We never sell any copy / duplicate / reflica product
Hotline: 01712867627
0 ৳ 0.00

Cart

No products in the cart.

১ টাকায় পাওয়া যাচ্ছে ৩০ হাজার টাকার স্মার্টফোন

honor 8 pro

না, আমাদের দেশে নয়, ১ টাকায় ৩০ হাজার টাকার স্মার্টফোন পাওয়া যাচ্ছে পাশ্ববর্তী দেশ ভারতে। ভারতের বাজারে জনপ্রিয় স্মার্টফোন কোম্পানী অনর দিচ্ছে এই দূর্দান্ত অফার যেখানে ৩০ হাজার টাকা মূল্যের অনর এইট প্রো পাওয়া যাবে মাত্র ১ টাকায়।

ভারতে শুরু হচ্ছে পূজা আর এ উপলক্ষে অনর কোম্পানী দিয়েছে এই ঘোষণা। তাদের স্টকে থাকা অনর এইট প্রো স্মার্টফোনটি মাত্র ১ টাকায় বিক্রি করবে তারা যার প্রকৃত বাজার মূল্য বর্তমানে ২৯ হাজার ৯শ ৯৯ টাকা।

আজ শুক্রবার পৌনে বারোটা থেকেই এই অফারটি চালু হয়ে গিয়েছে এবং ভারতের বহু গ্রাহক ১ টাকায় স্মার্টফোনটি কেনার জন্যে হুমড়ি খেয়ে পড়েছে। তবে, চাইলেই যে সবাই এই অফারটি পাবে, এমন নয়। এ অফারটির আওতাভূক্ত হওয়ার জন্যে রয়েছে কিছু শর্ত।

honor 8 pro

প্রথম শর্তটি হচ্ছে অনর কোম্পানীর অফিসিয়াল ওয়েবসাইট হাইঅনর ডট কমে রেজিস্ট্রেশন করতে হবে। আর নির্দিষ্ট্য সময়ের আগেই ওয়েবসাইটটিতে লগ ইন করতে হবে। সেই সাথে, স্মার্টফোনটি পেতে ইচ্ছুক অন্যান্য গ্রাহকদের আগেই বুকিং দিয়ে দিতে হবে।

কত জন বুকিং দিতে পারবে আর কত জন ১ টাকায় স্মার্টফোনটি কিনতে পারবে, সে-সব সম্পর্কে বিস্তারিত না বললেও কোম্পানী জানিয়েছে তাদের স্টকে থাকা পর্যন্ত যত জন বুকিং দেবে তত জনই ১ টাকায় কিনতে পারবে অনর ৮ প্রো স্মার্টফোন।

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Chat Now