Cart
No products in the cart.

ফেসবুকে জন্মদিনের নোটিফিকেশন বন্ধ রাখার উপায় খুঁজছেন? সবাইকে আপনার জন্মদিনের নোটিফিকেশন জানানো থেকে ফেসবুককে বিরত রাখতে চাইছেন? তবে, আপনি হৈচৈ বাংলার সঠিক টিউটোরিয়ালেই এসেছেন।
ফেসবুকে অ্যাকাউন্ট খোলার সময়ই এই সোশ্যাল নেটওয়ার্ক ওয়েবসাইটটি আমাদের জন্মদিনের খবর নিয়ে নেয়। অর্থাৎ, কোন বছরের কোন মাসের কোন দিন আমি পৃথিবীতে এলাম সে তথ্য এই মহাশয়কে দিতে হয়। এটা অবশ্য এই কারণে যে, আমার ফেসবুক ব্যবহার করার মতো উপযুক্ত বয়স হয়েছে কিনা তা যাছাই করা।
সঠিক হোক আর ফেইক হোক, জন্মদিনের তথ্য না দিলে ফেসবুকে অ্যাকাউন্ট খোলা যায় না। আর যখন আমরা জন্মদিনের তথ্য দেই, তখন সেটি আমাদের প্রোফাইলে অ্যাড হয়ে যায়। পরবর্তীতে আমাদের ফ্রেন্ডলিস্টে থাকা সকল বন্ধুই সেটা দেখতে পায়, যদিও তা হাইড করে রাখার উপায় আছে। এমনকি, ফেসবুকে জন্ম তারিখ পরিবর্তণ করার উপায় আছে যা অনেকেরই অজানা।
ডিফল্টভাবে যে কারো টাইমলাইনে গেলেই তার জন্মদিন দেখা যায়। এমনকি, যখন এই গুরুত্বপূর্ণ দিনটি আসে, তখন অন্যরা নোটিফিকেশন পায়। কিন্তু এমন অনেকেই আছেন যারা চান না তাদের জন্মদিন কেউ জানুন। বিশেষ করে, যখন জন্মদিন আসে আর সবাই সেটা নোটিফিকেশন হিসেবে দেখতে পায়, এটা অনেকেরই অপছন্দ।
আপনিও যদি আপনার জন্মদিন প্রকাশ হয়ে পড়া অপছন্দ করেন, অর্থাৎ আপনি চান যে আপনার জন্মদিনের নোটিফিকেশন কেউ না পাক, তবে এই লেখাটি আপনার জন্যে।
এই লেখায় আমি দেখাবো কিভাবে নিজের জন্মদিন হাইড করে রাখতে হয় এবং অন্যদেরকে নোটিফিকেশন দেয়া থেকে ফেসবুককে বিরত রাখতে হয়।

স্টেপ-১: মোবাইল বা কম্পিউটার থেকে ফেসবুকে লগইন করুন।
স্টেপ-২: Edit Profile-এ যান। অর্থাৎ, প্রোফাইলে গিয়ে Edit Profile-এ ক্লিক করুন।
স্টেপ-৩: About সেকশন থেকে Basic Info-তে যান।
স্টেপ-৪: Basic Info এর সামনে থাকা Edit লেখাটির উপর ক্লিক করুন। এবার Date of Birth লেখাটির সামনে থাকা ডাউন অ্যারো চিহ্নটির উপর ক্লিক করুন। অনেকগুলো অপশন পাবেন। যেমন-
এগুলো থেকে Only me এর উপর ক্লিক বা ট্যাপ করুন। ব্যস্, এটি সিলেক্ট হয়ে গেলো। এবার, Save Changes লেখাটির উপর ট্যাপ বা ক্লিক করে বেরিয়ে আসুন।
আপনার জন্মদিন এখন থেকে আপনি ছাড়া আর কেউ দেখতে পাবে না। এমনকি, ফেসবুক এখন থেকে আর কাউকেই আপনার জন্মদিনের ব্যাপারে নোটিফিকেশন পাঠাবে না। ফেসবুকে জন্মদিনের নোটিফিকেশন বন্ধ রাখার এ উপায়টি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।

আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং-এ অধ্যায়নরত। হৈচৈ বাংলা ওয়েবসাইটে মাঝে মধ্যে শখের বশে লিখি; যদিও টেকনোলোজি আমার পড়াশুনার সঙ্গে সম্পৃক্ত, তবু যে কোন বিষয়েই লিখতে ভাল লাগে।
