Cart
No products in the cart.

বর্তমান সময়ে সবচেয়ে ডিম্যান্ডডেবল কিছু বিষয়ের মধ্যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটি। বড় বড় সফটওয়্যার, নামী-দামী সব অ্যাপস তৈরি করার জন্য সে জিনিসটা সবার আগে দরকার, তা হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
কম্পিউটার আবিষ্কারের শুরু থেকে আজ অবধি অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং প্রোগ্রামারের বিকাশ ঘটেছে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি এবং তা আপনি কেন শিখবেন, আজকের আর্টিকেল তা নিয়েই।
এক নজরে দেখে নিন যা আছে এই লেখায়-
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে সাধারণত একটি কম্পিউটার বা কম্পিউটিং ডিভাইস নির্দেশ করার জন্য ব্যাকরণগত নিয়মের সেটকে বুঝায়। আবার এভাবেও বলা যায় যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো এমন একটি সেট যেখানে কমান্ড, নির্দেশাবলী, এবং অন্যান্য সিনট্যাক্স ব্যবহার করা হয় একটি সফটওয়্যার প্রোগ্রাম তৈরি করার জন্য।
যে ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করে প্রোগ্রামাররা কোড লিখেন, তাকে বলা হয় “হাই লেভেল ল্যাঙ্গুয়েজ” আর এই কোড “লো লেভেল ল্যাঙ্গুয়েজ” দিয়ে কম্পাইলড হতে পারে, যা কম্পিউটার হার্ডওয়্যার দ্বারা সরাসরি স্বীকৃত।

শুরুতেই বলা হয়েছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বর্তমান সময়ে ক্যারিয়ারের সবচেয়ে ডিম্যান্ডডেবল একটি বিষয়। আজকাল বিভিন্ন ক্ষেত্রে প্রোগ্রামিং এর প্রয়োজন পড়ে। আবার সফটওয়্যার কিংবা অ্যাপস তৈরির ক্ষেত্রেও দরকার পড়ে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো চলুন জেনে নেওয়া যাক কেন আপনার প্রোগ্রামিং ল্যাংগুয়েজ শেখা উচিৎ।
কম্পিউটার প্রোগ্রামিং আপনাকে আপনার ধারণাগুলো ডিজিটাল করার ক্ষমতা প্রদান করে। আপনার যদি কোন একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা থাকে, তাহলে আপনি তা দিয়ে ইচ্ছা মতো কিছু একটা তৈরি করতে পারবেন। সেটা হতে পারে অ্যাপস কিংবা যে কোনো সফটওয়্যার।
কোডার্স, প্রোগ্রামার্স এবং সফটওয়্যার প্রকৌশলীদের রয়েছে উচ্চ চাহিদা। বিভিন্ন কর্মক্ষেত্র রয়েছে প্রোগ্রামিং এর উপর। কমপক্ষে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা একটি লাভজনক পেশার প্রথম পদক্ষেপ।
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা আপনাকে একটা বিষয় নিয়ে গভীরভাবে ভাবতে শেখায় এবং একই সাথে কীভাবে সেই সমস্যার সমাধান করতে হয় তাও শেখা যায়। কোন একটি সমস্যা হলে তা সমাধানে নির্দেশের যথাযথ ক্রম তৈরি করতে হয়। তার ফলে ধাপে ধাপে একটি সমস্যার সমাধান করা শেখা যায়।
অর্থাৎ এই ল্যাঙ্গুয়েজ আপনাকে ভাবতে শেখায় এবং একজন প্রবলেম সল্ভিং পারসন হিসাবে গড়ে উঠতে সাহায্য করে।

যদি আপনার হাতে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থাকে, তাহলে আপনাকে অবশ্যই জানতে হবে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এতে সাপোর্ট করে। কোন অপারেটিং সিস্টেমে এটি কাজ করে এবং কোন অ্যান্ড্রয়েড ভার্সন এর রয়েছে। আপনি যদি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জেনে থাকেন, তাহলে খুব সহজেই কোন একটি সমস্যা প্রফেশনালদের জানাতে পারবেন।
আপনি যদি একজন প্রোগ্রামার না হোন অথবা আপনার কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না জানা থাকে, তাহলে আপনি কোন সাইট ব্যবহার করার সময় এতে যদি কোন সমস্যা দেখা দেয়, তাহলে আপনি সে সম্পর্কে খুব একটা সতর্ক হবেন না। কিন্তু কোন একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানার ফলে আপনি খুব সহজেই সাইটটির সমস্যা ধরতে পারবেন এবং কিছুটা হলেও সমাধান করতে পারবেন।
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখার মাধ্যমে তা আপনাকে ব্যবহৃত সফটওয়্যারের ধারণাগুলো বুঝতে সাহায্য করবে এবং একই সাথে আরও ভালভাবে অন্য কিছু করার জন্য আপনি যা ব্যবহার করেন তার পিছনে যুক্তি প্রদান করে।
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানার ফলে আপনি যে-সব সফটওয়্যার ব্যবহার করেন, তার আর্কিটেকচার সম্পর্কে একটি ভালো ধারণা পাবেন। যেহেতু প্রতিটি সফটওয়্যারই কোন না কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে বানানো হয়, সেক্ষেত্রে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই বিষয়টাতে আপনাকে সাহায্য করবে।

বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আপনাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা রাখতে হবে। কারণ এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের চাহিদা দিন দিন বাড়ছে এবং একই সাথে তা জনপ্রিয়ও হয়ে উঠছে।

টেকনোলজি নিয়ে প্রচুর আগ্রহীদের মধ্যে আমি একজন। যে কারণে টেকনোলজি বিষয়ক যে কোন আর্টিকেল আমি খুব আগ্রহ নিয়েই পড়ি।

যারা ওয়েবসাইট, অ্যাপ কিংবা যে কোনও অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার তৈরি করতে চান, তাদেরকে প্রোগ্রামিং শিখতে হবে। আর প্রোগ্রামিং শেখার প্রথম ধাপই হচ্ছে প্রোগ্রামিং ল্যাংগুয়েজ শেখা। প্রোগ্রামিং ল্যাংগুয়েজের সঙ্গে প্রপারলি পরিচয় করিয়ে দেয়ার জন্যে হৈচৈ বাংলাকে ধন্যবাদ।