইটে সেগুলো পোস্ট দিন। যেমন ইউটিউব ভিডিও প্রমোট করতে পারেন ওয়াইল্ড স্পার্কে আর এখানে রয়েছে আয়ের সুযোগ।

৮. ইউটিউবের অংশীদার হোনঃ ইউটিউবের অংশীদার তারাই যে সব সদস্যদের বিপুল শ্রোতা সহ ভিডিও আছে। অংশীদাররা আরো কন্টেন্ট ক্রিয়েশন টুলসের অ্যাক্সেস লাভ, এবং দর্শকদের সংখ্যার উপর ভিত্তি করে তারা পুরস্কার জিততে পারে। এছাড়াও অংশীদাররা আরো অনেক কমিউনিটির সমর্থন এবং টিপস অ্যাক্সেস পান।

আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং-এ অধ্যায়নরত। হৈচৈ বাংলা ওয়েবসাইটে মাঝে মধ্যে শখের বশে লিখি; যদিও টেকনোলোজি আমার পড়াশুনার সঙ্গে সম্পৃক্ত, তবু যে কোন বিষয়েই লিখতে ভাল লাগে।

খুবই ভালো
ধন্যবাদ।
খুব দরকারি একটা পোস্ট, আমারও ইচ্ছে আছে ইউটিউব নিয়ে কাজ করার, লেখাটি আমার জন্য সাহায্যকারি হবে। ধন্যবাদ।
10+ hazar views hobar por monetization hoy and google adsense er jonno apply kora jay?10 hazar view hobar por?
গত মাসের ২০শে ফেব্রুয়ারী ইউটিইব কতৃপক্ষ চ্যানেল মনেটাইজের জন্য নতুন আফডেট দিয়েছে। আগে ১০ হাজার ভিউর শর্ত ছিল কিন্তু টাইমিংয়ের ব্যাপারে কোন শর্ত ছিল না। এখন এটাকে ৪ হাজার ভিউতে আনা হয়েছে কিন্তু কঠিন করে ফেলা হয়েছে টাইম উল্লেখ করে। অর্থাৎ ৪ হাজার ঘন্টা ভিডিও ভিউ থাকতে হবে। সবচেয়ে কঠিন হয়েছে যে বিষয়টি সেটি হল, কমপক্ষে এক হাজার সাবস্ক্রাইভার থাকতে হবে মনেটাইজ করতে চাওয়া চ্যানেলের।
ইউটিউব ব্যবহার করেন সবাই, তবে এখান থেকে কেউ কেউ আয়ও করছেন। আর আয় করার উপায়গুলো সম্পর্কে জেনে বেশ ভাল লাগলো, তাই হৈচৈ বাংলাকে ধন্যবাদ।