Cart
No products in the cart.

আপনি রাজশাহীতে থাকেন আর না থাকেন, রাজশাহীর সেরা ডিগ্রি কলেজ সম্পর্কে জেনে রাখা আপনার জন্যে অবশ্যই উপকারি হবে। আপনি হয়তো রাজশাহীতে শিক্ষা গ্রহণে উৎসাহী না’ও হতে পারেন, কিন্তু এটা আপনার শিক্ষা বিষয়ক নলেজ ব্যাংকের মূলধন বাড়িয়ে তুলবে। কেউ আপনার কাছে রাজশাহীর কোন কলেজ সম্পর্কে জানতে চাইলে বলে দিতে পারেন। বিসিএসে এ সম্পর্কিত কোন প্রশ্ন আসলে উত্তর দিতে পারবেন। এমনকি, পরিচিত কেউ রাজশাহীতে ভর্তি হতে চাইলে তাকে তথ্য দিয়ে সহযোগীতা করতে পারবেন।
আর যারা রাজশাহীতে থাকেন তাদের তো অবশ্যই জেনে রাখা প্রয়োজন যে রাজশাহীতে ভাল মানের কি কি কলেজ রয়েছে। কারণ, উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল পেয়ে সবাই ভালো একটি কলেজ এ ভর্তি হবার কথা ভাবেন। ফলাফল যাই হক না কেন, সবার একটিই লক্ষ থাকে ভালো কোন কলেজে ভর্তি হয়ে উচ্চ শিক্ষা অর্জণ করা।
যারফলে, বিভিন্ন জেলার সেরা সেরা কলেজগুলো সম্পর্কে জেনে রাখা আবশ্যক। এর আগে আমরা ফলাফল ও সুনামের দিক থেকে ঢাকার সেরা ১০টি কলেজ সম্পর্কে জেনেছিলাম। আর আজকে আমরা জানতে চলেছি রাজশাহীর সেরা ৫টি ডিগ্রি কলেজ সম্পর্কে।
রাজশাহীতে অনেক ভালো ভালো সরকারি ও বেসরকারি ডিগ্রি কলেজ রয়েছে । তবে আজকে আমার রাজশাহীর সেরা কলেজ গুলোর মধ্যে শুধু ৫টি ডিগ্রি কলেজ সম্পর্কে জানবো। আপনি যদি রাজশাহীতে উচ্চ শিক্ষা গ্রহণ করতে চান, তাহলে এই কলেজগুলোতে আবেদন করতে পারেন।
কলেজগুলোকে যে ক্রমিক নম্বরে সাজানো হয়েছে এগুলো এদের রাঙ্ক নির্দেশ করে না। ১ নম্বরে থাকা কলেজই যে রাজশাহীর সেরা কলেজ তা কিন্তু না। এখানে কলেজগুলোকে একটি রেনডম ক্রমিক অনুসারে সাজানো হয়েছে। যাইহোক, আসুন কলেজগুলো সম্পর্কে জানা যাক-
এক নজরে দেখে নিন যা আছে এই লেখায়-

রাজশাহী কলেজ বাংলাদেশের প্রাচীন কলেজগুলোর একটি। ঢাকা ও চট্টগ্রাম কলেজের পরেই এর অবস্থান। শুধু রাজশাহী না, বাংলাদেশের সেরা কলেজগুলোর মধ্যে রাজশাহী কলেজ একটি। এটি রাজশাহীর বোয়ালিয়ায় অবস্থিত। ১৮৭৩ সালে প্রতিষ্ঠিত এই সরকারি কলেজটির EIIN: ১২৬৪৯০।
১৯৩৯ সালের পূর্বে বগুড়ায় উচ্চ শিক্ষার জন্য কোন কলেজ ছিল না। তখন উচ্চ শিক্ষা প্রদানের জন্য এ অঞ্চলের কিছু মানুষ এ কলেজটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে এটি উত্তরাঞ্চলের অত্যন্ত নাম করা কলেজ। বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, মনোবিজ্ঞান, ইতিহাস, মার্কেটিং, ব্যবসা শিক্ষা ও কলা অনুষদসহ আরো কিছু গুরুত্বপূর্ণ অনুষদ রয়েছে সরকারি আজিজুল হক কলেজে।
সাধারন মানুষের কাছে উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি করতে সরকারি উদ্যোগে রাজশাহীর কাজিহাটা লক্ষ্মীপুরে এ কলেজ প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠা কালে এ কলেজের নাম ছিল রাজশাহী সরকারি ইন্টারমিডিয়েট কলেজ এবং প্রতিষ্ঠাকালিন অধ্যক্ষ ছিলেন মোঃ শামসুদ্দিন মিয়া। বর্তমানে এ কলেজ রাজশাহীর সেরা ডিগ্রি কলেজগুলোর একটি।
আলহাজ সৈয়দ আহম্মদ একজন সুশিক্ষিত ও দয়ালু মানুষ ছিলেন। এলাকার উন্নতির উদ্দেশ্যে তিনি এ কলেজ প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেন। কিন্তু কলেজ প্রতিষ্ঠা করার পূর্বেই তিনি ইন্তেকাল করেন। পরবর্তীতে তার স্ত্রী, সন্তান ও এলাকার কিছু মানুষ মিলে এ কলেজ প্রতিষ্ঠা করেন এবং তার নাম অনুসারে নামকরন করেন।
রাজশাহী সরকারি মহিলা কলেজ এ এলাকার মেয়েদের উচ্চ শিক্ষা প্রদানের একমাত্র সরকারি প্রতিষ্ঠান। নারী শিক্ষার বিস্তারে এ কলেজ অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
আজকে আমরা রাজশাহী বোর্ড এর অধিনে থাকা সেরা ৫টি ডিগ্রি কলেজের সম্পর্কে জানতে পারলাম। আশা করি, ইনফর্মেশনগুলো অনেক হেল্পফুল হবে। যদি হয়ে থাকে পোস্টটি শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।

নতুন নতুন জিনিস জানতে ভালোবাসি। এই ভালোবাসার টানে এখানে আসা।
