Cart
No products in the cart.

আপনার মন খারাপ থাকে প্রায়ই? এটা কোন ব্যাপার না, আপনি চাইলেই আপনার মন ভালো করতে পারেন এক নিমিষেই। এর জন্য শুধু দরকার হবে আপনার ফোন আর সাথে কিছু সেরা বাইক রেসিং গেম, তাহলেই মন ভাল হয়ে যাবে খুব দ্রুত।
বর্তমানে মোবাইল গেমের জগতে বাইক রেসিং গেমগুলো সবচেয়ে বেশি জনপ্রিয়। কারন অন্যান্য গেমের তুলনায় এই গেমগুলো খেলা যেমন অনেক সহজ তেমনি এর ব্যাটারি খরচ ও কম। আর তাই দেখা যায়, যারাই স্মার্টফোন ব্যাবহার করেন তাদের প্রত্যেকের মোবাইলে একটি বাইক রেসিং গেম থাকবেই। চাই সে নিয়মিত গেম খেলুক বা না খেলুক।
এখন আপনি যদি আপনার অবসর সময় মোবাইলে গেম খেলে কাটিয়ে দিতে চান। তবে আপনার সময় ভালোভাবে কাটানোর জন্য আপনার দরকার হবে কিছু সেরা বাইক রেসিং গেম। কিন্তু সমস্যা হলো অনলাইনের এতো গেমস থেকে আপনি সেরা গেমসটি খুজে পাবেন তো? পাবেন হয়তো কিন্তু সেটা অনেক খুঁজাখুঁজির পর। আর এতে আপনার অনেক সময় ও ডাটা অপচয় হবে।
এমন যদি হতো যে কেউ আপনাকে কিছু সেরা বাইক রেসিং গেমের তালিকা করে দিলো তার ঠিকানা সহ, তাহলে নিশ্চই ভালো হতো। আর এই ভালো কাজটিই আমরা করেছি আপনার জন্য। আপনার যাতে সময় নষ্ট করে গেম খুজতে না হয় সে ব্যবস্থাই আমরা এখানে করেছি।
আরো পড়ুন:
এক নজরে দেখে নিন যা আছে এই লেখায়-
এখানে আমরা আপনার জন্য অনলাইন থেকে খুব সুক্ষভাবে বিশ্লেষণ করে সেরা ১০টি বাইক রেসিং গেম নিয়ে এসেছি। যেগুলো আপনি এখান থেকে খুব সহজেই ডাউনলোড করে নিজের করে নিতে পারবেন কোন খুঁজাখুঁজিরর ঝামেলা ছাড়াই।
তবে চলুন দেখে নেয়া যাক সেরা ১০ টি বাইক রেসিং গেম।
Bike Race Free গেমটি অন্যতম সেরা একটি গেম এন্ড্রয়েড ফোনের জন্য। গেমটিতে চমৎকার গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে। আপনার খেলার সুবিধার্থে গেমটিতে রয়েছে অনেক গুলো লেভেল, বাইক হেমলেট সহ আরো অনেক কিছু যেগুলো আপনি নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন। এ ছাড়াও গেমটিতে আপনাকে দেয়া হবে একটি সুপার রেসিং বাইক এবং সাথে প্রায় ১০০টি রোড। যা আপনার বাইক রেসিং জগতে নতুন এক মাত্রা যোগ করবে।

Death Moto একটি সেরা বাইক রেসিং গেম। এখানে আপনার অপর প্রতিযোগীদেরকে মেরে পয়েন্ট অর্জন করাই আপনার চ্যালেঞ্জ। এই গেমটি খেলার সময় আপনি পাবেন একটু হাইস্পিড বাইক আর সাথে একটি চমৎকার বাইক হেমলেট। আর চলার সময় আপনাকে অন্যান্য প্রতিযোগীদেরকে মারার জন্য দেয়া হবে বিভিন্ন ধরনের অস্ত্র। আর এই গেমটি আপনার জন্য রয়েছে অনেকগুলো লেভেল যা আপনার পয়েন্ট বাড়ার সাথে ওপেন হবে।

এই গেমটি আপনি খেললেই বুঝতে পারবেন এটা কোন ধরনের গেম। Drag Racing এর চমৎকার গ্রাফিক্স আপনাকে বাস্তব রেসিংয়ের অনুভূতি দেবে। এই গেমটিতে থ্রিডি ইফেক্ট ব্যবহার করা হয়েছে যা গেমটি আরো জীবন্ত করে তুলেছে। ক্রিয়েটিভ মোবাইল রেসিং কোম্পানী এই গেমটিতে আপনাকে দিচ্ছে অনেকগুলো বাইক, সঙ্গে অসংখ্য রোড যা আপনি কাস্টমাইজড করে নিতে পারবেন। আর এই গেমটিতে অনলাইন মুডও রয়েছে ফলে আপনি অন্যকাউকেও চ্যালেঞ্জ জানাতে পারবেন গেমটি খেলতে।

আমার মতে, Highway Rider গেমটি টাইম পাসের জন্য আদর্শ একটি গেম। এটি খেলার সময় আপনি এর হাইকোয়ালিটি গ্রাফিক্সের প্রেমে পরে যাবেন। এটি শুধু একটি রেসিং গেমই নয়। এখানে আপনার চ্যালেঞ্জ হলো হাইওয়ের উপর দিয়ে অন্যান্য অনেক গাড়ির সাথে আপনার বাইক কে নির্দিষ্ট স্থানে পৌছানো। এর জন্য আপনার ট্রাফিক অতিক্রম করে যেতে হবে। আপন যতো বেশি রাইড করতে পারবেন, সেই অনুযায়ী আপনাকে পুরস্কার দেয়া হবে। যেগুলো দিয়ে আপনি নতুন বাইক আনলক করে নিতে পারবেন।

এই গেমটে Death moto সিরিজের অন্যান্য গেমের মতোই কিন্তু এখানে অন্য গেমের থেকে একটু বেশি সুযোগ-সুবিধা দেয়ে গেমটাকে আরো আপগ্রেড করে সাজানো হয়েছে। এই গেমটি খেলার সময় আপনাকে দুটো জিনিস এক সাথে সামলাতে হবে। হাইওয়ে দিয়ে চলার সময় নিজের ভারসাম্য বজায় রাখার সাথে সাথে অন্য প্রতিযোগীদেরকে দ্রুত আঘাত করে পয়েন্ট অর্জন করতে হবে।

এটি একটি 3D বাইক রেসিং গেম। এর বাইক অন্য যে কোনোও গেমের বাইক থেকে দ্রুত গতিতে চলতে সক্ষম। এই দ্রুতগতির বাইকটি চালানোর জন্য দেয়া আছে প্রায় ৬০টি রোড এবং ৫টি বিভিন্ন ইভেন্ট যার সবগুলোই 3d মুডে চলবে।

Moto X Mayhem গেমটি আপনার বাইক রেসিং জগতে নতুন এক মাত্রা যোগ করবে। এই গেমটি খেলার সময় আপনাকে খুব সাবধানে থাকতে হবে কারন এখানে খেলার জন্য মাঝে মাঝে রাইডের পাশাপাশি জাম্পিং ও করা লাগবে। এই কারনে ক্রাশ খাওয়া থেকে আপনাকে বেঁচে থাকতে হবে যা আপনাকে নতুন চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে।

Asphalt Moto 2 গেমটি একটি 3D গেম। গেমটিতে চমৎকার গ্রাফিক্সের সাথে এমন এমন কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে যাতে করে গেমটি সহজেই কন্ট্রোল করা যায়। এটি খুব সহজেই খেলা যায় এমন একটি গেম হলেও বাইকের স্পিড সামলাতে আপনাকে হিমশিম খেতে হবে। এর স্পিড আপনাকে নতুন এক অবিজ্ঞতা দেবে।

Moto Racing গেমটি অন্যান্য বাইক রেসিং গেমের মতো নয়। এর রয়েছে বাইক কাঁপিয়ে দেয়ার মতো ফুল স্পিড চার্জড পযুক্তি যা আপনাকে গেমটিতে নতুন চ্যালেঞ্জে ফেলে দেবে। গেমটিতে রয়েছে বিভিন্ন আইটেমের বাইক, আপনি চাইলেই সেখান থেকে চয়েজ করে ইচ্ছেমত বাইক নিয়ে খেলতে পারবেন। এই গেমটির সবচেয়ে ভালো ব্যাপারটি হলো এটি চালানোর জন্য আপনার দক্ষতা বাড়াতে আপনাকে বরফের পাহাড় এবং জঙ্গলের মধ্যে ট্রেনিং করতে হবে।

Motocross Meltdown গেমটি মোবাইল গেমের জগতে অন্যতম একটি সেরা বাইক রেসিং গেম। এই গেমটি ডেভেলপ করেছে বিখ্যাত Glu Company। গেমটিতে HD গ্রাফিক্স ব্যবহার করার হয়েছে যা আপনার প্রতি জাম্পিং এর সময় নজর কারতে সক্ষম। আপনার বাইক ক্রাশ করার সময়ও গ্রাফিক্সের নজর কাড়া কারুকার্য দেখতে পাবেন। আর গেমটিতে অনলাইন মুডও দেয়া আছে যার মাধ্যমে আপনি অন্যকেউকে, আপনার বন্ধু-বান্ধব-পরিচিতজনকে গেমটি খেলতে চ্যালেঞ্জ জানাতে পারবেন।
আপনার বাইক রেসিং গেমের জগতে নতুন এক মাতা যোগ করতে আমরা আপনার জন্য এই ১০টি সেরা বাইক রেসিং গেম এর তালিকা করেছি। আমরা চেষ্টা করেছি সেরা সেরা বাইক রেসিং গেমগুলো যেনো আপনাকে দিতে পারিG তাই এর তালিকাটাও বেশ ছোট হয়েছে। আশা করি এখানে যে গেমগুলো আছে সেগুলো আপনার কাজে আসবে এবং গেমেরে জগতে নতুন এক অভিজ্ঞতা হবে। তাই এই গেমগুলো যদি আপনার ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের জন্য একটা উপকার করতে পারেন। তাদের জন্য আপনার fb তে এটি শেয়ার করেন, যাতে করে তারাও এখন থেকে ভালো গেমগুলো পেতে পারে।

আমি টঙ্গী সরকারি কলেজে ইংরেজী সাহিত্যে অনার্স পড়ছি। বইয়ের পোকা হিসেবে বন্ধু-বান্ধবের কাছে ব্যাপক দূর্ণাম রয়েছে। একজন নির্ভেজাল মানুষ হিসেবে নিজেকেই নিজের চারিত্রিক সদনপত্র দিয়ে রেখেছি।
